Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নিরীহাসুরের জ্ঞানচক্ষু

FB_IMG_1725372000825
Dr. Sabyasachi Sengupta

Dr. Sabyasachi Sengupta

General physician
My Other Posts
  • September 4, 2024
  • 6:49 am
  • No Comments

জ্ঞানচক্ষু জেগেছে আমার যে কমবখত লহমায়, সেই মুহূর্ত থেকে আজ এই বেয়াল্লিশ বছর বয়স অবধি আমি ইউটোপিয়াতে বসবাস করতাম। করে যাচ্ছিলাম। করেই…যাচ্ছিলাম। নাগাড়ে।

ইউটোপিয়াতে, অর্থাৎ– আকাশকুসুম স্বপ্নতে। যে স্বপ্নের এক এবং একমাত্র বাণী ছিল– নিজের কাজটা সুষ্ঠু ভাবে করে যাও, পালন করে যাও নিজের তামাম দায়িত্ব। সৎ মানুষ হয়ে। আর ব্যাস। তাহলেই সমাজ হয়ে যাবে সুষম হরলিক্স।

এতদিনে, এই বেয়াল্লিশে এসে বুঝলাম আদত সারকথা-টা। নাঃ, স্রেফ নিজের কাজটুকু করে গেলেই হবে না মুখ বুজে। স্পর্ধা থাকতে হবে। থাকতে হবে শিরদাঁড়া। থাকতে হবে… সাহস। সাহস, নিজের গণ্ডীকে অতিক্রম করার। সাহস, প্রত্যুদস্পর্ধার। নতুবা সবটা হয়ে যাবে বেকার।
এই প্রকার। কোন সে প্রকার? বলি শুনুন।

আমি অফিসে যাই। আমি খাই না ঘুষ।
আমি করিনা কামাই। আমি সৎ, আমার এই একটাই মাত্র ল্যাবেঞ্চুস।

অতএব অফিস ফেরতা যখন দেখি অপরাধ হচ্ছে কোথাও, গিলে নিই সেই গ্লানি বেমালুম। আর পরের দিন আবারও অফিস যাই। সৎ ভাবে কাজ করি। আর ঘরের মানুষকে ডেকে বলি, আমি আজও কর্তব্যবিমুখ হইনি জানো! গলায় যদিও টুকটাক লেগে থাকে বেয়াদপ খচখচ। আর আমি নিজেকে বোঝাই– আরে আমি তো কাজ করছি, আমি তো সৎ। এটুকু করে যাই। কণ্ঠস্বর তোলার প্রয়োজনই বা কী?

বেমক্কা আমার কণ্ঠের স্বরক্ষেপণ যদি হয় চিৎকৃত, তাহলে এই যে আমি যাদের এতদিন সেবা দিয়ে আসছি, তারাই বঞ্চিত হবে বেকার বেকার। আর মনে মনে সংগোপনে প্রার্থনা করি, – এই তো আমারও কমফোর্ট জোন/ সুবিধাজনক সুবিধা; এই খান থেকে উপড়ে ফেলো না ঠাকুর। আমিও থাকি দুধে ভাতে, আর আমার কর্তব্যও থাক আমার নিজেরই হাতে।

আদতে আমরা নিজেকে ঠকাই। সেসব মুহূর্তে। নিজের তাবৎ গুছিয়ে ‘সখী সখী’ সৈনিক সাজি। পপুলারিটি কুড়াই, আখেরও গুছাই।

সেসব ফেলে এসে আমি বুঝতে পারছি আজ… এ আমার কনফেশন… এ আমার সাহসী স্বীকারোক্তি, –আজকে দাঁড়িয়েও যাঁরা স্রেফ ন্যস্ত কর্তব্যটুকুই করে যাচ্ছেন অথচ মুখরিত হচ্ছেন না প্রতিবাদে, তাঁরা সমাজের সবচাইতে বিপজ্জনক বস্তু। তাঁরা গাছেরও খান, তলারও কুড়িয়ে নেন দুধে ভাতে। আর রাতে ঘুমান এই আপাত স্বস্তি নিয়ে যে– আমি তো হাজিরা দিয়েছি অফিসে/ হাসপাতালে/চেম্বারে/ বিদ্যালয়ে– হিসাব মাফিক। এতএব আমি ব্যাপক। আমি বিশাল। আমি বিখ্যাত।

তেতাল্লিশ বছরে পরিণত হওয়ার পূর্বে এই আমার আত্ম-উপলব্ধি যে, স্রেফ সৎ হয়ে কাজ করলেই হবে না। মুখর হতে হবে প্রতিটি মিথ্যা, প্রতিটি অপকর্মের প্রতি।

হতে হবে মুখর।
জাস্টিস ফর আর জি কর। চাই–
উৎপাটিত হোক শিকড়।
সমূলে।
আমি বিক্ষুদ্ধ। আর এইটাই লেখা থাকুক আমার দেওয়ালে।

( প্লিজ কমেন্ট করবেন না এমত যে আপনি জেগে আছেন এত রাতে! আপনি কি ইমারজেন্সি ডিউটি করছেন?
আমি কিছুই করিনি।

আমার স্রেফ শিরায় শিরায় টগবগিয়ে ফোটে শোণিত।
আসলে আমি স্রেফ কর্তব্যরত।
আসলে, আমি নিজেই দোষী তো।
সংসারী। স্বগত।)

আমার ঘুম আসছে না।
আমাকে ডাকছে উষ্মা। অবিরত

PrevPreviousএ পুলিশ কেমন পুলিশ….
Nextবাহ জুনিয়র, বাহNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

April 19, 2026 No Comments

১৩ এপ্রিল ২০২৬ ভারতের ইতিহাসে একটি কালো দিন। সামাজিক অসাম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনের আগের দিন পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের মানুষ চরম

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

April 19, 2026 No Comments

১৭ এপ্রিল ২০২৬ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যে স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নীতি অবলম্বন করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের হাইকোর্টের রায় তাদের

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

April 19, 2026 No Comments

কালচক্র যেহেতু সতত ঘুর্ণায়মান, ভবিষ্যতকালে যা যা ঘটবে সেই সব কাহিনি সর্বকালবেত্তাদের কাছে কিছুই অজ্ঞাত নয়। আর লেখকের কলম আর পাঠক যেহেতু সর্বকালবেত্তা, তাই কালাতীত

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

সাম্প্রতিক পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha April 19, 2026

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

West Bengal Junior Doctors Front April 19, 2026

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

Dr. Arunachal Datta Choudhury April 19, 2026

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618200
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]