Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মাস্ক নিয়ে দু-চার কথা

IMG_20200721_194604
Dr. Aritra Chakraborty

Dr. Aritra Chakraborty

Psychiatrist
My Other Posts
  • August 24, 2020
  • 7:11 am
  • No Comments

শেষ পর্যন্ত করোনা ভাইরাস বিদেশ থেকে দেশে এবং ভিন রাজ্য থেকে আমাদের রাজ্যেও তার প্রকোপ ও আতঙ্ক বিস্তার করেছে। এই মুহূর্তে এই ভাইরাসের হাত থেকে বাঁচার প্রধান তিনটি অস্ত্র হল মাস্কের সঠিক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং বার বার হাত ধোয়া বা স্যানিটাইজ করা। কিন্তু দুঃখের বিষয় হল বেশ কিছু ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলি ঠিকমত মেনে চলা হচ্ছে না। বিশেষতঃ অনেকেই ঠিক মত ভাবে মাস্ক পরছেন না। রোগী দেখতে গিয়ে ডাক্তারবাবুরা প্রায়ই বেশ কয়েকটি দৃশ্যের মুখোমুখি হচ্ছেন–

দৃশ্য ১
রোগী যখন ডাক্তারবাবুর সামনে এসে পৌঁছালেন, তখন ডাক্তারবাবুর চোখে পড়ল রোগীর সাথে যে ভদ্রমহিলা এসেছেন,তিনি মাস্ক পরেন নি। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন “মা আপনি মাস্ক পরেন নি কেন?” ভদ্রমহিলা উত্তর দিলেন “মাস্ক পরলে হাঁফ ধরে যাচ্ছে। বাড়ি থেকে খুব একটা বেরোই না। খুব একটা পরার দরকারও হয় না। তবে রাস্তায় পুলিশ ধরবে বলে মাস্ক একটা নিয়ে এসেছি। এই দেখুন ব্যাগে ছিল।” এই বলে ভদ্রমহিলা মুখে আঁচল ঢাকা দিলেন।

দৃশ্য ২
ডাক্তারবাবুর সামনে বসে ডাক্তারবাবু কিছু বলার আগেই মাস্কটাকে মুখ থেকে খুলে রোগী তাঁর সমস্যা বলতে শুরু করলেন।

দৃশ্য ৩
রোগী ও তাঁর বাড়ির লোক চেম্বারে ঢোকার পরে ডাক্তারবাবু খেয়াল করলেন যে দুজনেরই মাস্ক নাকের নীচে রয়ে গেছে।

দৃশ্য ৪
এ বারের রোগী ডাক্তারবাবুর পাড়ার লোক। মাস্ক পরেননি কেন জিজ্ঞাসা করায় রোগী বললেন “আমি তো আপনার পাড়াতেই থাকি। তাড়াহুড়োয় আর মাস্ক পরা হয় নি।”

দৃশ্য ৫
রোগী ও তাঁর বাড়ির লোক চেম্বারে ঢুকেই পকেট থেকে স্যানিটাইজারের বোতল বার করে নিজেদের হাত পরিষ্কার করে নিলেন। ডাক্তারবাবুও ব্যাপারটা দেখে খুব খুশি। কিন্তু এর পরেই রোগী বলে উঠলেন “অনেকটা রাস্তা মাস্ক পরে এলাম। খুব ঘেমে যাচ্ছি”৷ এরপরেই রোগী আর কোন কিছুর তোয়াক্কা না করে মাস্ক খুলে ফেললেন।

দৃশ্য ৬
এবারের রোগী খুব সচেতন। রোগী ও তাঁর বাড়ির লোক দুজনেই n 95 মাস্ক পরে এসেছেন, বার বার হাত স্যানিটাইজ করছেন। ডাক্তারবাবু ও খুব আনন্দিত।প্রেসক্রিপশন নিয়ে বেরোনোর সময় ডাক্তারবাবু দেখলেন রোগীর বাড়ির লোক তাঁর ও রোগীর মাস্কের ওপর কিছুটা করে স্যানিটাইজার স্প্রে করে দিচ্ছেন।

দৃশ্য ৭
রোগী এক বয়স্ক ভদ্রলোক। সাথে এসেছেন তাঁর স্ত্রী। দুজনের মুখেই একই রকমের মাস্ক। কিন্তু মাস্ক একটু অন্য রকমের- সার্জিক্যাল মাস্কও নয় আবার কাপড়েরও নয়। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন “এই মাস্ক গুলো কোথায় পেলেন?” ভদ্রমহিলা এক গাল হেসে বললেন “আসলে বাজারের মাস্কগুলো পরে থাকতে খুব অসুবিধা হচ্ছে তো। তাই বাড়িতেই উল দিয়ে সোয়েটারের মত করে এগুলো বানিয়েছি। দিব্বি শ্বাস নেওয়া যাচ্ছে।”

  • দয়া করে ডাক্তারবাবুর চেম্বারে বা হাসপাতালে গিয়ে মাস্ক খুলবেন না। আপনি মাস্ক না খুললেও ডাক্তারবাবু আপনার কথা শুনতে পাবেন। পরিচিত লোকজনের সাথে কথা বলবার সময়ও মাস্ক পরে থাকুন।
  • মনে রাখুন নাকের নীচে মাস্ক পরা ও মাস্ক না পরার মধ্যে খুব একটা পার্থক্য নেই। খেয়াল রাখুন যাতে নাক ও মুখ দুটোই ঢাকা থাকে।
  • মাস্কের ওপর স্যানিটাইজার স্প্রে করা ঠিক নয় কারণ এর ফলে আপনার নাকের মধ্য দিয়ে শরীরে কিছু ক্ষতিকারক পদার্থ ঢুকতে পারে।
  • চেষ্টা করুন ভালভ যুক্ত মাস্ক না ব্যবহার করতে।
  • উলের মাস্ক ব্যবহার করে খুব একটা লাভ নেই। অন্তত পক্ষে কাপড়ের মাস্ক ব্যবহার করুন।
  • আর অবশ্যই বাড়ির বাইরে কোন অবস্থাতেই মাস্ক না খোলার চেষ্টা করুন।

PrevPreviousফ্রেডরিক গ্রান্ট বান্টিঙঃ কর্ম ও জীবন পর্ব ১৮
Nextকেস জনডিসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নতুন সরকারের প্রতি আরও কিছু দাবি

June 2, 2026 No Comments

সম্প্রতি ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় এবং ডাঃ ইন্দ্রনীল খান মহাশয় ডাক্তারদের নিয়ে কিছু ভালো পরিকল্পনার আশ্বাস দিয়েছেন, শুনে ভালো লাগলো। ডাক্তারদের জন্য কেউ কোনোদিন কিছু করেনি।

জাস্টিস

June 2, 2026 No Comments

জনরোষের নানা ঘটনা ঘটছে চারপাশে। বিরোধীদলের শীর্ষনেতৃত্ব আক্রান্ত হয়েছেন। তৃণমূল বলছে বিজেপির চক্রান্ত, শাসক বলছে জনরোষ। এনিয়ে চাপান উতোর চলছে। সে যাই হোক, এই জনরোষ

Ectopic pregnancy হলে জীবনহানির সম্ভাবনা কী ভাবে কমাবেন?

June 2, 2026 No Comments

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

June 1, 2026 No Comments

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার। কয়েকটা ব্যাচের ছেলেমেয়েদের এরা বুঝিয়েছে যে পড়াশোনা করে পাশ করা একটা অসম্ভব ব্যাপার, এদের পায়ে

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

June 1, 2026 1 Comment

রক্তকরবী নাটক দেখতে গিয়েছিলাম ২৭ মে একাডেমিতে। জয়রাজ ভট্টাচার্যের পরিচালনায় এই নাটকের কথা শুনছিলাম কিছু দিন ধরে। সংগ্রামী কমরেড কুশল দেবনাথ এবং বন্ধু উর্বীর ফেসবুক

সাম্প্রতিক পোস্ট

নতুন সরকারের প্রতি আরও কিছু দাবি

Dr. Subhanshu Pal June 2, 2026

জাস্টিস

Pallab Kirtania June 2, 2026

Ectopic pregnancy হলে জীবনহানির সম্ভাবনা কী ভাবে কমাবেন?

Dr. Indranil Saha June 2, 2026

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

Dr. Arunima Ghosh June 1, 2026

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

Gopa Mukherjee June 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

627603
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]