Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারি অমানবিকতা? কে দায়ী?

IMG-20200619-WA0035
Dr. Sayantan Mukhuty

Dr. Sayantan Mukhuty

Physician activist.
My Other Posts
  • July 13, 2020
  • 7:40 am
  • No Comments

১৮ বছরের তরতাজা প্রাণ চলে যাওয়া মর্মান্তিক। আর সেটা নিয়ে জনগণের ইমোশন নিয়ে খেলে খবর বানানো মিডিয়ারই কাজ। কিন্তু এই মিডিয়া তখন কথা বলে নি যখন এই রকম কিছু হতে চলেছে ভেবে মেডিকেল কলেজ, বাঙুর, সাগর দত্ত আন্দোলনে বসেছিল। যখন বারবার বলা হয়েছিল ‘এক্সক্লুসিভ কোভিড’ মডেলে এই হেলথ ক্রাইসিসকে সামলানো পসিবল নয়।

ডাক্তাররা ভগবান নয়, আসলে আমরা হতেও চাই নি কোনদিন। কিন্তু তবুও আমরা হয়তো মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তুলতে পারি কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় পেলেই। আজ যদি পশ্চিমবঙ্গের সব জায়গায় কোভিড ওয়ার্ড থাকতো? তাহলে ছেলেটাকে ১০ ঘন্টা অপেক্ষা করতে হত না একটা বেডের জন্যে। কোভিড পজিটিভ একটা পেশেন্টকে যে কোন জায়গায় ভর্তি করা যায় না, কারণ ওই ওয়ার্ডে কোভিড নেগেটিভ পেশেন্টও থাকেন।

আপনি হার্ট ফেলিওর-এর একজন পেশেন্টের পাশে চাইবেন তো একটা কোভিড পেশেন্টকে রাখতে?  না সেটা করা যায় না। তাই সব হাসপাতালে নির্দিষ্ট প্রোটোকল মেনে কোভিড ব্লক থাকার দরকার। কোভিড শুধু একা হয় না, আগের থেকে কোন রোগ থেকে থাকলে কোভিড সেটার সমস্যাগুলোকে বাড়িয়ে দেয়। এবার কোন পেশেন্টের ডায়াবেটিস থাকলে ব্যাপারটা কীরকম হয়? যদি সে ইনসুলিন না পায় অনেকক্ষণ, তাহলে তার অবস্থা ক্রমশ ডিটোরিয়েট করতে থাকে,ব্লাড সুগার খুব বেড়ে যায়, ডাক্তারি পরিভাষায় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস,যেমনটা হয়েছিল ছেলেটির।

এবার এই কোভিড এক্সক্লুসিভ মডেলে নন-কোভিড ইমার্জেন্সি ব্যবস্থাকে সম্পূর্ণ ভাবে পঙ্গু করে রাখা হয়েছে। মেডিকেল কলেজের ইমার্জেন্সি বন্ধ, সেখানে কেবল করোনা পেশে্নটের ক্লারিকাল কাজ হচ্ছে। এম্বুলেন্স-এ রেফার রোগী আসছেন আর সেই কাগজ দেখে ভর্তি লিখে কোন বিল্ডিং-এ বেড ফাঁকা সেখানে পাঠানো হচ্ছে।

সাম্প্রতিক আন্দোলনে বারেবারে এই দাবী তোলা হয়েছিল যে নন-কোভিড ইমার্জেন্সি ফাংশনিং করতে হবে। আজ যদি হঠাৎ করে AMI-র পেশেন্ট মেডিকেল কলেজে আসেন ডাক্তাররা কী করবেন? কোভিড টেস্ট আগে করাবেন নাকি ইমার্জেন্সিতে কোন ব্যবস্থা নেই বলে NRS বা RG Kar-এ রেফার করবেন? যেতে যেতে কিছু হয়ে গেলে তার দায় কার?

ডাক্তারদের বাপ-বাপান্ত করার থেকে সহজ কাজ দুটো হয় না। কিন্তু সিস্টেমকে প্রশ্ন করা খুব কঠিন যেটা টিভির নিউজ শোগুলোর পক্ষে অসম্ভব, তাদের টিকে থাকতে গেলেও এই ব্যবস্থা তেই মানিয়ে নিয়ে থাকতে হবে।

ছেলেটির মৃত্যু মেডিকেল কলেজে হয়েছে। তার পর থেকে ডাক্তারদের অমানবিকতার যে প্রশ্ন উঠছে সেই কলেজের ডাক্তাররাই গোটা ব্যাপারটাতে সব থেকে বেশি কষ্ট পেয়েছেন। আমরা চাই না এরকম হোক। আমরা তো চেষ্টা করছি বলুন? কিন্তু মেডিকেল কলেজে এখন কোন ইমার্জেন্সি নেই। এখানে ইমার্জেন্সি ওটি হচ্ছে না। আন্দোলনের চাপে নন-কোভিড পেশেন্ট ভর্তি করা শুরু হলেও এখনও মেডিকেল কলেজের ইমার্জেন্সি খোলে নি, সেখানে ট্রিটমেন্টের বেসিক ইনফ্রাস্ট্রাকচার নেই। ডাক্তারদের দোষ দেওয়া এরকম ইস্যুতে সব থেকে সহজ কাজগুলোর একটা।

কিন্তু এভাবে কোভিড এক্সক্লুসিভ একটা বা দুটো হাসপাতালকে করে রাখলে দূরের পেশেন্টরা যখন অনেক ঘুরে এখানে আসবেন তখন তাঁরা খুব খারাপ অবস্থায় চলে যাবেন, ডাক্তারদেরও হয়তো আর কিছু করার থাকবে না আর তার সাথে কোভিড হাসপাতাল গুলোর ইমার্জেন্সিকে পুরোপুরি পঙ্গু করে রাখলে খারাপ পেশেন্টের চিকিৎসা কিভাবে করবো আমরা? স্বাস্থ্যব্যবস্থাকে প্রশ্ন করতে শিখুন। ডাক্তাররা এখানে বসে আছে আপনাদেরই জন্যে, আপনাদেরই সব থেকে ভালো পরিষেবাটুকু দেওয়ার জন্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা নিধিরাম সর্দারের মত।

ইনফ্রাস্ট্রাকচার বানাতে হবে এই দাবী করুন। তারপর কিছু না হলে ডাক্তাররা তো আছেই দূর্গা পুজোতে অসুর সাজার জন্যে!

PrevPreviousডাক্তাররা নয়। এখন, প্রথমসারির করোনা যোদ্ধা সাধারণ মানুষেরাই।
Nextশুনছেন…Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

এনকাউন্টার

July 10, 2026 No Comments

অপরাধী অপরাধ করে। পুলিশেরা অপরাধী ধরে। বিচারের দেবী নাকি বুড়ি থুত্থুরে, হাতের পাল্লা-দাঁড়ি ভারী নড়বড়ে, যাদের পুলিশ ধরে পাঠায় শ্রীঘরে, জামিনে বেরিয়ে আসে ফাঁক ও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

July 9, 2026 No Comments

নিজের স্কুলের বিষয়ে খারাপ খবর পেলে মন ভারাক্রান্ত হয়, বিশেষত যদি তা হয় এক তরতাজা তরুণ ছাত্রের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর এবং তার সঙ্গে জড়িয়ে থাকে

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

July 9, 2026 No Comments

৮/৭/২০২৬ গতকাল অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা বারুইপুরের সূর্যপূরে যে নাবালিকা, চরম নিষ্ঠুরতার শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হলো, তার পরিবারের সাথে

সাম্প্রতিক পোস্ট

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

এনকাউন্টার

Arya Tirtha July 10, 2026

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ছাত্র-মৃত্যু: ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক

Dr. Koushik Dutta July 9, 2026

অভয়া মঞ্চ বারুইপুরের বিচার চায়

Abhaya Mancha July 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

648171
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]