Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নারীমুক্তি যৌনস্বাধীনতা আর ধর্ষণ

IMG_20201007_234316
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • October 8, 2020
  • 7:37 am
  • 7 Comments

০৪/১০/২০

ধর্ষণ। অর্থাৎ একটা মেয়ের জীবন নষ্ট। তার আর বিয়ে হবে না। কেননা শাস্ত্রে অক্ষত যোনির বিবাহ বিধান বলা আছে। অহো অতীব চমৎকার। বিদ‍্যাসাগরের বিধবা বিবাহ চালু করার সময়‌ও এই এক‌ই কথা উঠেছিলো। সুতরাং বন্ধুগণ নারীর যোনিতেই থাকে তার শুদ্ধতা-পবিত্রতা আর নারীত্ব। নারীমুক্তির সুন্দর অগ্রগতি হচ্ছে।

আসলে এককালে নারীধর্ষণ কথাটারই বিশেষ গুরুত্ব‌ই ছিলো না। বিদেশেও। এটা একটা স্বাভাবিক লজ্জা ছিলো। একটা গোপন বেদনার মতো – অবশ‍্যম্ভাবী রাত্রির মধ‍্যে উজ্জ্বল হাসির মধ্যে গোপন রাখা হতো। এমনকি ধর্ষিতা নারীর অনাকাঙ্ক্ষিত গর্ভ আইনী পদ্ধতিতে নষ্ট করার অধিকার‌ও ছিলো না। ১৯৭০ সালে আমেরিকার দ্বিতীয় নারীমুক্তি আন্দোলনের সময় এই দাবীগুলো নথিভুক্ত হয়। এবং ধর্ষণ কথাটার বিরুদ্ধে জনসমর্থন গড়ে উঠতে শুরু করে। আমাদের দেশের মুনি ঋষিআর দেবতারা বেশীরভাগ‌ই ধর্ষণ স্পেশালিস্ট ছিলেন। সেটা দেবরাজ ইন্দ্র‌ই হোক বা দেবপুরোহিত বৃহস্পতিবাবু! হিসেব মতো পৃথিবীর সবথেকে ধর্ষিত দেশ হলো দক্ষিণ আফ্রিকা [ভারত? এখানে তো মণীষা বাল্মীকি আদৌ ধর্ষিত হয় না। তাকে ভালবেসে সরকার সৎকার (?) করে দিয়েছে। তাহলে?] একটি মেয়ের – আপনার স্ত্রীর এমনকি একজন দেহপসারিনীর‌ও খদ্দের পছন্দ করার এবং ইচ্ছে অনিচ্ছে প্রকাশ করার অধিকার আছে।

আমাদের এই সব বিষয়ে কিছু ন‍্যাকা চমচম আদর্শ আছে। আমার লেখা “ধর্মেও আছি জিরাফেও আছি ধর্ষণেও” আমার এক গভীর বন্ধুর বেজায় পছন্দ হয়। ও সেটি ওদের পত্রিকায় ছাপতে মনস্থ করে। ওদের বাকি সব গাম্বাট শিশুখোকা পিতামাতারা বিরোধিতা করে। ওটা নাকি প্রাপ্তবয়স্ক। অথচ টিভিতে উন্মোচিত স্তন বিজ্ঞাপন – ডামি ব্লাউজ ছেঁড়া ধর্ষণ আর চোলিকে পিছে কি আছে – স—ব তারা ঐ সব গ‍্যাঁদগ‍্যাঁদে শিশু শিশু ছেলেমেয়েদের সঙ্গে বসে তারিয়ে তারিয়ে চাখে। অথচ ধর্ম কিভাবে মেয়েদের ভোগ করেছে সেটা সন্তানকে জানাতে গেলেই হিব্রুপটাৎ হয়ে যাচ্ছেন। এখানে সর্বত্র এই অদ্ভুত দ্বিচারিতা কাজ করে। যার ফলে বয়োঃসন্ধিকালের বাচ্চারা তথ্যহীন নারীবিদ্বেষ আর কামনাজালে বাঁধা পড়ে। সৎ হোন। সন্তানকে যৌনশিক্ষা আর সমাজচেতনায় আলোকিত করুন। এবং অবশ্যই নারীর অধিকারটুকু সম্বন্ধে শেখান।

কদিন আগে বিদেশে একজন মহিলা একটি পুরুষকে ধর্ষণ করে শাস্তি পেলেন। হ‍্যাঁ মশয়। বেশ রসপান্তুয়া খবর, তাই না? একটি মেয়ের আবার যৌন ইচ্ছে থাকতে পারে এবং সে সেটা পূরণ করার চেষ্টা করতে পারে এটা একটা আশ্চর্জি খবর বৈকি। হ‍্যাঁ সব নারীর‌ই কামনা থাকে – শারীরিক তীব্র আকাঙ্ক্ষা থাকে। ওরা কেবলমাত্র একজন হোঁদলকাত্তিক স্বামীর পয়সার জন্য বিছানায় যায় না। ওরা বাধ্য হয়। আমাদের শেখানো হয় মেয়েরা কেবল সংসার করবে – বাচ্চা বিয়োবে – ব‍্যস।

পারলে সিমোন দ‍্য ব‍্যোভেয়ারের লেখা সেকেন্ড সেক্স ব‌ইটি পড়বেন। কেন এরকম কথা চালু আছে? শারীরিক ক্ষমতার ভিত্তিতে পুরুষ তার অধিকার বজায় রাখতে চায়। এটাকে বিজিগীষা বলতে পারেন। এবং এই ফাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করার সোনার ম‌ওকা পেয়ে যাচ্ছে। কাজকম্মে প্রতিযোগিতা কমছে। এবং দুর্বল নারীকে ঘরে রেখে অত‍্যাচারের চূড়ান্ত স‍্যাডিজম চলছে। তবে হয়তো আজও কোনও গৃহবধূর সত‍্যজিতের ব‍্যারিটোন শুনে কাম জেগে ওঠে -কেউ রবীন্দ্রনাথের কবিতা পড়ে বুড়োর প্রেমে পড়ে যায়। অথবা বিস্রস্তবাস কোনও বধূ “যেমন আছো তেমনি এসো আর করো না সাজ … কাঁকন যদি খসে পড়ে নাইগো তাহে লাজ – মেঘে মগনপূর্ব গগন বেলা নাইরে আজ” পড়ে কলেজের কোনও সহপাঠীর প্রেমে মধ‍্যরাতের একলা অন্ধকারে সিক্ত হয় – তাহলে?

এমন দিন তো আসতেই পারে যেদিন মেয়েরা বলবে এসো হে পুরুষসিংহ এসো দেখি তোমার পৌরুষ – তৃপ্ত করো আমাকে- এসো তোমাকে ভোগ করি – সেইদিন পুরুষ ভয় পাবে। সেদিন যোনিকেন্দ্রিক নারীত্ব – আর কুমারীপ্রথার বিলোপ হবে। নারী শিখবে জীবনের পাঠ – পাবে উপার্জনের অধিকার‌ । শারীরিক শক্তি বা শারীরিক গঠনের বাইরে গিয়ে তৈরি হবে সমজগতের নবধারণা। তৈরি হবে নারীর যৌন স্বাধীনতার ধারণা।

আমি একজন দাড়িওয়ালা টেকো আধবুড়ো – যার নাকি এই বয়সে ইয়ে খুব বেড়ে যায় তাহলে আমি হঠাৎ এইসব লিখতে বসলাম কেন? আসলে আমার হৃদয় কিডনি রক্তকণিকা চোখ সব কিছুই এক নারীশরীর থেকেই তৈরি হয়েছে – এটা শেষবেলায় তার প্রতি আমার প্রণতি।

PrevPreviousকরোনা রুখতে দরকার এক নতুন কর্মসংস্কৃতি
Nextপ্রশ্নটা চয়েসেরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
7 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Chandrani Chakraborty
Chandrani Chakraborty
5 years ago

Pronam

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
Reply to  Chandrani Chakraborty
5 years ago

না । প্রণাম কেবল মা বাবার জন্য তোলা থাক ।

0
Reply
Anindita Gupta
Anindita Gupta
5 years ago

খুব সুন্দর লেখা। অভিনন্দন।

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
Reply to  Anindita Gupta
5 years ago

ধন্যবাদ । পুরোটাই তথ্য ।

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
5 years ago

ধন্যবাদ ।

0
Reply
Partha Das
Partha Das
5 years ago

ভালো লেখা। দারুন ভালো লাগলো।

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
5 years ago

ধন্যবাদ

0
Reply

সম্পর্কিত পোস্ট

জনস্বাস্থ্য: বিমা মডেলের পরিবর্তে আসুক ইউনিভার্সাল হেল্থ কভারেজ

May 3, 2026 No Comments

আমরা আগের দিনের ‘ জনস্বাস্থ্য, জুমলা ও বাণিজ্যিক পত্রিকা ‘ প্রবন্ধে স্বাস্থ্য বিমার নামে যে জুমলা বা প্রবঞ্চনা সেটি উন্মোচিত করেছিলাম। এটি ঠিকই কোন মডেল

জাসিন্তা কারকেট্টা – এক আদিবাসী অগ্নিকন্যা

May 3, 2026 No Comments

সেদিন রবিবার, আমি আমার উত্তর প্রজন্মের নরম কচি হাতখানি নিজের পুরুষ্টু হাতের মুঠোয় ধরে – গ্রামের বাজারে যাব বলে বেরিয়ে পড়লাম। সরু রাস্তায় পা দিয়েই

ক্ষমতা, বৈষম্য আর পিতৃতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া ধর্ষণ নামক ব্যাধির হাত থেকে মুক্তি নেই।

May 3, 2026 No Comments

২ মে, ২০২৬ পশ্চিমবঙ্গের দুই দফা নির্বাচনের মধ্যে গত ২৬ শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের লালবাজার এলাকায় কয়লাখনির সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) ক্যাম্পে

মে দিবসের ইতিহাস

May 2, 2026 No Comments

যারা ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস ‘মাদার’ পড়েছেন তারা পাভেল এবং তার মা আনাকে চেনেন। পাভেলের বাবা মাইকেল ভলাসব ছিল কারখানার শ্রমিক। ভোর হতে না হতেই

একটা গান নিয়ে

May 2, 2026 1 Comment

একটা গান শুনলাম। অভয়া আন্দোলনের উপর। গানের মূল কথা হচ্ছে অভয়া আন্দোলনে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ ও অভয়ার মায়ের সমালোচনা। শুনলাম বামপন্থীরা এই গান তৈরী

সাম্প্রতিক পোস্ট

জনস্বাস্থ্য: বিমা মডেলের পরিবর্তে আসুক ইউনিভার্সাল হেল্থ কভারেজ

Bappaditya Roy May 3, 2026

জাসিন্তা কারকেট্টা – এক আদিবাসী অগ্নিকন্যা

Somnath Mukhopadhyay May 3, 2026

ক্ষমতা, বৈষম্য আর পিতৃতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া ধর্ষণ নামক ব্যাধির হাত থেকে মুক্তি নেই।

Abhaya Mancha May 3, 2026

মে দিবসের ইতিহাস

Dr. Aindril Bhowmik May 2, 2026

একটা গান নিয়ে

Kushal Debnath May 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620515
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]