Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অথ ভুল চিকিৎসা কথা

IMG_20231107_234023
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • November 7, 2023
  • 11:41 pm
  • No Comments
১.
একদা বুদ্ধদেব (ভট্টাচার্য নন, মাথায় উষ্ণীষ-ওয়ালা বুদ্ধ) পরিভ্রমণ করতে করতে গাঙ্গেয় মোহনায় এসে পড়লেন। মনুষ্যজীবনের যে দুঃখ-কষ্ট উপলব্ধি করে তিনি রাজত্ব ত্যাগ করে সাধনায় মন দিয়েছিলেন, তার কোনো ছাপ তিনি দেখতে পেলেন না এদেশে। রাস্তার পাশে উন্নয়ন দাঁড়িয়ে, কয়লা-গরু-চাকরি-রেশনের চাল সব কিছুরই প্রাচুর্য। বুদ্ধদেব ভাবলেন, তবে কি এদেশে জরা-ব্যধিও নেই! কপিলাবস্তুর এমন হালহকিকত হলে তিনি কোনোমতেই রাজকার্য ছেড়ে আসতেন না, এসব হিজিবিজি চিন্তাভাবনা করছেন…
এমন সময় এক প্রৌঢ়া নীল-পাড় সাদা শাড়ি পরিহিতা মহিলা কাঁদতে কাঁদতে এসে বললেন, “হে গৌতম বুদ্ধ, আপনি আমাকে রক্ষা করুন, দেখুন এদেশের চিকিৎসকরা আমার হাঁটুর কী অবস্থা করেছেন! আমি হাঁটতে পারছিনা, অফিস যেতে পারছিনা, পুজো উদ্বোধন করতে পারছি না। এমতাবস্থায় আপনাকে দেখে আমি আশ্বস্ত হয়েছি, আপনি আমাকে উদ্ধার করুন🙏“
বুদ্ধদেবের মাথার শামুকগুলো নড়ে উঠলো এই কাতর আবেদনে, বুদ্ধদেব নড়লেন না। মানসচক্ষে সবই দেখতে পান বুদ্ধ। বললেন, “হে মাতঃ, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে সাহায্য করার। কিন্তু তার জন্যে আপনাকে সেই পুরাতন নিয়মানুযায়ী সরিষা নিয়ে আসতে হবে, এমন বাড়ি থেকে যেখানে কারো ভুল চিকিৎসা হয়নি”
“কিন্তু ভগবন, আমার পায়ের অবস্থা ভালো নয়- আমি কীভাবে যাবো মানুষের বাড়ি বাড়ি?”
“হে মাতঃ, একথা পূর্ববিদিত যে আপনার একটি হুইলচেয়ার রয়েছে এবং একজন সমর্থ বাহকও রয়েছেন, তা সত্ত্বেও একথা আপনি কেন বলছেন?”
রেডিমেড চিকিৎসা না পেয়ে কিঞ্চিৎ ক্ষুণ্ন হয়েই মহিলা হুইলচেয়ার সহযোগে সরিষা সন্ধানে বেরোলেন।
২.
বছরখানেক কেটে গেছে। গঙ্গার তট থেকে মালভূমি পেরিয়ে বুদ্ধদেব পালিয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যে কয়েক হাজার লোক ভুল চিকিৎসার উপশম চেয়ে তাঁর কাছে এসেছে, সবাই সরিষার খোঁজে বেরিয়ে পড়েছে- এ এক অনন্ত সন্ধান।
সকলেই মনে করছে তার বাড়ির মানুষটি ভুল চিকিৎসায় মারা গেছেন। এমনকি চিকিৎসকেরাও মনে করছেন তাঁর আত্মীয় অন্য একজন চিকিৎসককে দেখিয়েছিলেন, কিন্তু সঠিক চিকিৎসা পাননি। বরং তিনি চিকিৎসা করলে অনেক ভালো কিছু হতে পারতো। তাই কোনো বাড়ি থেকেই সরিষা সংগ্রহ করা যাচ্ছে না।
বুদ্ধদেবের অবশ্য এতে অসুবিধা নেই, তিনি কখনো নিজবেশে, কখনো বা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। একই মানুষ দ্বিতীয়বার ওনার সান্নিধ্য পাচ্ছে না।
৩.
এমনি একদিন সন্ধ্যাবেলা দামোদরের তীরে কিছু শিষ্যকে নিয়ে বুদ্ধ গল্প করছিলেন। জাতকের গল্প। এমন সময় কে একজন এসে খবর দিলো এখানে একজন উদ্ভট দেবতার পুজো হচ্ছে, বিশাল ভিড়। যদিও পৌত্তলিকতায় বিশ্বাসী নন, তবুও বুদ্ধের ইচ্ছা হল একবার গিয়ে দেখা এত উদ্দীপনা কাকে নিয়ে!
অকুস্থলে গিয়ে দেখা গেল লোকে লোকারণ্য। শ্রীবিষ্ণু মোহিনী বেশে ভস্মাসুর নিধন করেছিলেন, সেই মূর্তির পুজো হচ্ছে, নাম ‘বিষ্ণুমাতা’! বুদ্ধের মাথার শামুকগুলো কেঁপে উঠলো, বছরখানেক আগে এরকম হয়েছিল না! অস্বস্তি লাগছিলো, ভিড় ঠেলে বেরিয়ে আসতে যাবেন, এমন সময়ে পুরোহিতের সাথে দেখা- তিনি আর কেউ নন, সেই মহিলা!!
কৌতূহল মানুষের বিপদ ডেকে আনে, একথা ইডিপাস প্রমাণ করেছেন, বুদ্ধও তার ফল পেলেন। মুহূর্তের মধ্যে এতদিনের সব ভুল চিকিৎসা রোগের চিকিৎসাপ্রার্থী রোগীরা ভিড় করলেন আর বুদ্ধকে ঘেরাও করে ফেললেন।
৪.
বুদ্ধ আমতা আমতা করে বললেন, “ইয়ে আপনারা সরিষা পেয়েছেন?”
সবাই সমস্বরে বললেন, “না, তবে আমাদের ভুল চিকিৎসা সাথী কার্ড আছে, সেই দিয়ে চিকিৎসা হবে, ওসব সরিষার ভাওতাবাজি চলবে না”
বুদ্ধ বুঝলেন, এদের অন্ধকার থেকে বাইরে না আনলে গতি নেই। দুঃখের পত্রপত্রিকা পড়ে এদের জীবন তমসাচ্ছন্ন হয়ে গেছে। বললেন, “আপনারা একটু শান্ত হন, আপনি এগিয়ে আসুন”, বলে মহিলাকে ডেকে নিলেন।
“আপনার পায়ে কী হয়েছে?”
“মাইক্রোসার্জারী করে সেপটিক হয়ে গেছে”
“কোথায় হয়েছে?”
“হাসপাতালে, ওটি-তে”
“যন্ত্রপাতি কোথাকার?”
“হাসপাতালের”
“গ্লাভস ইত্যাদি কোথাকার?”
“হাসপাতালের”
“তাহলে ইনফেকশন হলে চিকিৎসকের ভুল কোথায়? হয় গ্লাভসের থেকে ইনফেকশন হয়েছে, নয়তো যন্ত্রপাতি থেকে, নয়তো আশপাশের পরিবেশ থেকে। চিকিৎসক কি ইচ্ছা করে আপনার হাঁটুতে জীবাণু ঢুকিয়ে দিয়েছেন?”
“কিন্তু আমার তো ক্ষতি হয়ে গেল!”
“তার জন্য সমবেদনা অবশ্যই আছে, কিন্তু সব কিছুর পেছনে ‘ভুল চিকিৎসা’ শব্দবন্ধ বসানোর অভ্যাস আপনাদের- সকলেরই একই ধারণা, সেটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন”
বুদ্ধ আরো বললেন, “আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি, আপনারা চিকিৎসকদের ঈশ্বর জ্ঞানে কষ্টের সময়ে ওনাদের শরণাপন্ন হন। তখন রোগের ইতিবৃত্ত, কতটা জটিল চিকিৎসা ইত্যাদি শুনেও না শোনার ভান করেন- এটা থেকে বেরিয়ে আসুন। রোগের প্রকৃতি বোঝার চেষ্টা করুন, তার থেকে কী কী জটিলতা আসতে পারে জানার চেষ্টা করুন। চিকিৎসার কী কী উপায় রয়েছে তার থেকে কী কী জটিলতা উদ্ভব হতে পারে সেগুলো আলোচনা করুন। সকল রোগের এবং সকল চিকিৎসা প্রণালীর কিছু পূর্ববিদিত জটিলতা আছে, সেগুলো জানুন- এগুলো কিন্তু কখনোই ‘ভুল চিকিৎসা’ নয়।
যে যত বড় চিকিৎসকই হন, তাঁর জীবনে জটিলতা হয়নি এটা বিশ্বাসযোগ্য নয়। প্রবাদ রয়েছে, “শত মারি ভবেৎ বৈদ্য সহস্র মারি চিকিৎসকঃ”- এটা যিনি অস্বীকার করেন, তিনি প্রতারক ব্যতীত কিছু নন। কিন্তু কোনো চিকিৎসকই জ্ঞানত রোগীর ক্ষতি চান না। রোগ ও চিকিৎসাবিজ্ঞানের যুদ্ধে জয়ী দুই পক্ষই হতে পারে, এটা মেনে নেওয়ার মানসিকতা আপনাদের নেই।
তবু ‘ভুল চিকিৎসা’ হয়, হয়না তা নয়। সব মানুষের ভুল হয়, চিকিৎসকেরও হতে পারে। তাতে মানুষের চরম ক্ষতিও হয়, এটা সত্য। কিন্তু আমি-আপনি বিচার করে বলতে পারিনা কোন চিকিৎসা ঠিক, কোনটা ভুল। একই রোগীর একই সময়ে ভিন্ন ভিন্ন চিকিৎসক তাঁর অভিজ্ঞতালব্ধ এবং অবশ্যই চিকিৎসা বিজ্ঞানসম্মত চিকিৎসা করলেও ভিন্ন ভিন্ন ব্যবস্থাপত্রের উদ্রেক হয়। সকলের চিকিৎসা প্রণালী সমান নয়, সকলে সকল প্রণালীতে বিশ্বাসী বা স্বচ্ছন্দ না-ই হতে পারেন। কিন্তু এটা ঠিক, অন্যটা ভুল- এই কথা বলার অভ্যাস রোগী বা চিকিৎসক কোনো পক্ষ থেকেই অনুচিত। এই বিচার করার জন্য আদালত আছে, এই বিচার তাঁদের হাতেই ছেড়ে দেওয়া কাম্য- আপনাদের এই খাপ পঞ্চায়েতের বিচারে বিজ্ঞানের শ্বাসরোধ হচ্ছে”
এই বলে বিষ্ণুমাতার পায়ে অপরাজিতা ফুল দিয়ে বুদ্ধদেব কপিলাবস্তুর পানে রওনা হলেন।
PrevPreviousদুটো কথা বলার ছিল।
Nextআমার পুজো, ২০২৩Next
4 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

July 16, 2026 No Comments

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এনটিএ (NTA) বাতিল এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ব্যানারে লাগাতার বিক্ষোভ ও অনশন

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

July 15, 2026 No Comments

৪৬-এর দাঙ্গা, দেশভাগ, এবং বাংলাভাগ নিয়ে সম্প্রতি হঠাৎ করেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ইতিহাস নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হলে তা অবশ্যই স্বাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই

Tales of Hope

July 15, 2026 1 Comment

Dastaan-e-Ummeed Struggles for Resilience, Hope and Justice Vikas Bajpai AfterNote Press Price: Rs. 1600.00 Presenting a book authored by one of my junior comrade–Dr. Vikas

সাম্প্রতিক পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

Sangrami Gana Mancha July 16, 2026

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

Kanchan Sarker July 15, 2026

Tales of Hope

Dr. Punyabrata Gun July 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

650950
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]