Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নো মোর ফোমোঃ সোশ্যাল মিডিয়ার ব্যবহারে মনোরোগ

FOMO 2
Rumjhum Bhattacharya

Rumjhum Bhattacharya

Psychologist
My Other Posts
  • January 1, 2020
  • 6:07 pm
  • No Comments

তিতিরের খুব মন খারাপ। কিচ্ছু ভাল লাগে না, খুব একা লাগে। এবার টুয়েলভে উঠেছে কিন্তু পড়াশোনায় একদম মন বসাতেই পারছে না। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ব্যস্ত রেখে সমস্যা ভুলে থাকতে চায় কিন্তু তবু মন ভাল হতে চায় না। রাতে ঘুম আসতে চায় না, নিজের ওপর আস্থা কমছে, মনে হচ্ছে ওর দ্বারা আর কিছুই হবে না।
সম্প্রতি পেন্সিলভেনিয়ার এক গবেষণা থেকে জানা গেছে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলে ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষত: তরুণ প্রজন্ম ডিপ্রেশন, উদবেগ, একাকীত্বের শিকার হচ্ছে। তাদের মধ্যে ফোমো দেখা যাচ্ছে। FOMO মানে ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ অন্যরা কত কিছু করছে অথচ আমি কিছুই করতে পারছি না এই ধরণের বোধ থেকে উদবেগ ও ডিপ্রেশনের শিকার হচ্ছে কচিকাচার দল। উগবেষণায় কিছু তরুণ ছাত্র-ছাত্রীদের প্রতিদিনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম ব্যবহারের সময় কমিয়ে দশ মিনিট সীমাবদ্ধ করে দিয়ে দেখা গেছে তাদের ডিপ্রেশনের উপসর্গ উল্লেখযোগ্যভাবে কমছে। এই গবেষণায় ডিপ্রেশন আর সোশ্যাল মিডিয়া ব্যবহারের সরাসরি সম্পর্ক আছে তা প্রমাণ করা হয়েছে। এমনটা কেন হচ্ছে? সে বিষয়ে সম্ভাব্য কারণ হিসাবে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অন্যের পোস্ট দেখে নিজের জীবনের পরিস্থিতি সম্বন্ধে অসন্তোষ বেড়ে চলেছে তরুণ প্রজন্মের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা পিকচার পারফেক্ট পরিস্থিতি দেখতে দেখতে নিজের জীবনের বাস্তব সমস্যাগুলোর মোকাবিলা করার মতো মনের জোর হারিয়ে ফেলছে তারা। মেকি এই ভাল থাকার ইঁদুর দৌড়ে নাম লেখাতে গিয়ে তারা পড়াশোনায় পিছিয়ে পড়ছে বা কর্মজীবনে গাফিলতির শিকার হচ্ছে। এর ফলে তারা ডিপ্রেশনের শিকার হচ্ছে। সব সময়ে ভারচুয়াল পৃথিবীতে নিমজ্জিত হয়ে থাকার ফলে বাস্তবে পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার সঙ্গে দূরত্ব তৈরি হয় তাই একাকীত্ব অনিবার্য।
ফেসবুকে অনেক বন্ধু, ইন্সটাগ্রামে অনেক ফলোয়ার থাকা সত্বেও তারা একা। কি হবে তবে উপায়? আজকের এই পরিস্থিতি বিশেষ ভাবে মানসিক স্বাস্থ্যের পরিপন্থী। এই সমস্যার সমাধান খুঁজতে আমাদের জোট বেঁধে এগিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়াকে জন সংযোগের মাধ্যম হিসাবে ব্যবহার কি করে করতে হবে সে সম্বন্ধে সচেতনতা বাড়াতে হবে ও ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। মানসিক স্বাস্থ্য সম্বন্ধে তরুণ প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে। এই গুরু দায়িত্ব নিতে হবে আমাদের সবাইকে। তা না হলে আমাদের তরুণ প্রজন্মের অনেককেই হারাতে হবে। কারণ পরিসংখ্যান বলছে ভারতবর্ষ ডিপ্রেশনের হার অনেক বেশি এবং আত্মহত্যার সংখ্যাও অন্যান্য দেশের তুলনায় বেশি।

PrevPreviousচা বাগানে বাড়ছে হাই প্রেসার, নেই চিকিৎসা
Nextডাক্তারদের কি কিছু দোষ নেই? ভরসা থাকুক।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617833
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]