Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হুইল চেয়ার

Screenshot_2022-03-20-09-20-13-89_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • March 20, 2022
  • 9:18 am
  • No Comments

একটা সেকেন্ড হ্যান্ড হুইল চেয়ার নিলামে বিক্রি হবে। বিজ্ঞাপনে লেখা “১২৭ সেমি × ৫৮ সেমি × ৭২ সেমি। লাল ও মেরুন চামড়ায় মোড়া। চেয়ারটির মোটরে পেনি ও গাইলস ড্রাইভ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। নিলামের সফল দর দেওয়া ক্রেতা চেয়ারটির সঙ্গে একটি ধাতব পাদানি ও চামড়ায় মোড়া কুশনও পাবেন।”

ঠিক এমনটা না হলেও পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের কাছ থেকে একটি হুইল চেয়ার উপহার পেয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বাবুসোনা সেনাপতি। বছর দুয়েক আগে একটি প্রথম শ্রেণীর খবরের কাগজের পাতায় আমরা দেখেছিলাম খবরটি। আরো দেখেছিলাম যে, যে স্কুলে বাবুসোনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে, সেখানে হুইল চেয়ারটি নিয়ে উঠে যাওয়ার মত ঢালু সিঁড়ি বা র‍্যাম্প ছিল না। ফলে বাবুসোনাকে বাধ্য হয়ে বাবা মা-এর কোলে চেপে পরীক্ষার হলে পৌঁছাতে হয়েছিল।

সেই হুইল চেয়ারটার গল্পে ফিরে যাই। বিখ্যাত নিলাম সংস্থা ক্রিস্টি ওই চেয়ারটি বিক্রি করে ২.৮ কোটি টাকায়। চেয়ারটির পূর্বতন মালিক ছিলেন স্টিফেন হকিং। বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী। যিনি নিজেও মোটর নিউরন অসুখে আক্রান্ত ছিলেন। নিলামে সংগৃহীত অর্থের গোটাটাই দান করা হবে ওই বিরল অসুখের গবেষণায়।

বাবুসোনা সেনাপতি কোনওদিন আক্ষরিক অর্থে নিজের পায়ে দাঁড়াতে পারবে না। তার দুটো পা-ই পোলিও আক্রান্ত। তবুও বাবুসোনা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায়। কে বলতে পারে যে সুযোগ পেলে বাবুসোনাও একদিন হয়ে উঠতে পারে না স্টিফেন হকিং-এর মতো বিশ্বখ্যাত।

স্টিফেন হকিং পাল্টে দিয়েছিলেন প্রতিবন্ধী শব্দটার মানে। বাবুসোনারাও পাল্টে দিচ্ছে, ওরা প্রতিবন্ধী নয়, অক্ষম নয়। ওরা বিশেষ ভাবে সক্ষম, ওরা প্রতিস্পর্ধী।

হকিং ও বাবুসোনারা সমাজ থেকে কোনো দয়া, মায়া, করুণার প্রত্যাশী নয় কিন্তু সমাজের কিছু দ্বায়িত্ব কর্তব্য থেকে যায় তাদের প্রতি। স্কুল কলেজ, প্রেক্ষাগৃহ, হাসপাতাল, স্টেশন এই সমস্ত জায়গায় কেন থাকবে না ঢালু সিঁড়ি বা র‍্যাম্প যেটা বেয়ে ওই হুইল চেয়ার চালিয়ে সটান উঠে যাবে বাবুসোনারা? স্বাধীনতার এত বছর বাদেও কেন আমরা এটুকু পরিকাঠামো গড়ে দিতে পারলাম না ওদের জন্য? স্টিফেন হকিং-এর তিরোধান দিবসে এ প্রশ্নের জবাব চাইতে যাওয়া কি ভুল?

PrevPreviousপৃথিবীতে অনেক টাইপের লোক আছে
Nextবুঝে নেওয়া উচিত ডি এস এ হলো, ডেমোক্রেটিক স্টুডেন্টস এসোসিয়েশনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

প্যালিয়েটিভ কেয়ার শেষ সময়ের যত্ন নাকি জীবনের পাশে থাকা?

August 30, 2026 No Comments

২৪ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

August 29, 2026 2 Comments

নেপালের সাম্প্রতিক ভয়াবহ নদী বিপর্যয়ের প্রভাব উত্তরবঙ্গে সরাসরি হয়ত পড়বে না। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে গভীর সংকটে! সুদীর্ঘ কাল ধরে ( ১৯৬১ সাল থেকে) ভারত

সাপ নিয়ে

August 29, 2026 1 Comment

মা মনসার পুজো করছেন? করুন, আপত্তি নেই, খাঁটি বাঙালি সংস্কৃতি। খালি মনে রাখবেন সাপে কাটলে মা মনসা কিন্তু বেহুলার প্রার্থনায় আজকাল আর সাড়া দেন না।

সাম্প্রতিক পোস্ট

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

প্যালিয়েটিভ কেয়ার শেষ সময়ের যত্ন নাকি জীবনের পাশে থাকা?

Doctors' Dialogue August 30, 2026

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

Sukalyan Bhattacharya August 29, 2026

সাপ নিয়ে

Dr. Samudra Sengupta August 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671365
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]