Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রসঙ্গ: সংবিধানের ৩৭০ নং ধারা বিলোপ

JK-students-in-Mumbai-1024x576
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • December 19, 2023
  • 8:19 am
  • No Comments
১৭ই অক্টোবর, ১৯৪৯ সালে Constituent Assembly তে Article 370 (তখন 306A) গৃহীত হ’লো, তার আগে আলোচনার পরে ভোটাভুটিতে বিপক্ষে ভোট পড়েছিল একটি। না সেটা বল্লভভাই প্যাটেল বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর নয়। বিপক্ষে ভোটদাতার নাম হসরত মোহানি। হসরত মোহানির যুক্তি ছিল গোটা ভারতবর্ষেই বিভিন্ন অঞ্চল ভিত্তিক ফেডারেল শাসনব্যবস্থা থাকা উচিত। উনি দেশভাগের বিরোধী ছিলেন, ওনার মতে গোটা দেশকে ছয়টি অঞ্চলে বিভক্ত করে ফেডারেল শাসনব্যবস্থা চালু করা সবচেয়ে ভালো সমাধান। সেই হিসাবে কাশ্মীরকে যে বিশেষ সুবিধা দেওয়া হ’লো তা সমগ্ৰ দেশেরই প্রাপ্য!
হসরত মোহানি নামটা আমাদের কাছে পরিচিত ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান এর উদ্ভাবক হিসাবে। কিন্তু তাঁর অসাধারণ কীর্তিকলাপ থেকে গেছে বিলুপ্তির অন্ধকারে। কবি, স্বাধীনতাসংগ্রামী, বিপ্লবী, জনপ্রতিনিধি আবার আন্তরিকভাবে ধার্মিক, জীবনের সমস্ত অধ্যায় সামলেছেন অনায়াসে। মহামান্য তিলকের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, আবার পরবর্তী কালে ভারতে কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতাদের একজন। বলশেভিক বিপ্লবের পর উজ্জীবিত হয়ে লেখেন একের পর এক ‘ব্যালাড’, বলেন ‘গান্ধীর মতো বসে চরকা কেটে কোনও লাভ নেই, দুনিয়াকে নাড়িয়ে দিতে হবে লেনিনের মতো!
১৯২৫ সালে কানপুরে প্রথম পার্টি সম্মেলনের সমস্ত প্রস্তুতি হয়েছিলো কানপুরে তাঁর বাড়ি থেকে, অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন তিনিই। আবার, ১৯২১ সালে আহমেদাবাদ কংগ্রেস অধিবেশনে প্রথম স্বাধীনতার দাবি তোলেন (পূর্ণ স্বরাজ), তাঁকে সমর্থন করেন স্বামী কুমারানন্দ পরবর্তী কালে যিনি কমিউনিষ্ট আন্দোলনের সঙ্গে জড়িত হন‌ ও বিহার থেকে আগত প্রতিনিধি মঘফুর আহমেদ আজাজি। সমর্থনে এগিয়ে আসেন রামপ্রসাদ বিসমিল, আসফাকউল্লা খান প্রমুখেরা।
হসরত মোহানি ছিল তাঁর ছদ্মনাম, আসল নাম ছিল সৈয়দ ফজল উল হাসান। কমিউনিষ্ট হলেও ধর্মীয় আচরণে অত্যন্ত নিষ্ঠ, রোজা-নামাজ সবই মানতেন। নিজের সম্পর্কে বলতেন, ‘I am a Sufi, momin (faithful) and Communist Muslim…..’, যদিও ত্রিশ দশকের প্রথমেই ছিন্ন হয় কমিউনিষ্ট পার্টির সঙ্গে সম্পর্ক, ‘৩১ সালে তৈরি করেন ‘আজাদ পার্টি’।
আবার বারবার যেতেন মথুরায়, কৃষ্ণভক্তির উপর লিখেছেন শায়েরী উর্দু ও আওধী ভাষায়।
এ ছাড়াও দু ভাষাতেই লিখেছেন অসংখ্য কবিতা! ‘নিকা’ সিনেমায় গুলাম আলির গাওয়া বিখ্যাত গজল ‘চুপকে চুপকে রাত দিন…..’, তাঁরই রচনা। জীবনের শেষ দিন পর্যন্ত অতি সাধারণ জীবনযাপন করে গেছেন, আইনসভার সদস্য হওয়া সত্ত্বেও কোনো সরকারি সুবিধা নিতেন না। সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন, কিন্তু আম্বেদকরের সঙ্গে মতভেদের কারণে চূড়ান্ত প্রস্তাব / খসড়ায় সই করেন নি। বলেছিলেন এই প্রস্তাবিত সংবিধান উপনিবেশ প্রভাবমুক্ত নয়!!!
জীবনকে একেবারে নিজের শর্তে এভাবে বাঁচতে পারা খুব সোজা কাজ কিন্তু নয়!
লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাঁরা নাকি প্রথম থেকেই ৩৭০ ধারার বিরোধিতা করে গেছেন। কিন্তু, কী আশ্চর্য হসরত মোহানির নামটাই রইল’ অনুচ্চারিত!!!
এটা অবশ্য ঠিক, ইতিহাস নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভই বা কি? তার থেকে নতুন করে লিখে ফেলাই বোধহয় অনেক সোজা, যখন যে রকম সুবিধা হবে এই আর কি!!
অঙ্গরাজ্যের প্রতি দৃষ্টিভঙ্গী কী হওয়া উচিত তার অনেক মডেল আছে ; আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, পূর্বতন যুগোশ্লাভিয়া ও চৈনিক মডেল…..। আমাদের শাসকদের বোধহয় শেষোক্তটাই বেশি পছন্দ!! কত সহজে প্রায় অনায়াস দক্ষতায় তিব্বত বা শিনচিয়াং প্রদেশের (Autonomous Council) সমস্যার সমাধান করে ফেলছে কোনো কিছুর তোয়াক্কা না করে! আন্তর্জাতিক ক্ষেত্রে কে কী বললো কী এসে যায়!!! Style of governance তো নানা রকম হতেই পারে, ধরে নিন এটাও এক ধরণের প্রশাসন চালানোর পদ্ধতি, কেন্দ্রের কথাই আইন!! এই পদ্ধতিতে অবশ্যই কোনও জটিলতা নেই, সবই অতি সহজ সরল বিতর্কবিহীন! ১৯৬৪ সালে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী গুলজারীলাল নন্দ বলেছিলেন, “…..Article 370 is neither a wall nor a mountain, but that it is a tunnel. It is through this tunnel a good deal of traffic has already passed and more will.”
না, এখন আর টানেল ফানেল কিছু লাগবে না, নিজেরই জিনিসের সঙ্গে আবার যোগাযোগের মাধ্যমের কী দরকার?!
একটাই সমস্যা, ভারত অন্ততঃ ১২টি রাজ্য 371 (A to J) ধারায় এবং আরও কিছু রাজ্যের নির্দিষ্ট অঞ্চল বিশেষ ক্ষমতাবলে শিক্ষা, চাকরি এবং বহিরাগতদের দ্বারা জমি কেনা-বেচার বিষয়ে বিভিন্ন রক্ষাকবচের অধিকারী। ৩৭০ ও একই সঙ্গে ৩৫এ ধারার বিলোপে, জম্মু কাশ্মীর ও লাদাখ এর কোনও আলাদা রক্ষাকবচই রইল’ না! কোর্ট এই নিয়ে কিছু উল্লেখ করে নি, তাই বলার কিছু নেই। তবে, কাশ্মীরের কথা নাহয় ছেড়ে দিন জম্মু বা লাদাখের জনগণ খুব খুশী হবেন তো??
কিছু দিন আগে কাশ্মীর কন্যা নন্দিতা হাকসারের The many faces of Kashmiri nationalism….পড়ছিলাম।সেখানে একজন প্রশ্ন করছে, কাশ্মীর যখন ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তখন কাশ্মীরের ব্যথা বেদনা কি শরীরের বাকি অংশ অনুভব করে না?? কী বলা যাবে??
কে কী অনুভব করে ঠিক জানা নেই, তবে একটা অংশ যে ভীষণ ভাবে উল্লসিত সে তো দেখতেই পাচ্ছি ; ‘২৪ সালের নির্বাচনে জেতা যেন এতেই নিশ্চিত হয়ে গেল!!! আবার কী চাই……
PrevPreviousঅংকে কাঁচা
Nextস্বাস্থ্য-ব্যবস্থার স্বাস্থ্যোদ্ধার হবে কি আমিরের পথে?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কাঁদো, বাংলা কাঁদো

October 25, 2026 No Comments

★ “শারদীয়” নাকি “দুর্গোৎসব” বেছে, কীসে যে মরল, তারা কি শেষে জেনেছে? পাতে ভাত নেই। প্যান্ডেলে আছে ঠাকুর। দেখো প্রাণ ভরে। বুকস্টল ভাঙো “মাকু”র। হাঁটুর

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

October 25, 2026 No Comments

উপর্যুপরি কিছু ঘটনার অভিঘাতে আমার স্বভাবতই বিষণ্ণ পুজো আরও ম্লান, আরও দিশেহারা আজ। ভীঈঈঈষণ লম্বা একটা লেখা দিলাম তাই। এমনিতেই বাজে লেখা। একজনও না পড়লে

Another India, Cast Out of Time and Place: Why India’s Youth Movements Stop at the Rural Edge

October 25, 2026 No Comments

“No two fermions can occupy the identical quantum state .” This is the principle articulated by the Austrian physicist Wolfgang Pauli when he introduced his

যাদবপুরের ব্যারিকেড 

October 24, 2026 No Comments

“ভালস্ট্রাসের ব্যারিকেডে আজ পর্যন্ত একুশটি, মানে একবিংশতি আক্রমণ চূর্ণ হইয়াছে।  এবার বোধ হয় ট্যাংক আসিবে।” সপ্তমীর গভীর রাতে মোবাইলের পর্দায় যাদবপুরের বামপন্থী বই এর স্টলে

স্যার

October 24, 2026 No Comments

আমার সুখী সুখী জীবন। মাস গেলে ভালোই মাইনে, কাজকর্ম নিয়ে তেমন কোন টেনশন নেই। কর্তার ইচ্ছায় কর্ম করি। সরকার যা বলে সেটা পড়িয়ে দিনের শেষে

সাম্প্রতিক পোস্ট

কাঁদো, বাংলা কাঁদো

Dr. Arunachal Datta Choudhury October 25, 2026

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

Dr. Sukanya Bandopadhyay October 25, 2026

Another India, Cast Out of Time and Place: Why India’s Youth Movements Stop at the Rural Edge

K. Sahadevan October 25, 2026

যাদবপুরের ব্যারিকেড 

Debashish Goswami October 24, 2026

স্যার

Sanjoy Mukherjee October 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

694320
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]