Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বেসরকারি হাসপাতালের ব্যবসায় সত্যিকারের লাগাম চাই!!

IMG_20200811_235023
Dr. Rezaul Karim

Dr. Rezaul Karim

My Other Posts
  • August 12, 2020
  • 9:01 am
  • One Comment

করোনা রোগীর সংখ্যা নিম্নমুখী, এটা আশার কথা। এই সাফল্য ধরে রাখতে হবে। পাশাপাশি, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে এক শ্রেণীর বেসরকারি বৃহৎ পুঁজির হাসপাতালে করোনা চিকিৎসার উচ্চ বিল! যে “বিল” সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, সেটা অবশ্য বিল নয়, আনুমানিক খরচের একটা নমুনা পত্র। কিন্তু কিছু আসল খরচের হিসাব দেখে চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে।

সম্প্রতি, এর রাশ টানতে স্বাস্থ্য কমিশন একটি কমিটি গঠন করেছেন যাঁরা এই উচ্চ ব্যয় সম্পর্কে কমিশনকে পরামর্শ দেবে। কমিশন কোয়াসী-জুডিশিয়াল বডি, ইচ্ছা করলে পরামর্শদাতা কমিটি গঠন করতেই পারেন। প্রশ্ন হল কমিটির চেয়ারম্যান-সহ চারজন সদস্য বেসরকারি হাসপাতালের সাথে যুক্ত, চেয়ারম্যান নিজে একটি বৃহৎ পুঁজি হাসপাতালের ডিরেক্টর। সাধারণ জ্ঞান থেকে বলা যেতে পারে যে এই রকম স্বার্থ সঙ্ঘাত-দুষ্ট কমিটি কমিশনের প্রতি মানুষের মনে সংশয় সৃষ্টি করতে পারে। মাননীয় বিচারপতি কমিটি গঠন পুনর্বিবেচনা করলে সংশ্লিষ্ট সকলে আশ্বস্ত হতে পারবেন।

কর্পোরেট হাসপাতালের ব্যালান্স সিট থেকে তথ্য সংগ্রহ করে দেখা গেছে যে, মোট আয়ের মাত্র ত্রিশ শতাংশ সরাসরি চিকিৎসা ও স্বাস্থ্যকর্মী সংক্রান্ত খরচ। আনুষঙ্গিক খরচ এত হাস্যকর রকম বেশি যে সংস্থাগুলো তার বিশদ বিবরণ পাব্লিক ডোমেনে রাখার সাহস করেন নি। বলা বাহুল্য “শয়তান ডাক্তাররা” এর সামান্য ভগ্নাংশও পান না!

সম্প্রতি একজন যুবক চিকিৎসক মারা গেছেন এই রকম একটি হাসপাতালে। শোনা যাচ্ছে তার নাকি 23 লাখ টাকা বিল হয়েছিল, সংশ্লিষ্ট সংস্থা সেই বিল মকুব করেছে। বড় বিস্ময়ের ব্যাপার! হাসপাতালের সাথে যুক্ত একজন কর্মচারী সেই হাসপাতালে চিকিৎসা পাবেন না? তাঁরা শুধু “সেজে দেবেন, নিজে খাবেন না”!! নার্সিং-এর মেয়েরা এসব হাসপাতালে অসুস্থ হলে তাদের ESI-তে পাঠিয়ে দেওয়া হয়, এই সব কর্মচারীদের স্পর্শও যেন ওদের নামী দামী হাসপাতালে না লাগে!! বছর খানেক আগে এইরকম একটি হাসপাতালে একজন সেবিকা বিনা চিকিৎসায় মারা গেছেন। অথচ, বাইপাসের হাসপাতালগুলির কিছু শয্যা তো বিনামূল্যে দেওয়ার কথা, তাঁরা সরকারের কাছে কিনা এই শর্তে জমি পেয়েছিলেন!

আমরা চাই সরকার নিজস্ব পরিকাঠামো বৃদ্ধি করুক। বেসরকারি হাসপাতালগুলি মোট শয্যার অন্ততঃ ৪০ শতাংশে সরকার নির্ধারিত মূল্যে চিকিৎসা দিক- সেই খরচও সরকার বহন করুক। কমিশন সম্পর্কে আমাদের কোন মোহ নেই। কমিশনের বেশির ভাগ চিকিৎসক সদস্যের স্বার্থের সংঘাত আছে।

স্বাস্থ্য মানুষের অধিকার। সে সব নিয়ে ফেসবুকের বাইরে কোন আলোচনা নেই, নেই কোন প্রতিবাদ। ধর্ম নিয়ে ব্যস্ত বাঙালী কি ধর্মপুস্তকে মুখ গুঁজে সব কিছু জলাঞ্জলি দেবে নাকি আবার মাথা তুলে দাঁড়াবে? মহামারি ধর্ম দেখে না, বর্ণ দেখে না, রাজার প্রাসাদ থেকে গরিবের কুঁড়েঘরে তার অবাধ যাতায়াত, মসজিদ-মন্দির-গির্জা সব জায়গায় সে ইচ্ছামত বিচরণ করছে। একুশ শতকের ধর্ম হল বিজ্ঞান। বৈজ্ঞানিক সমাজ প্রতিষ্ঠা না করতে পারলে মুক্তি নেই। ধর্ম পুস্তকগুলো বিসর্জন দিয়ে মানবতা প্রতিষ্ঠা না করতে পারলে সর্বনাশ হয়ে যাবে!

PrevPreviousফ্রেডরিক গ্রান্ট বান্টিঙঃ কর্ম ও জীবন পর্ব ৬
Nextশয়তানের মৃত্যুNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অর্ক চৌধুরী।
অর্ক চৌধুরী।
6 years ago

আমি তো আগেই বলেছি যে, ওগুলো হাসপাতাল নয়। কসাইখানা। ওখানে যারা স্বাস্থ্য ব্যবসা করে তারা মনুষ্য পদবাচ্য নয়। কসাই বিশেষ। মানুষের গলা কেটে টাকা আদায় করে। এ সম্পর্কে আমি বিগত কয়েক বছরে অনেকগুলো কপি পেস্ট করেছি। স্বাস্থ্য এবং শিক্ষা এখন এরাজ্যে সর্বোচ্চ লাভজনক ব্যবসা। ওদেরকে ডেকে এনে জমি দিয়ে ব্যবদায়ে নিয়োগ করেছিলেন পূর্বতন বাম সরকার। ওরা হেলথ ইন্ডাস্ট্রির মালিক। টাকার বিনিময়ে চিকিৎসা বিক্রি করে থাকে। এবং পশ্চিমবঙ্গের মানুষকে মুরগি বানিয়ে জবাই করে থাকে। কে বাধা দেবে —? ওই সব প্রাইভেট হাসপাতালে বেশ কিছু স্বঘোষিত ডাক্তার আছেন,তাঁদেরকে ডাক্তার ভাবতে ঘেন্না হয়। অথচ দেখবেন তাঁরা কলকাতার বিগ মিডিয়া হাউসে নিজেদের হেড অফিস খুলেছেন। বিগ মিডিয়া ওঁদেরকে পুজো করে। আর সরকারি স্বাস্থ্য দপ্তর তাঁদের মুখেই ঝাল খায়। এই ট্র্যাডিশন শুরু হয়েছিল 1990 দশকে। চলবে আগামী 100 বছর।

0
Reply

সম্পর্কিত পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

August 21, 2026 1 Comment

তখন আমরা বেশ ছোট। বোধ হয় সেভেন-এইটে পড়ি। বাড়ির সামনে হরি সাহার মুদিখানার দোকান ছিল। সেখানে কিছু একটা কিনতে গিয়েছি। মনে আছে, কারও সঙ্গে আমার

মা মনসার পূজা

August 20, 2026 No Comments

**হ্যালো গাইজ** 🐃🐃🐃 আজ মা মনসার পূজা। যে ক’জন দেব-দেবীর সাথে আমার আত্মিক সম্পর্ক, যাদের আমি ভক্তি ভরে প্রত্যহ প্রণাম করি, মা মনসা তাঁদের একজন।

২২শে শ্রাবণ

August 20, 2026 No Comments

এক খিদিরপুরের ট্রামলাইন। প্রথম হেমন্তের ঝোড়ো বিকেল। পাতাঝরার বেলা এখন। প্যান্টের দু’পকেটে দু’হাত ঢুকিয়ে ছেলেটা হাঁটছে — এলোমেলো, উদ্দেশ্যহীন। পাশে ফোর্ট উইলিয়ামের সামনের রাস্তা দিয়ে

সাম্প্রতিক পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

Kanchan Sarker August 21, 2026

মা মনসার পূজা

Dr. Aindril Bhowmik August 20, 2026

২২শে শ্রাবণ

Dr. Sukanya Bandopadhyay August 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669021
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]