Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিবাহের বয়স অথবা পিডোফিলিক সমাজ: গৌরীদান ও শিবঠাকুরের আপন দেশে

IMG_20220212_224831
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • February 13, 2022
  • 5:04 am
  • No Comments

খবরের কাগজ মানেই দুঃসংবাদ। ভালো খবর-টবর বিশেষ থাকে টাকে না। তিন বছর ছ’ বছর আট বছর কোনও শিশু ছাড় পায় না। শিশুদের ওপর যৌন নির্যাতন হলে প্রথম পাতায় সম্ভব হলে সচিত্র খবর হয়। যতদূর আকর্ষণীয় আর উত্তেজক করা যায় আর কি! শিশুধর্ষণ এক ভয়ঙ্কর বিকৃতির প্রমাণ। এটা কে পিডোফিলিয়া বলে অর্থাৎ কিনা যৌবনোদ্গমের আগের শিশুদের ধর্ষণের ইচ্ছা। একে ঘেন্না করুন। মনে হয় ধর্ষককে সামনে পেলে তার শিশ্নটা কাঁচি দিয়ে কেটে দিই। তাই না? অথচ গিরিজা উমার বিয়েও অতি অল্প বয়সে হয়েছিলো। কার সঙ্গে ? এক অনার্য দেবতার সঙ্গে। (তাও ওনার দ্বিতীয় বিবাহ। প্রথমা স্ত্রীর নাম দাক্ষায়ণী।) অনার্যের কাজ কি? শ্মশানে মশানে ঘুরে ঘুরে গাঁজা ভাং খাওয়া। তাহলে উমা বা পার্বতী ঐ ভয়ানক তপস্যাটা কবে করলেন? একরাত্রে শিবঠাকুর ভোলানাথ গাঁজার নেশায় কৃষ্ণবর্ণা উমাকে খামাখা ‘কেলে ভূত কালিন্দী’ বলে সম্বোধন করায় বালিকা উমা ভয়ানক দুঃখিত হয়ে কঠোর তপস্যায় নেমে পড়েন ( মৎসপুরাণ। এবং এই ব‍্যাখ‍্যায় কালী এবং দুর্গার দুই গাত্রবর্ণের ব‍্যাপারটা গ্রহণযোগ্য মনে হয়)। অবশেষে তপস্যার ঠ‍্যালায় ব্রহ্মা এসে ওই বালিকার ত্বকের কৃষ্ণবর্ণ তুলে দিয়ে (কোন ক্রীম ব‍্যবহার করেছিলেন তা লেখা নেইকো – ত্বকবিশেষজ্ঞরা বলতে পারেন) ‘আর্যনারীর’ মতো টকটকে ফর্সা বর্ণ বার করে দ‍্যান । তখন তার নাম হয় গৌরী। থাকা কালো চামড়া থেকে সৃষ্টি হয় দেবী একেশ্বরীর। এই তপস্যাকালীন উমাদেবী কেবলমাত্র গাছের পাতা খেয়ে বেঁচে ছিলেন (আমি চেষ্টা করে দেখেছি – হ‍্যাক ত্থুঃ – অখাদ্য) তাই তাঁর নাম হয় অপর্ণা। এবং উনি ফের ঐ গেঁজেল অনার্য দেবতার মন জয় করে ফ‍্যালেন।

মন্ডপে মন্ডপে মা দুগ্গার মুখখানি দেখলে মনে হয় কতো আর বয়স হবে? পঁচিশ বা তিরিশ বছর । অথচ পাশে তীরধনুক নিয়ে যে ময়ূরবাহন গুঁফোকাত্তিকটি রয়েছেন তিনি অন্ততঃ বাইশ বছরের তো বটেই। তাহলে মায়ের বিয়ের বয়সটা কতো ছিলো?
আসুন না আমরা একটু প্রাচীন বাংলার বিবাহ প্রকরণে চলে যাই। তাহলে বিয়ের বয়স টয়স নিয়ে একটা স্বচ্ছ ধারণা হবে।

বাংলার হিন্দু পরিবারগুলিতে বহুকাল থেকে বাল্যবিবাহ চালু ছিলো। হিন্দু সমাজে মেয়েদের শৈশবে বয়ঃসন্ধির পূর্বেই বিবাহ দেওয়াকে ধর্মীয় কর্তব্য বলে মনে করা হতো। হে ধার্মিক নারী – প্রাচীন হিন্দু আইনপ্রণেতা মনু নারীর বিয়ের বয়সের যে বিধান দিয়েছেন, তা হলো তিরিশ বছরের পুরুষ বারো বছরের কন্যাকে বিয়ে করবে। চবিবশ বছরের পুরুষ আট বছরের কন্যাকে বিয়ে করবে, নইলে ধর্ম লঙ্ঘিত হয়। সুতরাং পিডোফিলিয়া আমাদের ধর্মাচরণের মধ্যেই পড়ে।

আর বহু বিবাহ? সেতো আরও চমৎকার! অর্জুনের উলুপী কৃষ্ণা চিত্রাঙ্গদা সুভদ্রা ইত‍্যাদি মহিলাদের সঙ্গে বিয়ে হয়। কৃষ্ণঠাকুরের শোনা যায় ষোড়শসহস্র বৌ ছিলো! বহুবিবাহ নিয়ে জীমূতবাহনের ব্যাখ্যায় এবং সেকালের প্রাচীন শিলালিপিতে এর প্রমাণ পাওয়া যায়। ধর্মশাস্ত্রীয় বিধান অনুযায়ী ব্রাহ্মণ চার পত্নী, ক্ষত্রিয় তিন পত্নী আর বৈশ্য দুই পত্নী গ্রহণ করতে পারেন।

সুতরাং বাল্যবিবাহও আমাদের দেশের ধর্মীয় বিধান। শিশু ধর্ষণ সেক্ষেত্রে পৈশাচ পদ্ধতিতে সিদ্ধ বিবাহ। ও হরি! আপনি বিবাহের আটটি প্রকার জানেন না? কিমাশ্চর্যম কিমাশ্চর্যম !

প্রথম হলো ব্রাহ্ম বিবাহ “কোনও বেদজ্ঞ ব‍্যক্তিকে ডেকে উপঢৌকন সহ কন‍্যাকে তুলে দেওয়া হতো – বিড়াল বিদায়”

দৈব বিবাহ “এতে পুজোর পুরোহিতকে দক্ষিণার বদলে একটা আস্ত গোটা কন‍্যা তুলে দেওয়া হতো” চমৎকার তাই না ?

অর্শ বিবাহ “কন‍্যার পিতাকে এক জোড়া গরু/মহিষ দিয়ে কন্যাকে নিয়ে যেতো” সুধিপাঠিকা যথেষ্ট ভালো মূল্যেই নিতো বলেই কী মনে হচ্ছে? বঙ্কিমচন্দ্র একবার রহস‍্যছলে মহিষ এবং মহিষী নিয়ে রহস্য করেছিলেন। মনে আছে? এখানে তুলনীয়।

প্রজাপত‍্য বিবাহ “অবিবাহিত পাত্র কন‍্যার বাবার কাছে কন‍্যাকে প্রার্থনা করতো” (এটা তবু ভালো তবে কন‍্যার মতামতের কোনও দাম নেই)

গন্ধর্ব বিবাহ “এটা পিওর অ্যান্ড সিম্পল লাভ ম‍্যারেজ। জাস্ট ভালবেসে বিয়ে।” এখানে পাত্র পাত্রী উভয়েই রাজি। ক‍্যা করেগা কাজী? চমৎকার আধুনিকীকরণ।

অসুর বিবাহ “এতে কন‍্যার পিতা মেয়েটার একটা দাম চাইতো – যে সঠিক দাম দিতে পারতো সে মেয়েটিকে নিয়ে যেতো” ( পণ‍্য )

রাক্ষস বিবাহ “যে কন‍্যাকে জোর করে তুলে নিয়ে যাবে কন‍্যা তার‌ই হবে” (জোর যার মুলুক তার)

এবার আসি পৈশাচ বিবাহে। পাঠিকা মন দিয়ে পড়ুন।
“ঘুমন্ত অচেতন কন‍্যাকে (পড়ুন শিশুকে) যে জোর করে ‘ধর্ষণ’
করতে পারবে সে’ই ব‍্যক্তি হবে কন্যার স্বামী।” তাহলে ধর্ষণ সম্বন্ধে শাস্ত্রবচন কি? যে ধর্ষণ করবে মেয়েটি তার সম্পত্তি হবে।

এরপর আপনি ধর্ষণের বিরুদ্ধে আর কোনও শাস্ত্রবচন আওড়াতে পারবেন না। আপনার নারী স্বাধীনতা নারীমুক্তি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি সব শেষ। আসুন আমরা শাস্ত্র আর ধর্ম নিয়ে বাঁচি! অবশ্য মনুবাদী সমাজের পুনরাগমন দেখতে আর দূরবীন লাগে না, খবরের কাগজে নেতাদের ধর্ষণ সমর্থন করা সুভাষিত চোখ রাখলেই দেখা যায় ।

তাহলে ধর্ষণ একটি শাস্ত্রসম্মত বিবাহপদ্ধতি এবং বহুবিবাহ শাস্ত্র অনুমোদিত। সুতরাং স্পিকটি নট। ফটরফট। এখানে একটা স্মাইলি দিলে বোধহয় ভালো হোতো ☺️।

PrevPreviousফেসবুকে স্মৃতিকথা: সংকটমোচন
Nextবাচ্চারা স্কুলে ঠিক কি শেখে?? শুধুই কি পড়াশোনা শেখে??Next
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কাঁটাতার

May 25, 2026 No Comments

নতুন সরকারকে স্বাগত। পুরোনো সরকারের নিরন্তর সমালোচনা করেছি। সে আমলের অপরিসীম দুর্নীতির বিরুদ্ধে তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তাকেও স্বাগত। মানুষের প্রত্যাশা তেমনই। কিছু

রহমতের দেশ: এক গহীন সংকটের আবর্তে

May 25, 2026 2 Comments

রহমতকে মনে আছে? নাম শুনে ঠিক বুঝে উঠতে পারছেন না? দাঁড়ান । আর একটু খুলে বলি । রহমত কাবুলিওয়ালা। আফগানিস্তান থেকে সে আসতো এই দেশে

গগন মুখুজ্যের মোহর দ্বিতীয় পর্ব

May 25, 2026 No Comments

বউবাজারের মুখুজ্যেবাড়িতে বিয়ে হয়ে আসা ইস্তক মঞ্জুরানী নিয্যস জানে এ ভিটেয় ভূত আছে। তবে কিনা জানলেও তার বড় একটা কিছু যায় আসে না। বিয়ের অল্প

হকার

May 24, 2026 2 Comments

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 1 Comment

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

সাম্প্রতিক পোস্ট

কাঁটাতার

Pallab Kirtania May 25, 2026

রহমতের দেশ: এক গহীন সংকটের আবর্তে

Somnath Mukhopadhyay May 25, 2026

গগন মুখুজ্যের মোহর দ্বিতীয় পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 25, 2026

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625020
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]