Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পাশে থাকা

IMG-20200619-WA0025
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • June 20, 2020
  • 8:21 am
  • One Comment

ঘোলা জলে মাছ ধরা যায়, মুখ দেখা যায় না। ‘পাশে আছি’ কথাটায় মাত্র দুটি শব্দ, কিন্তু এর গভীরতা অনেক’টা বিস্তৃত-আমরা কখনো বুঝে বা কখনো না বুঝেই হয়তো এর ব্যবহার করি।

প্রথম প্রশ্ন কে পাশে ডাকবে? আসলে যখন মন খারাপ হয় আমরা সহজে কাউকে পাশে পেতে চাই না। কখনো কী এমনও হয়েছে, সকালে ঘুম ভেঙে, প্রচন্ড মন খারাপ। পাশে বা পাশের ঘরে আপন কেউ শুয়ে আছে,তবুও আপনি পাশবালিশ’টাকে আঁকড়ে ধরে শুয়ে আছেন। কিছুই ভালো লাগছে না। মাথার ওপর যে পাখাটা ঘুরছে, তার দিকে তাকাতেও ভয় করছে, ছাই পাশ চিন্তা মাথায় আসছে। পাশেই ফোনটা পড়ে আছে,কতো বন্ধুর ফোন নম্বর তাতে, সোশ্যাল মিডিয়াতেও কতো বন্ধু..কিন্তু কাউকেই কিছু বলতে ইচ্ছে করছে না।

আসলে মন খারাপ জিনিষটা নিজেকে কেমন একটা গর্তের মধ্যে ঢুকিয়ে দেয়। কাউকে প্রাণপণে পাশে থাকার জন্য ডাকছি,কিন্তু মুখ দিয়ে কোন আওয়াজ বেরোচ্ছে না। ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে, কিন্তু যে মন খারাপে ডুবছে, তার যেন তলিয়ে যাওয়াতেই আনন্দ…এটাই হয়তো ‘অসুখ’! আবার কখনো মনে হয়-যাকে পাশে চাইছি, সে সত্যিই আমাকে বুঝবে তো! না’কি কিছু না বুঝতে চেয়ে বা না বুঝেই বলে দেবে-‘ও কিছু না’। তাই চাইলেও কাউকে ডাকা হয়ে ওঠে না।

কে পাশে থাকবে? এই যে এতো ‘পাশে থাকার’ ধুম পড়েছে,আমরা সত্যিই কি কেউ কারোর পাশে থাকি?কারোর পাশে থাকতে গেলে, তাকে ভালো করে চেনার চোখ, বোঝার মন চাই। তার হাত ধরার জন্য,শক্ত হাত দরকার। তার মাথা ঠেস দেবার জন্য শক্ত কাঁধের প্রয়োজন।

এগুলো ক’জনের মধ্যে আছে? নিজের মন’কে একবার প্রশ্ন করুন তো-শেষ কবে, কার পাশে থেকেছেন? উত্তর তো আপনার জানা’ই। ভাবুন-আমার সন্তান, স্বামী, স্ত্রী, বাবা, মা’র সত্যিই যখন দরকার ছিল, আমি কি পাশে ছিলাম? হয়তো আমি বুঝতেই পারিনি, আমাকে তাদের দরকার- কারণ তারা মুখ ফুটে কিছু বলেনি।

আমাদের বাড়িতে ছোটবেলায় একজন জ্যোতিষী আসতেন-অনেকেই হাত দেখাতো। তিনি সবার হাত দেখে একটা কথা বলতেন-“এই যে আপনি সবার জন্য এতো করেন কিন্তু কেউ আপনাকে বুঝলো না, দরকারে কেউ আপনার পাশে থাকে না।” তাঁর অন্য কোন ভবিষ্যৎ বাণী মিলতো কি’না জানি না তবে এটা ১০০% হিট্। এটাই হয়তো আমাদের সবার মনের কথা!

একটা মৃত্যু, আমাদের সবার মুখের সামনে আয়না ধরিয়ে দিয়েছে। আসুন, আমরা আমাদের আসল মুখগুলো দেখি। লোক দেখানোর জন্য এতো মেকআপ নিয়ে আয়নার সামনে দাঁড়ানোর কি দরকার! কারোর পাশে থাকতে গেলে, বিজ্ঞাপন দিয়ে জানাবার দরকার নেই-“আমি পাশে আছি”। আমাদের ব্যবহার-আচরণই তাকে জানিয়ে দেবে। সে নিজেই পাশে বসে, মাথা রেখে মনের কথা উজাড় করে দেবে..তখন তার কথা মন দিয়ে শুনবেন কিন্তু! সেই সময়, ফেসবুকে লাস্ট পোস্ট’টায় কটা লাইক পড়লো, সে কথা ভাববেন না যেন….

PrevPreviousটেলিমেডিসিন
Nextঘর ফেরানোর অক্ষর-১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
সুস্মিতা
সুস্মিতা
5 years ago

খুব খাঁটি কথা বলেছেন

0
Reply

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

June 12, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চে অভয়া মঞ্চের আহ্বায়জ তমোনাশ চৌধুরীর বক্তব্য।

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

June 12, 2026 No Comments

৯/৬/২০২৬ আমরা সবাই জানি অভয়ার খুন-ধর্ষনের মামলায় নতুন SIT গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অভয়া মামলা আবার এসেছে সংবাদ পত্রের হেডলাইনে, ন্যায়বিচারের আশা আবার

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

June 12, 2026 No Comments

ফের এ বছরেও চিকিৎসাবিদ্যায় ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি-র প্রশ্নফাঁসের ঘটনা ঘটল। এই বছরে নিয়ে গত পাঁচ বছরে চতুর্থবার। এর জন্য প্রশ্ন তৈরি করে

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

বিচারহীনতার বিরুদ্ধে অভয়া মঞ্চের আপসহীন লড়াই

Abhaya Mancha June 12, 2026

২২ মাস হয়ে গেল, বিচারের অপেক্ষায় প্রহর গুনছি আমরা

West Bengal Junior Doctors Front June 12, 2026

নিট কেলেঙ্কারি : রি-নিটের প্রশ্নও বিক্রির জন্য অফার! প্রশ্ন ফাঁসের চক্র রুখবে কে?

Parichay Gupta June 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630649
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]