Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ইংল্যান্ডে করোনাঃ ভারতীয় ডাক্তারদের চোখে

IMG_20200404_152908
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • April 5, 2020
  • 8:51 am
  • No Comments

মূল রচনাঃ ডা চন্দ্রকণা সিং (নিউক্যাসল) এবং ডা ময়ুখ ভট্টাচার্য (লন্ডন)
অনুলিখনঃ ডাঃ চিন্ময় নাথ

ইংল্যান্ডে করোনা (কোভিড-১৯) ঢুকে পড়ে ছিল অনেক আগেই। প্রাথমিক জড়তা, বিতর্ক ইত্যাদি কাটিয়ে সরকার যতদিনে সক্রিয় হয়েছে, ততদিনে রোগটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। লন্ডন হয়ে উঠেছে করোনার কেন্দ্র। ২৩শে মার্চ থেকে লকডাউন কার্যকরী হয়েছে। প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী বরিস জনসন, স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক ইতিমধ্যেই করোনায় আক্রান্ত। ভারতীয় বংশোদ্ভূত চ্যান্সেলর ঋষি সুনক করোনা রোগীর সংস্পর্শে এসে আইসোলেশনে। প্রধানমন্ত্রী-র উপসর্গ কম হওয়ায় তিনি আইসোলেশনে থেকেই কাজ করছেন।

জরুরী নয় এরকম সব দোকানপাট বন্ধ। রাস্তায় গাড়ি আট শতাংশেরও কম। জরুরী পরিষেবা বাদে সবাইকে বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। টিউব রেল পুরো বন্ধ হয় নি, তবে সংখ্যায় খুব কম।

সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীরা বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করছে। থিয়েটার, পাব, জিম, পার্ক- সব বন্ধ। অনলাইন শপিং কোম্পানিগুলো বাড়ির দরজায় প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছে। একটি বাড়ি থেকে মাত্র একজনকে নিকটবর্তী জরুরী দোকান বা সুপারমার্কেটে যেতে দেওয়া হচ্ছে। সুপার মার্কেটে লম্বা লাইন। কারণ, ২ মিটার দূরত্ব বজায় রাখতে হচ্ছে। জীবনযাত্রা হঠাৎ করে সম্পূর্ণ বদলে গেছে। সত্যি বলতে গেলে আমরা এখন বাঁচার জন্য লড়ছি। এখন বুঝতে পারছি, স্বাধীনতার মানে আসলে কি?

ন্যাশন্যাল হেল্থ সার্ভিসে, হাসপাতালে, ক্লিনিকগুলোতে কাজের ধরণ হঠাৎ ভীষণ বদলে গেছে। সমস্ত রুটিন কাজ স্থগিত রাখা হয়েছে। অন্য সমস্ত ক্লিনিক বাতিল করে ফিভার ক্লিনিক খোলা হয়েছে। হাসপাতালে অন্যান্য রোগের ওয়ার্ডগুলোকে কোভিড-১৯ ওয়ার্ডে পরিণত করা হয়েছে। অপারেশন থিয়েটারগুলোকে পাল্টে আই সি ইউ করা হয়েছে। সমস্ত কনভেনশন সেন্টারে এবং কিছু কিছু ছোট এয়ারপোর্টে অস্থায়ী হাসপাতাল বানানো হয়েছে। কয়েকটা ছোট এয়ারপোর্টে অস্থায়ী মর্গ তৈরী হয়েছে। অন্যান্য বিষয়ের স্পেশালিষ্ট চিকিৎসক ও নার্সদের করোনা রোগীর চিকিৎসায় নিয়োগ করা হচ্ছে। সদ্য অবসরপ্রাপ্ত চিকিৎসকদের পুনর্নিয়োগ করা হচ্ছে।

জরুরী প্রয়োজন ব্যতিরেকে করোনা ছাড়া অন্য রোগী দেখা বারণ হয়ে গেছে। অন্যান্য রোগীদের চিকিৎসা টেলিফোন, ভিডিওকল, টেলিমেডিসিনের মাধ্যমেই করতে হচ্ছে।

মেডিক্যাল স্কুল ও রয়্যাল কলেজগুলোতে সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। সমস্ত মেডিক্যাল কোর্স ও কনফারেন্স বাতিল হয়ে গেছে।
হাসপাতালের এমার্জেন্সি ও আইসিইউ- তে প্রবল চাপ। ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যাঁরা করোনা রোগীর চিকিৎসা করছেন তাঁরা অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকে মারাও গেছেন। স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক ও সুরক্ষা পোষাক ( পি পি ই)-এর অভাব সর্বত্র। এই নিয়ে  সরব হয়েছে ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-ও। সরকার বলেছে খুব তাড়াতাড়ি প্রচুর মাস্ক, পিপিই, কোভিড ১৯ পরীক্ষা-র কিটের ব্যবস্থা হবে। স্বাস্থ্যকর্মীদের সহজে ও দ্রুত কোভিড ১৯ টেস্ট-এর ব্যবস্থা হবে।

সীমিত সাধ্যের মধ্যেও আমরা স্বাস্থ্যকর্মীরা লড়ে চলেছি।

PrevPreviousকরোনার দিনগুলি পর্ব ৯
Nextঅন্যরকম অসুখNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

August 28, 2026 No Comments

শুধু এডমিশন ডে সংলগ্ন তিনদিন নয় সমস্ত ধরনের সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং সেটি কঠোরভাবে বলবৎ করতে হবে নতুবা আমাদের দেশ

সমুদ্র দহন পালা!

August 28, 2026 No Comments

দিন কয়েক আগে পরিচিত এক সুজনের পাঠানো একটা প্রতিবেদনে নজর আটকে গেল। সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরি আপনাদের জন্য। “ভয়ঙ্কর! বাজারে যা সাধারণের নাগালের

শুশ্রূষা

August 28, 2026 No Comments

মাঝরাতে ঘুম ভেঙে গেল। যে রকম রোজ যায় দু তিনবার প্রতি রাত্রে। ভেঙে গেল বলা ভুল। ঘুমটা ভাঙিয়ে দিল মোবাইল। ওতে একটা কর্কশ রিং টোন

Sangrami Gana Mancha Press Release

August 27, 2026 No Comments

On August 1st, the Chief Minister of West Bengal suddenly announced that he had information that out of 27 lakh voters whose names had been

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

August 27, 2026 No Comments

পর্দা জুড়ে একটা প্রকাণ্ড বাড়ি। রাস্তার সামনে। গাড়ি থেকে এসে নামলেন দুজন মহিলা। ঢুকে গেলেন বাড়িটির মধ্যে। ঘরে শুরু হল মিটিং। একটা বই লেখা হবে।

সাম্প্রতিক পোস্ট

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

Bappaditya Roy August 28, 2026

সমুদ্র দহন পালা!

Somnath Mukhopadhyay August 28, 2026

শুশ্রূষা

Dr. Arunachal Datta Choudhury August 28, 2026

Sangrami Gana Mancha Press Release

Sangrami Gana Mancha August 27, 2026

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

Sanjoy Mukherjee August 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670463
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]