Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রাজ্যের করোনা পরিস্থিতি

IMG_20200618_225626
Dr. Rezaul Karim

Dr. Rezaul Karim

My Other Posts
  • June 19, 2020
  • 6:04 am
  • One Comment

আজ প্রধানমন্ত্রী বলেছেন, দেশে করোনা বিশেষ ক্ষতি করতে পারে নি। এমন দিনে তিনি এই কথা বলেছেন যখন মৃতের সংখ্যা 11000 ছাড়িয়ে গেল। তিন লক্ষ 54 হাজার মানুষ আক্রান্ত ও প্রতিদিন তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে লকডাউন পুরোপুরি সফল। তাঁর সাফল্যের গুণগান অবশ্য কেবল স্বাস্থ্যক্ষেত্রে সীমাবদ্ধ নেই। তিনি সীমান্ত সমস্যা নিয়ে 2009 সাল থেকে চিন্তিত। তখন সরকারের দুর্বলতা দেখতে অভ্যস্ত বর্তমান প্রধানমন্ত্রী চীনা আক্রমণে নিহত 20 জন সৈনিকের মৃত্যুতে তাঁর শক্তিমান রূপ দেখাতে ব্যর্থ যদিও তিনি সেখানেও তাঁর সাফল্য দেখতে পাচ্ছেন। আমরা 2019-এ ও দেখেছিলাম 300 কেজি বারুদ জোগাড় করে নির্বাচনের ঠিক প্রাক মূহুর্তে কিভাবে বিএসএফ জওয়ানের প্রাণ গিয়েছিল। তখনো তাঁর বাকচাতুর্যে দেশসুদ্ধ মানুষ মুগ্ধ হয়েছিল।

করোনা মোকাবিলায় বৈজ্ঞানিক মানসিকতার অভাব আমরা দেখেছি। লকডাউনেও সেই মানসিকতার প্রতিফলন দেখা গিয়েছে। যেসব দেশ লকডাউনে সফল হয়েছে তাদের সাফল্যের চাবিকাঠি আছে বৈজ্ঞানিকদের সহায়তায় সঠিক সময়ে লকডাউন করা ও তোলার মধ্যে। এই দেশে লকডাউন যখন হয়েছে তখন হাতে গোনা কিছু কেস ছিল আর যখন লকডাউন তোলা হল তখন লাফিয়ে লাফিয়ে কেস বেড়ে চলেছে।

শ্রমিকদের অপরিকল্পিত ভাবে ফেরত পাঠানো ও রেশন ব্যবস্থার দুর্বলতা পদে পদে ফুটে উঠেছে। 800 প্রবাসী শ্রমিক রাস্তায় মৃত ও এখন যারা বাড়ী ফিরেছেন তাদেরও একটা অংশ আক্রান্ত। প্রবাসী শ্রমিকদের ঘরে ফেরানো দরকার ছিল যখন তখন সরকার হাত গুটিয়ে অবশ্য বসেছিল। এই রাজ্যে মোট 12 লক্ষ প্রবাসী শ্রমিক বাড়ী ফিরেছেন। তাদের বাড়ীতে কোয়ারান্টিনে করা হয়েছে। কিন্তু অনেকে কোয়ারান্টিনের তোয়াক্কা না করে বাইরে বেরোচ্ছেন। ইতিমধ্যে উত্তরবঙ্গে দুজন করোনা পজিটিভ হওয়ার পর বাড়ী থেকে উধাও হয়ে গেছেন। ঠিক একই ভাবে চেন্নাই ফেরত দুজন সংশ্লিষ্ট কেরিয়ার ফ্লাইটের ঢিলেঢালা মনোভাবের সুযোগ নিয়ে করোনা পজিটিভ অবস্থায় পশ্চিম মেদিনীপুর পৌঁছে গেছেন। সর্বত্র একটা অব্যবস্থা ও অবৈজ্ঞানিক মানসিকতার ছাপ স্পষ্ট।

এই অবস্থায় পশ্চিমবঙ্গ যথেষ্ট কৃতিত্বের দাবিদার। আম্ফানে বিধ্বস্ত বাংলা সবার সহযোগিতায় ফিনিক্সের মতো উঠে দাঁড়াচ্ছে। একদিকে যখন ত্রাণ, উদ্ধার ও মেডিকেল ক্যাম্প করছে স্বেচ্ছাসেবী সংস্থা ও নানা ধরনের বামপন্থী যুবক ও ছাত্ররা তখন স্বাস্থ্য ব্যবস্থার যথেষ্ট বৈজ্ঞানিক প্রয়োগ করে করোনার বিপুল গতি স্লথ করতে এই রাজ্য সক্ষমতা দেখিয়েছে।

জনগণের হেঁশেল চালানোর জন্য বামপন্থী যুবকদের কোন প্রশংসা যথেষ্ট নয়, তেমনি স্বাস্থ্য কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে। খাবার পৌঁছে দেওয়ার জন্য রাস্তায় নিরন্ন মানুষের ভীড় আটকানো গেছে তেমনি সক্রিয় কেসের সংখ্যা নিম্নমুখী। গত পর পর চারদিন মোট কেসের তুলনায় ডিসচার্জ অনেকটা বেড়েছে। আজ (17জুন) মোট কেস 125 জন কমে 5221 জন দাঁড়িয়েছে। নতুন পজিটিভ কেস 3.4% হয়েছে, যা আগের তুলনায় (2.7%) সামান্য বেশি। প্রবাসী শ্রমিকদের আগমন ও পজিটিভ হয়ে পড়া তার অন্যতম প্রধান কারণ। আজকের 351 জনের 197 জন প্রবাসী। এই রাজ্যে আশঙ্কা সত্বেও যে সামাজিক সংক্রমণ হয়নি তার সাফল্যের ভাগীদার চিকিৎসক, চিকিৎসাকর্মী ও স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা ও ছাত্র যুবকরাও।
সরকারের উচিত হবে কড়াভাবে সব প্রবাসীদের বাধ্যতামূলক কোয়ারান্টিন করা- হোম কোয়ারান্টিনের দুর্বলতা শুধরে নিতে পারলে সাফল্য আরো দ্রুত আসবে।

রেশন ব্যবস্থা শক্তিশালী করা ও 100 দিনের কাজ দিয়ে মানুষের হাতে অর্থ পৌঁছে দিতে হবে। বিজ্ঞানমনস্ক মানসিকতার বিস্তার করতে হবে। একমাত্র করোনা শত্রুও নয়, লকডাউনে মানসিক চাপ কমানো, খোলাখুলি সাম্প্রদায়িক প্রচারের মাধ্যমে মানুষে মানুষে বিভেদ করানোর চেষ্টা যা ভাইরাসের মতোই ভয়ঙ্কর–সব রুখতে হবে। শারীরিক দূরত্ব ও সামাজিক সংহতি রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

সব ধরনের ভাইরাস ও মহামারি রুখে রাজ্য ও দেশ আবার স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠবে।

PrevPreviousপ্রি-সুইসাইড নোট
Nextচিহ্নটি তারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

ভালো লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

April 19, 2026 No Comments

১৩ এপ্রিল ২০২৬ ভারতের ইতিহাসে একটি কালো দিন। সামাজিক অসাম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনের আগের দিন পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের মানুষ চরম

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

April 19, 2026 No Comments

১৭ এপ্রিল ২০২৬ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যে স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নীতি অবলম্বন করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের হাইকোর্টের রায় তাদের

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

April 19, 2026 No Comments

কালচক্র যেহেতু সতত ঘুর্ণায়মান, ভবিষ্যতকালে যা যা ঘটবে সেই সব কাহিনি সর্বকালবেত্তাদের কাছে কিছুই অজ্ঞাত নয়। আর লেখকের কলম আর পাঠক যেহেতু সর্বকালবেত্তা, তাই কালাতীত

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

সাম্প্রতিক পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha April 19, 2026

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

West Bengal Junior Doctors Front April 19, 2026

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

Dr. Arunachal Datta Choudhury April 19, 2026

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618233
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]