Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৩৯ আস্তিক

IMG-20200602-WA0017
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • June 3, 2020
  • 9:13 am
  • One Comment

আমি আপাদমস্তক সুবিধাবাদী আস্তিক। সবকিছু ঠিক ঠাক চললে, তখন ভগবানকে কেয়ারও করি না। আর বিপদে পড়লে ঠাকুর দেবতাকে ঘন ঘন স্মরণ করি।

ফাইনাল এমবিবিএস পরীক্ষার আগে যখন মেডিসিন, সার্জারি, গাইনির মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি, তখন দিনে তিনবার করে ফিরিঙ্গী কালীবাড়িতে গিয়ে হত্যে দিতাম। ‘মা, মা’ করে মা কালীর কান ঝালাপালা করে দিতাম। ওখানকার পুরোহিত মশাই আমাকে রীতিমতো স্নেহ করতে শুরু করেছিলেন। বলতেন, ‘বাবা, আমি অনেক ভক্ত দেখেছি, তোর মতো পাগল ভক্ত আর দেখিনি। মাকে না দেখে এক বেলাও থাকতে পারিস নে।’

সম্ভবত আমার অতি ভক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মা কালী সে যাত্রায় উপর মহলে অনেক বলে কয়ে আমাকে পাশ করিয়ে দিয়েছিলেন। না হলে, সার্জারি পরীক্ষায় প্র্যাক্টিকালের দিন যা ছড়িয়েছিলাম, তাতে কোনোভাবেই আমার পাশ করা উচিৎ নয়।

যাইহোক, রেজাল্ট বেরনোর পর রাতারাতি আমি নাস্তিক হয়ে গেলাম। রোজ বিকালে বৌবাজারে চা খেতে গেলেও কালীবাড়ির ধারেকাছে ঘেঁষিনা। ইনটার্নশিপে প্রায় চার হাজার টাকা মাইনে পেতাম। প্রতি শুক্রবার গ্লোব সিনামাহলের মাচায় উঠে ইংরেজি সিনেমা দেখতাম। তখন আর ঠাকুর দেবতার কথা মনেও পড়ত না।

ভক্তি আবার ফিরে এল খড়গ্রামে চাকরির শেষ দিকে। স্ত্রী, নবজাতক কন্যা আড়াইশো কিলোমিটার দূরের বাড়িতে। যে করেই হোক বাড়ির কাছাকাছি ফিরতে হবে। পোষ্ট গ্রাজুয়েশানে চান্স পাওয়া ছাড়া বাড়িতে ফেরার উপায় নেই। আমি আবার মা কালীর ফটো জোগাড় করে ‘মা মা’ শুরু করলাম।

আমার মতো সুবিধাবাদী সন্তানও মার স্নেহ থেকে বঞ্চিত হোল না। মেডিকেল কলেজে ফিরে এলাম। ফিরিঙ্গী কালীবাড়িতে আবার যাওয়া শুরু করলাম। তবে কলকাতায় ফিরে সাথে সাথে নয়। আবার বছর তিনেক পরে। এমডি ফাইনাল পরীক্ষার আগে আগে।

আমার অন্যতম অ্যাসিস্টেন্ট গৌড় রায়চৌধুরি কিন্তু আমার মতো সুবিধেবাদী আস্তিক নয়। ওর দিনের অনেকটা সময়ই ঈশ্বর বন্দনায় কাটে। ইসিজি করা ওর সেকেন্ডারি পেশা। ওর মূল পেশা পুজো আচ্চা করা।

গৌড় সপ্তাহের অধিকাংশ দিনই নিরামিষ খায়। সপ্তাহের বিশেষ কয়েকটি দিনে বাইরে কিছুই খায়না। এমনকি চা পর্যন্ত না। একাদশীতে দুচার টুকরো ফল খেয়ে দিব্যি সারাদিন কাটিয়ে দেয়।

পূজারী বামুন বললে আমাদের চোখে যে মানুষের চিত্র ভাসে গৌড় মোটেও সে রকম নয়। পুজো করাটা ওর কাছে প্রায় প্যাশন। আদ্যোপান্ত সৎ বামুন। দক্ষিণা নিয়ে কারো সাথে ঝামেলা করে না। বলে ডাক্তারবাবু, ‘যার যেরকম সামর্থ্য তাই তো দেবে। তা বলে তাঁর বাড়িতে কি ঈশ্বরের পুজো হবে না?’

করোনার সময়ে বেচারা পরে গেছে মুশকিলে। সব পুজোই বন্ধ। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া এক এক করে পার হয়ে যাচ্ছে, গৌড়ের ভুরু কুঁচকে উঠছে। যে কয়েকটা বাড়িতে নিয়মিত যজমানি করত সেগুলোও বন্ধ।

ও এখন প্রায় সব সময়ই আমার সাথে সাথে থাকছে। যদি দুএকটা ইসিজি বেশি পাওয়া যায়। মাঝে মাঝে মুখ ফসকে বলে ফেলছে, ডাক্তারবাবু, বড্ড বিপদে পড়ে গেলুম। বাচ্চাটা একেবারে ছোটো। বাবা, মায়েরও অনেক বয়স হয়েছে।’ কিন্তু তার ঈশ্বরে ভক্তি কমার কোনও লক্ষ্মণ দেখতে পাচ্ছি না।

সেই গৌড় কালকে চেম্বার শেষের পর বলে ফেলল, ‘ডাক্তারবাবু, চারিদিকের ঘটনা দেখতে দেখতে কদিন ধরে ভগবানের উপর আমার ভরসা হচ্ছে না। বাচ্চা কোলে নিয়ে শ্রমিকেরা রৌদ্রের মধ্যে হাঁটছে, সেটাকি ভগবানের চোখে পড়েনা? ভগবান থাকলে এতগুলো গরীব মানুষের ঘর আম্ফানে ভেঙে যায়? অথচ দেখেন, যে নেতাগুলো এই অকালেও গরীবের পেটের লাথি মারছে তাদের কিছুই হয় না। দিব্যি আছে।’

তারপর বলল, ‘আমার এই বিপদের সময়ে ভগবান মুখ ফিরিয়ে নিয়েছেন। ডাক্তাররা আছেন বলে তাও কটা ইসিজি করে পরিবারের সকলের পেট ভরতে পারছি। ইদানীং আমার ভগবানের চেয়ে ডাক্তারের উপর ভরসা বেশি হচ্ছে।’

বললাম, ‘তা ডাক্তারদের উপর এতই ভরসা যখন আজ যাওয়ার সময় একটু চা, মিষ্টি খেয়ে যাও।’

গৌড় কিছুতেই খেল না। জানি ও মুখে যাই বলুক, ভগবানের উপর বিশ্বাস ওর এতটুকুও কমেনি।

PrevPreviousগণতন্ত্র| অন্যরকম| ব্যতিক্রম| বিশেষরকম (শেষ করব আজ)
Nextভাষার দূরত্ব, দূরত্বের ভাষা- মেডিকেল শিক্ষা- আরেক পিঠNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস, নবদ্বীপ
আশিস, নবদ্বীপ
6 years ago

ভালো লাগলো।

0
Reply

সম্পর্কিত পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

August 11, 2026 No Comments

এটা বাচ্চা ছেলেও জানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি কাদা ছুঁড়বেন না, আর এটা প্রকাশিত সত্য যে ক্ষমতায় আসার পর থেকেই

জেনারেশন এক্স

August 11, 2026 No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা। আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত

দু’বছর আগে

August 11, 2026 No Comments

৯ আগস্ট, ২০২৬ দু’বছর আগে এই দিনটা। দুপুর নাগাদ খবর পেলাম, আরজিকরে অন-ডিউটি ডাক্তার – পোস্ট-গ্র‍্যাজুয়েশন ছাত্রী – রাতের বেলায় খুন হয়ে গিয়েছে। শুধু খুন

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

সাম্প্রতিক পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

Parichay Gupta August 11, 2026

জেনারেশন এক্স

Dr. Arjun Dasgupta August 11, 2026

দু’বছর আগে

Dr. Bishan Basu August 11, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660435
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]