Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৫০ ইঁচিবুচো কালা

IMG_20200723_225208
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • July 24, 2020
  • 6:51 am
  • 3 Comments

জ্বরের রোগী দেখতে দেখতে ফোন ধরা উচিৎ নয়। কিন্তু কেউ যদি একটানা ফোন করে, করেই যায়; তখন কী করবো?

বাধ্য হয়ে স্টেরিলিটির পিণ্ডি চটকে ফোন কানে লাগালাম। ওপাশ থেকে মার্জিত গলা, ‘স্যার একটা প্রশ্ন করতে পারি?’

‘সংক্ষেপে বলুন। আমি ব্যস্ত আছি। রোগী দেখছি।’

‘হ্যাঁ বলছি। আমার এক আত্মীয়ের করোনা হয়েছে। বাড়িতেই আছেন। আমি যদি তার সাথে ফোনে কথা বলি তাহলে কি আমার করোনা হতে পারে?’

আমি বাক্যি হারা হয়ে গেলাম। এ প্রশ্নের কি উত্তর দেব! ড্রপলেট ইনফেকশন শুনেছি, vector-borne ইনফেকশন শুনেছি, জল বাহিত ইনফেকশন শুনেছি। কিন্তু আজ পর্যন্ত তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বাহিত ইনফেকশনের কথা শুনিনি।

জিভের ডগায় চলে আসা গালাগাল সামলে কোনরকমে বললাম, ‘ইঁচিবুচো কালা।’

ভদ্রলোক উৎকর্ণ, ‘এটা কি বললেন?’

‘আপনি কি কাজ করেন?’

‘সরকারি চাকরি। নবান্নে আছি।’

‘তাহলে আমায় এসব না বলে দিদিকে বলুন।’ ফোনটা কেটে মোবাইল সুইচ অফ করে দিলাম।

জ্বরের রোগীটি এতক্ষণ উসখুস করছিলেন। এবার মুখ খুললেন, ‘আচ্ছা ডাক্তার বাবু, RNA ভাইরাসের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম নষ্ট করার জন্য কোনটা ভালো; কাঁচা হলুদ বাটা না আদা বাটা?’

আমি হাঁ করে তাকিয়ে রইলাম।

‘কতটা গরম খেলে করোনা ভাইরাসের ক্যাপসুল নষ্ট হয়ে যায়?’

আমি বললাম, ‘আপনি আমাকে দেখাতে এসেছেন কেন? পতঞ্জলির করোনিল তো ছিল।’

ভদ্রলোক স্বচ্ছ ক্যাপে ঢাকা মাথা নাড়ালেন,’না না, ডাক্তার বাবু, আমি সাইন্সের ছাত্র। ওসব বুজরুকি বিশ্বাস করি না।’

আমি বললাম, ‘বুজরুকি আর সিউডো সাইন্স বুঝি আলাদা? থালা বাজানোর কম্পাঙ্কে কিভাবে করোনা ভাইরাস ধ্বংস হয়, তাই নিয়ে একাধিক জার্নালে পেপার বেড়িয়ে গেছে।’

নাক ও গলার সোয়াব কোভিড- ১৯ পরীক্ষার জন্য লিখলাম। উনি বললেন, ‘আমার নিশ্চয়ই করোনা হয়নি, কি বলেন?’

বললাম, ‘এর পেছনেও কি আপনার কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে?’

‘ডাক্তারবাবু, করোনা হলে কি করব? কোথায় যাব? টিভিতে সারাক্ষণ দেখাচ্ছে কোনো হাসপাতালে বেড নেই। ভেন্টিলেটর ফাঁকা নেই। বিনা চিকিৎসায় রোগীরা মরে যাচ্ছে।

‘মরণ কালে হরির নাম করলে এর চেয়ে ভালো কিছু হয় না। সরকারি হাসপাতালে পরিকাঠামোর অভাব নিয়ে বহুকাল ধরে চিকিৎসকরা চেঁচিয়েছেন। জনগণ তাঁদের পিটিয়ে হাতের সুখ করেছেন। আর সরকার মেলায় খেলায় টাকা বিলিয়েছে।’

‘আচ্ছা ডাক্তার বাবু, করোনা হলে আমি কি মরে যাব?’

বললাম, ‘আপনার তো অন্য কোনো অসুখ নেই। ভাগ্য খুব খারাপ না হলে মরবেন না।’

ভদ্রলোক আহত দৃষ্টিতে তাকালেন, ‘আপনি একজন ডাক্তার হয়ে ভাগ্যের হাতে আমার জীবনটা ছেড়ে দিচ্ছেন?’

হাসলাম, ‘শুধু আপনার জীবন নয়, নিজের জীবনটাও ছেড়েছি। আপাতত ভাগ্যের চেয়ে ভরসাযোগ্য কিছু পাচ্ছি না। দয়া করে এর পেছনে কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা জানতে চাইবেন না।’

পুরোটাই তিনদিন আগের ঘটনা। আজ সেই রোগী কিছুক্ষণ আগেই ফোন করেছিলেন। ওনার কোভিড– ১৯ ধরা পড়েছে। বললাম, ‘টেনশন করছেন নাতো?’

‘না ডাক্তারবাবু। এখন একেবারে চাপমুক্ত লাগছে। জ্বরটাও আর আসছে না। সকালে গরম জলের সাথে পাতিলেবু, তারপর কাঁচা রসুন, দিনে চারবার স্নান- ওভাবে ভয়ে ভয়ে বাঁচা যায় নাকি?’

বললাম, ‘তাহলে এদ্দিন আমার মাথাটা কেন খারাপ করছিলেন? ইঁচিবুচো কালা…’

PrevPreviousকি করবো, স্পষ্ট করে বলুন
Nextআইসোলেশনের দিনরাত্রি ১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
ARPAN SAHA
ARPAN SAHA
6 years ago

sir,
এই লেখায় ‘সরকারি’ চাকুরে term টা খুব important। এরা ‘গরম জলে পাতিলেবু’ থেকে শুরু করে যত আজগুবি পন্থা ব্যবহার করছে আর তার পেছনে আজগুবি যুক্তি দিচ্ছে। বুঝিয়েও কিছু হচ্ছে না। এই দলে human physiology তে M.Sc করা high school শিক্ষিকাও রয়েছেন। আছে আমার এক MBBS 1st year (midnapur mc) পড়ুয়া বন্ধুও।
সত্যি covid আমাদের বুঝিয়ে দিল বিজ্ঞান আর বিজ্ঞানমনস্কতা দুটো প্রায় বিপরীত মেরুতে রয়েছে।

0
Reply
Rajib Mitra
Rajib Mitra
6 years ago

Sir,
এই লেখা পরার পর একটা প্রশ্ন মনে আসছে। এই যে বলা হচ্ছে, হলুদ, আদা, রসুন, লেবু, Zn, Vitamin-C যুক্ত খাবার, অর্থাৎ যে সব খাবারে ph level বেশি সেসব খদ্যতালিকায় থাকলে imunity power বাড়ে, সেটা কতটা সঠিক তথ্য?
আরো এক্টা ❓ গরম জল কি সত্যিই কার্যকর?

0
Reply
আশিস নবদ্বীপ
আশিস নবদ্বীপ
6 years ago

এভাবে ‘করোনার দিনগুলি’ শেষ করবেন না। করোনা কিছু টা শেষ করে শেষ করুন। জানি রোজনামচা র একঘেয়েমি আছে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

August 14, 2026 No Comments

২০২৬ সালের ৫/৬ জুলাই কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একটি অংশের (প্রবেশদ্বারের কাছের একটি পুরনো টিকিট কাউন্টার/নিরাপত্তা কক্ষ) রং রাতারাতি বদলে দেওয়া হয়। হিন্দুত্ববাদী গোষ্ঠীর

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

সাম্প্রতিক পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

Gopa Mukherjee August 14, 2026

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661376
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]