Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দ্বিতীয় ঢেউ-এর দিনগুলি ১

IMG_20210328_220959
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 29, 2021
  • 8:54 am
  • No Comments

অনেকদিন বাদে করোনার দিনগুলির স্মৃতি ফিরে আসছে। রাতে চেম্বার সেরে ঘরে ফেরার পর রোজই দু-তিনটে ফোন পাচ্ছি, ‘ডাক্তারবাবু, মানে ইয়েটা করতে দিয়েছিলেন না… ওটা পজিটিভ এসেছে। কী করব?’

আজ একজন ফোন করলেন। তিনি স্কুল শিক্ষক। স্ত্রীকে জ্বর নিয়ে দেখাতে এসেছিলেন। করোনা ধরা পড়েছে। সব কথাবার্তা শেষ হওয়ার পর জিজ্ঞাসা করলেন, ‘আমার বাবা- মা দুজনের বয়সই সত্তরের কাছাকাছি। একই বাড়িতে থাকেন। ওঁদের কী আগামীকাল করোনার ভ্যাকসিন দেওয়া যাবে। করোনার ভ্যাকসিন দিয়ে নিলে ওঁদের আর করোনা হবে নাতো?’

বললাম, ‘এতোদিন কী করছিলেন? ঘুমাচ্ছিলেন?’

‘আসলে ডাক্তারবাবু, ভ্যাকসিন নিয়ে অনেকে মারা যাচ্ছে তো। তাই দিতে সাহস পাইনি। আমারোতো ভোটকর্মী হিসাবে নেওয়ার সুযোগ আছে। এতোদিন নিতে সাহস পাইনি। ভাবছি কালকে নিয়ে নেব।’

অবাক হয়ে বললাম, ‘ভ্যাকসিন নিয়ে মারা যাচ্ছে এই তথ্য পেলেন কোথায়? পশ্চিমবঙ্গে প্রতিদিন গড়ে তিনলক্ষ বয়স্ক মানুষ ভ্যাকসিন পাচ্ছেন। পার্শ্বপতিক্রিয়া হলে লোকজন তো ডাক্তারের কাছে আগে আসবেন। সেরকম কেউই তো আসছেন না।’

ভ্যাকসিন নিয়ে সবার মধ্যে এতো ভয়, অথচ করোনা নিয়ে কারও মন কোনো ভয় আছে বলে মনে হচ্ছে না। সব দলই ভোটের আগে জনস্বাস্থ্যের উন্নতির জন্য ইশতেহারে দারুণ দারুণ কথা লিখেছেন। কিন্তু সেসব দলের মিছিল, জনসভা দেখলেই টের পাওয়া যায়, ওই কথা গুলি কেবল কথার কথা। নিশ্চিতভাবে করোনার দ্বিতীয় ঢেউ যখন বাংলায় ঢুকে পড়েছে, তখনও তারা জনসভায়, মিছিলে ভিড় বাড়াতে ব্যস্ত। যেখানে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্কের ব্যাবহার ইত্যাদির কোনো অস্তিত্ব নেই। বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে নীতি- আদর্শগত নানা রকম পার্থক্য আছে, কিন্তু এই একটা ব্যাপারে তারা মোটামুটি একই রাস্তায় হাঁটছে।

যাঁরা জনপ্রতিনিধি হতে চলেছেন, প্রচারের সময় তাঁদেরও অনেকের মুখে মাস্ক নেই। দুঃখের ব্যাপার আমাদের মতো খুপরীজীবী চিকিৎসকদের থেকে এনাদের কথাকে মানুষ অনেক বেশি গুরুত্ব দেন। জনসভাগুলিতে পারস্পরিক খিস্তি-খেউরে মাতার আগে তাঁরা যদি একবারও সকলকে মাস্ক পরার জন্য এবং শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন করতেন, তাহলে সচেতনতা অনেক বাড়তো।

তাঁর বদলে তাঁরা যেটা করেছেন, সেটা সব রাজনৈতিক দলই বছরের পর বছর ধরে করে এসেছে। ভোটের প্রচারে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ঘুষখোর ও রাক্ষস হিসাবে তুলে ধরেছে এবং স্বাস্থ্যক্ষেত্রে যাবতীয় ব্যার্থতার দায় তাঁদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে।

আগে এসবে রাগ হতো। আজকাল আর রাগটাগ হয়না। সব ব্যাপারেই কেমন উৎসাহ হারিয়ে ফেলছি। প্রশংসা শুনলে, হাততালি দিলে বা থালা বাজালে, এমনকি হেলিকাপ্টার থেকে পুষ্প বৃষ্টি করলেও উত্তেজনা হয় না। সবকিছুই কেমন সাজানো সাজানো মনে হয়।

শ্রমজীবী মানুষেরা অনেকেই জিজ্ঞাসা করছেন, ‘ডাক্তারবাবু, ভোটের পরে নাকি লকডাউন হবে? সত্যি…? তাহলে একেবারে শেষ হয়ে যাবো?’

কী উত্তর দেব? সত্যিই যদি তাই হয়, তাহলে আবার সেই পরিযায়ী শ্রমিকদের লংমার্চ, মানুষের হাহাকার, হাততালি, পুষ্পবৃষ্টি- সব মিলিয়ে এক অসহ্য নাটক। যাক, সেসব নিয়ে ভোটের পর ভাবা যাবে, আপাতত এই বিজেপির নির্বাচনী প্রচারের ভিডিওটি দেখুন। সৃজনশক্তির কতটা দৈন্য ঘটলে এমন একটি জিনিস বানানো যায়, সেটা গবেষণার ব্যাপার।

PrevPreviousসেকেন্ড ওয়েভকে রুখতে চাই সব হাসপাতালে কোভিড ব্লক
Nextলকডাউন আমরা কেউই চাই না!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

July 7, 2026 No Comments

There is probably no time and place with which historians are concerned, which has not seen the invention of tradition…For all invented traditions, so far

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

July 7, 2026 No Comments

৬ জুলাই, ২০২৬ সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি,বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকা শিশু কন্যার গণধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার কথা। আমরা বাকরুদ্ধ। আর কত, আর কত?

পশ্চিমবঙ্গ যে আরো অন্ধকারের দিকে এগোচ্ছে বারুইপুর দেখিয়ে দিল

July 7, 2026 No Comments

বারুইপুরে এগারো বছরের একটি বালিকার ধর্ষণ ও খুনের মতো অতি নিন্দনীয় ন্যাক্কারজনক কাণ্ডে ততোধিক নিন্দনীয় ন্যাক্কারজনক অবস্থান নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবারের সব দাবি

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

July 6, 2026 No Comments

বড়ো পাপ হে: স্বাধীনতার আগে পরে ভারতের সবচাইতে শিল্পোন্নত রাজ্য যা কর্মসংস্থানের জন্য সারা ভারতের কর্ম প্রার্থীদের আহ্বান করত, আমাদের সেই রাজ্য বাংলা (অবিভক্ত) এবং

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

July 6, 2026 No Comments

বাংলায় একটা কথা চালু আছে, “ভাত দেবার মুরোদ নেই, কিল মারার গোঁসাই”। দশকের পর দশক ধরে, হকার সমস্যা নিয়ে সরকারগুলোর মনোভাব আমাদের বারবার সেই কথাটা

সাম্প্রতিক পোস্ট

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

Gopa Mukherjee July 7, 2026

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

Abhaya Mancha July 7, 2026

পশ্চিমবঙ্গ যে আরো অন্ধকারের দিকে এগোচ্ছে বারুইপুর দেখিয়ে দিল

Parichay Gupta July 7, 2026

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

Bappaditya Roy July 6, 2026

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

Dipak Piplai July 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

647053
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]