Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“খুন! খুন! ডাক্তার সাব”

IMG_20210318_212752
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • March 19, 2021
  • 7:13 am
  • No Comments

বছর আটেক হয়ে গেল। টালিগঞ্জের এম.আর.বাঙ্গুর হাসপাতালে তখন মেডিসিন বিভাগের এইচ.এম.ও আমি। এমারজেন্সিতে উপচে পড়া ভিড়। হাসপাতাল তখন এতো সাজানো ছিলো না। তিনটি ফ্লোরে রোগী ভর্তি। এক বেডে দুজন। মেঝেতেও ঠাঁই নাই। প্রাণান্তকর খাটুনি। কিন্তু তার মধ্যে থেকে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধি।

এমনই এক গ্রীষ্মের দুপুর। হঠাৎ হাসপাতালের বাইরে চিৎকার। “খুন,খুন,ডাক্তার সাব, জলদি আইয়ে”। বাঙালী কর্ণে এ শব্দবন্ধের অযাচিত প্রবেশ প্রাথমিক ভাবে থমকে দেওয়া অস্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু সম্বিত ফিরিয়ে তৎক্ষণাৎ আবার বেলাইন মনকে লাগাম পরানো ও পরার্থে সঠিক সিদ্ধান্তে ফেরার চারিত্রিক দৃঢ়তা এ পেশার অবিচ্ছেদ্য অঙ্গ। বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখি লুঙ্গি পরে একজন মাঝবয়েসী ভদ্রলোক গামছা দিয়ে নাক ঢেকে আছেন। গামছা ভিজে টপটপ করে “খুন” অর্থাৎ কিনা রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। সত্যিই সাধারনের চোখে ভয়াবহ এক দৃশ্য।

ভদ্রলোককে আশ্বস্ত করে বিছানায় বসিয়ে দিলাম। মাথাটিকে সামনের দিকে কাত করে নিচে ঝুলিয়ে দিলাম। ফ্রিজ থেকে বরফের টুকরো বের করে রক্ত বেরোনো দিকের নাকে চেপে ধরলাম। মিনিট পাঁচেকের মধ্যে খুন বন্ধ হলো। স্বস্তির নিঃশ্বাস ফেললো পরিজনকুল। ঘটনাচক্রে “এপিস্ট্যাক্সিস” অর্থাৎ নাক দিয়ে রক্তক্ষরণের প্রাথমিক চিকিৎসা এটাই। এতেই অধিকাংশ রোগীর রক্তক্ষরণ বন্ধ হবে।

আসলে নাক থেকে রক্ত পড়ার কারণ বহুমাত্রিক। সাধারণ ভাবে নাক খুঁটে রক্ত বের করা থেকে শুরু করে, উচ্চরক্তচাপ, লিটল’স এরিয়ার আঘাত, নাসিকাপথের বিভিন্ন রোগ, রক্তপাতজনিত রোগসমূহ, মায় কিছু ওষুধের ব্যবহারও অনভিপ্রেত এ ঘটনার উৎপত্তি করাতে সক্ষম। বাচ্চাদের ক্ষেত্রে নাসাপথে কিছু ঢুকিয়ে ফেলা ও অবশেষে রক্তক্ষরণ এমারজেন্সি মেডিক্যালের অবিচ্ছেদ্য অঙ্গ।

রক্ত বেরোলে প্রাথমিক ভাবে নাক চেপে পাঁচ থেকে বিশ মিনিট ধরে রাখুন। বরফের ব্যবহার রক্তপাত দ্রুত বন্ধ করতে পারে। এই সময় মুখ দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিন। মাথাটিকে সামনের দিকে ঝুলিয়ে রাখলে রক্ত শ্বাসনালির দিকে গিয়ে শ্বাসপথের বাধা সৃষ্টি করবে না। অথবা খাদ্যনালীতে গিয়ে বমির উদ্রেকও করবে না। প্রাথমিক ভাবে রক্ত বন্ধ হোক বা না হোক, চিকিৎসকের কাছে গিয়ে এর কারণ অনুসন্ধান অত্যন্ত জরুরি। চিকিৎসক ওষুধ মাখানো রিবন গজের ব্যবহার করে বা সিলভার নাইট্রেটের মাধ্যমে কেমিক্যাল কটারী করে রক্তবন্ধ করবেন। খুব বেশি রক্ত বেরিয়ে গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

আবার ফিরে আসি দক্ষিন চব্বিশ পরগনার “ভাঙড়” হাসপাতালের গল্পে।

রক্ত বন্ধের পর প্রাথমিক রোগ অনুসন্ধানে জানতে পারলাম রোগী উচ্চরক্তচাপ জনিত সমস্যায় দীর্ঘদিন ভুগছেন। ইদানীং সমস্ত ওষুধ বন্ধ করে প্রতিবেশীর পরামর্শে মর্নিং ওয়াক শুরু করেছেন ও কি এক দৈব পুরিয়া সেবন করে চলেছেন। শুনেই করুণা হলো। হায় মোর হতভাগা ভারতবর্ষ! প্রেসার মেপে দেখলাম ২০০/১০০। অর্থাৎ কিনা উচ্চরক্তচাপ ও তার সুচিকিৎসার ঘাটতি এবং প্রতিবেশীর “সু”পরামর্শ, ভদ্রলোকের অকালে প্রায় ‘খুন’ হতে বসার সম্ভাব্য কারণ।

তবে আমার সৌভাগ্য,  ভদ্রলোককে বোঝাতে পেরেছিলাম। চিকিৎসক–রোগীর সন্দেহের কুজ্ঝটিকার গোলকধাঁধায় পড়েন নি তিনি।

মাসকয়েক আগে এস এস কে এম হাসপাতাল চত্বরে হঠাৎ পেছন থেকে কেউ যেন ডাকলেন “ডাক্তারসাব, পেহেচানা? আপ ভাঙ্গড় মে থা না ?”

আট বছর অন্তে চিকিৎসক জীবনে রোগীর ভিড়ে কাঊকে মনে রাখা সত্যিই একপ্রকার অসম্ভব। কিন্তু রোগীর মুখে সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনা ও পরিশেষে “জান বাঁচানেকে লিয়ে শুক্রিয়া” আমার কানে মধু ঢেলেছিল। সত্যিই বোধহয় দিনান্তিকে এই-ই আমাদের প্রাপ্তি। পরিষেবা ক্লান্ত নিদ্রাহীন শরীরে এই-ই আমাদের পরিতৃপ্তি।

তোমরা থেকো নিদ্রাভরে,

জেগে মোরা রইবো।

দিনের শেষে ভালোবেসো,,

তোমার ব্যথা সইবো।

PrevPreviousরবীন্দ্রনাথের জনস্বাস্থ্য ভাবনাঃ ৪র্থ পর্ব
Nextআমার মোনালিসাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

ওয়াচ ডগ

September 6, 2026 1 Comment

ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি যে সাংবাদিকরা হলেন গণতন্ত্রের ওয়াচ ডগ। চাকরি করতে এসে ভাবতাম আমরা সরকারি কর্মচারী বা তাহলে কি? এত দিন চাকরি

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

সাম্প্রতিক পোস্ট

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

ওয়াচ ডগ

Dr. Samudra Sengupta September 6, 2026

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673135
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]