Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পরী

8873113-QZTRIGSC-6
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • January 30, 2025
  • 7:53 am
  • One Comment

ভবানীপুর যাচ্ছি বাসে ৷ পার্ক স্ট্রিটের কাছে বাসে উঠলেন দুইজন আধাপুরুষ বা আধানারী ৷ ইচ্ছে করেই এদের চলতি নাম ব্যবহার করলাম না ৷ আমার ইচ্ছে করে না ৷ না-ইচ্ছের কথা বলে মহান হতে যেমন চাই না —-ইচ্ছেটুকু ছেঁটে ফেলে ক্ষুদ্র হতেও না ৷

এ পথে যতবার যাই এঁদের দেখি ৷ বাসে উঠে মানুষের ঔদাসীন্যেই বাঁচার রসদ খোঁজেন তাড়াতাড়ি ৷ আজো বাসে উঠেই পয়সা চাইলেন ৷ দিয়েও দিলাম – অভ্যেসমতো সামান্য ঝামেলা করে ৷ দেখি —একজন কেমন এক পরিপূর্ণ মায়াচোখে তাকিয়ে আছেন আমার দিকে ৷ তারপর একগাদা রঙিন চুড়িভরা হাতখানা বুলিয়ে দিলেন আমার মাথায় ৷ মাথার বড় খোঁপাটি তাঁর বেশ । ছেলেবেলায় মায়ের সাজের টেবিলে যে খোঁপা মেয়ে সন্তানরা লোভী চোখে দেখত –কিংবা বায়না করে নাচের অনুষ্ঠানে ব্যবহার করত ওমন ৷

আমার বখাটেপনায় ততক্ষণ একটু ভাবমতো হয়ে গেছে ৷ খোঁপায় আঙুল ঘুটবার অনুমতি মিলল ৷ কী নরম কী নরম ! আর তো সময় নেই ৷ ওঁকে যেতে হবে পরের বাসে ৷ হড়বড় থেকে নামতে নামতে এলোমেলো বললেন — পড়াশুনো জানি ৷ 4 – 5 বাচ্চাদের ——–৷

আর শুনতে পাইনি ৷ ততক্ষণে ভিক্ষার্জনের খলবলে হাসিটা ফিরে এসেছে তাঁর মুখে আর ছন্দে বাজছে তালি ৷ লোকের বিরক্তি পাত্তাই দিচ্ছেন না মোটে ৷ নিজেকে সাজিয়েও নিয়েছেন কী যত্নে কী প্রেমে ৷ দুপুরের মেঘচাপা আকাশতলে কী খুলেছে তাঁদের চড়া গুলাবি বসন !

বাড়ি ফিরে দেখি নার্স আমার মায়ের বয়কাট চুলে দুটো মোরগঝুঁটি বেঁধে দিয়েছেন ৷ একদিক চেপে শুয়ে থাকার জন্য একটা ঝুঁটি লেতকে ৷ অন্যটা খাড়া ৷ মা শিশুর মতো বায়না করছেন লেতকানোটাকে অন্য ঝুঁটির মতো খাড়া করে দিতে হবে ৷ তাই করে দিলেন সিস্টার ৷ মায়ের মাথায় দুটো ফুল এখন সমান ফোটা ৷ আমার রুগ্ন মায়ের চোখ ভর্তি জলে এখন ফিকে ফিকে হাসি –জলে ভাসছে যেন দুই রাজহাঁস ৷

বারান্দায় দশমীর চাঁদ ৷ পূর্ণ নয় বলে অর্ধ দেখার পুণ্য জোটে ৷

গাছের পাতায় আলো ছায়া সমান ৷ তাতে ঘুমন্ত পাখির অবয়ব টের পাওয়া যায় ৷ দুয়োরপাশের পড়শী হারায় না ৷

বাসভূমি এক ৷ বেড়াগুলো লীন ৷

PrevPreviousসিনিয়র চিকিৎসক নেতাদের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ
Nextস্পর্ধাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dipankar Ghosh
Dipankar Ghosh
1 year ago

সুন্দর

0
Reply

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 9 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656829
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]