Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাচ্চা কী খাবে, কীভাবে খাবে?

IMG_20210306_173118
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • March 8, 2021
  • 7:35 am
  • No Comments

‘বাচ্চা কিচ্ছু খেতে চায় না’ আর ‘*রেল্যাক কতবার খাবে’ এসব প্রশ্নে জেরবার হতে হতে আবার একবার বাচ্চার খাওয়া নিয়ে কলম থুড়ি স্ক্রিন ধরতে হ’ল। বিষয়ের খুব গভীরে না গিয়ে কিছু প্র‍্যাক্টিক্যাল টিপস দেবো-

১.

বাচ্চার ছ’মাস পূর্ণ হলেই বাড়ির খাবার শুরু করুন। কোনও রকম প্যাকেটজাত খাবার দেবেন না। *রেল্যাক, *স্টাম, *জাম এসব খাইয়ে কখনোই বাচ্চার সঠিক পুষ্টি হয় না। বুকের দুধের সাথে উপযুক্ত পরিপূরক খাবার দিন। তবে বিশেষ কিছু দিনে রান্না করার সময় না থাকলে এক-আধবার প্যাকেটের খাবার দিতেই পারেন কিন্তু মাথায় রাখবেন ওটা বাধ্য হয়ে করা। প্যাকেটের খাবারের ফ্লেভারের জন্য বাচ্চারা আকৃষ্ট হয়। অভ্যেস বানিয়ে ফেললে বাচ্চা আর বাড়ির খাবার খেতেই চাইবে না।

২.

অন্নপ্রাশন বা ওই জাতীয় কোনও সামাজিক রীতিনীতির জন্য বাচ্চার বাড়ির খাবার শুরু করতে দেরি করবেন না। বাড়ির পুরাতনপন্থী লোকেদের বোঝান উৎসব অনুষ্ঠান, ঠাকুরের নামগানের জন্য বাচ্চার বাড়ির খাবার খাওয়া পিছিয়ে গেলে বাচ্চারই ক্ষতি।

৩.

চাল-ডাল (খিচুড়ির মতো) গলিয়ে খাওয়াতে শুরু করুন। ছেঁকে খাওয়াবেন না। ধীরে ধীরে সবজি মেশাতে শুরু করুন। নতুন কিছু শুরু করতে গেলে এককালীন একটিই দেবেন। নতুন খাবারে সমস্যা হচ্ছে কিনা দেখুন।

৪.

বাচ্চার খাওয়ার আগে অন্তত আড়াই ঘন্টা খালি পেটে রাখুন। ছ’মাসের পর আগের মতো ঘনঘন বুকের দুধ খাওয়ানো যাবে না। ‘আহারে! বাছার আমার পেট পড়ে গেল…’ বলে ঘন্টায় ঘন্টায় বুকের দুধ খাইয়ে গেলে বাচ্চার কাছে বাড়ির খাবার খাওয়াটা অত্যাচার বলে মনে হবে এবং খাওয়ার পর নির্ঘাত বমি করে তুলে দেবে।

৫.

পারলে বাচ্চার খাওয়ার সময় বাড়ির সবাই একসাথে বসে খান। বাচ্চা সবার খাওয়া দেখুক। একটু বড় হ’লে খাওয়ানোর সময় ছোট্ট বাটিতে খানিকটা খাবার ওকে নিজের হাতে খেতে দিন। প্রথম প্রথম ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করবে। তাই করুক।

৬.

খাওয়ার সময় টিভি, মোবাইল চালাবেন না। কোলে করে ঘুরিয়ে ঘুরিয়ে হাতি-ঘোড়া-কুকুর-ছাগল দেখাবেন না। বাচ্চা এক জায়গায় বসে খাবে। যাতে তার মনোযোগ শুধু খাবারের দিকেই থাকে। রঙিন সবজির (বিট, গাজর ইত্যাদি) টুকরো রাখবেন যাতে খাবারটি দেখতে আকর্ষণীয় হয় এবং বাচ্চা খাওয়াটাকেও মজাদার খেলা হিসেবে নেয়।

৭.

স্বাদ বাড়াতে অল্প করে ঘি বা মাখন মেশাতে পারেন। বেশি মিষ্টি দেওয়ার অভ্যেস না করানোই ভালো। অঙ্কুরিত ছোলা রোদে শুকিয়ে নিন। তারপর গুঁড়ো করে খিচুড়ির সাথে মেশান।

৮.

মোটামুটিভাবে আট মাস বয়সের পর ডিম, মাছ ইত্যাদি প্রাণীজ প্রোটিন শুরু করা যায়। এক বছর বয়সের আগে গরুর দুধ দেবেন না।

৯.

বাচ্চাকে প্রতি দু’ঘন্টায় খাইয়ে দিতে হবে এরকম মাথার দিব্যি কেউ দেয় নি। খিদে পেলে খাওয়ান। খাওয়ার জন্য জোর করবেন না।

১০.

মাথায় রাখুন, বাচ্চার পুষ্টির অর্থ ফুলিয়ে ফুটবল বানানো নয়। বেশি প্যাকেটের খাবার খাওয়া বাচ্চার ওজন বাড়ে ঠিক কিন্তু প্রায়ই রক্তাল্পতা বা কোষ্ঠকাঠিন্যে ভুগতে থাকে। বাড়ির খাবার খেয়েই বাচ্চা ভালো থাকে, সুস্থ থাকে।

নিচের ছকে (একটি জাতীয় পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে প্রাপ্ত) মোটামুটি একটি ধারণা দেওয়া হ’ল। এরপরেও জিজ্ঞাস্য থাকলে আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

PrevPreviousবেড আর বিছানা
Nextপেন-কিলারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 6 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656724
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]