Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বহমান

Screenshot_2024-03-27-08-47-35-60_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • March 27, 2024
  • 8:48 am
  • No Comments
১)
ছেলেকে ফোনে বলতেই, তেলে বেগুনে জ্বলে উঠলো না বটে, কিন্তু ঠাণ্ডা বরফগলায় জানিয়ে দিল, – না।
– মানে, আমি যাব না? আহত বিস্ময়ে লোকটা বলল।
ছেলে সেই রকমেরই কাটা কাটা উচ্চারণে বলল, – না, মানে না। সেই কবে থেকে এই জ্বালাতন করছ বলো তো। আমার সঙ্গে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা থাকবে। তাদের কারও বাড়ির থেকে কেউ আসবে না। যে যার মত নিজের ডেস্টিনেশনে চলে যাবে। আমি ওদের সিনিয়র, বাবা! একটা প্রেস্টিজ নেই আমার?
বাধ্য হয়ে তিরস্কার মেনে নিল অবুঝ বাবাটি।
২)
মানুষটার ছেলে বিদেশ থেকে ফিরছে। আজ সকালে দমদমে নামবে। যাত্রা শুরু হয়েছে প্যারি থেকে।
না না এই প্যারিতেও সে এসেছে বিমানে। ফ্রান্সের সমুদ্র উপকুলের এক শহর থেকে। এই ছেলের সঙ্গে বয়সে অনেকই ছোটো একদল ছেলেমেয়ে।
তাদের মধ্যে কেউ কেউ বেজায় উত্তেজিত। পাসপোর্টে প্রথম স্ট্যাম্প পড়ল তাদের। দিন আষ্টেক আগে ওরা সবাই এসেছে একটা সাইন্টিফিক কনফারেন্সে।
এই ছেলের তত উৎসাহ নেই। তার পক্ষে এই বিদেশ আসা এখন নেহাতই ক্লান্তিকর চাকরির একটা অঙ্গ। তার পাসপোর্টে অনেক ছাপ। নানান দেশের। সবচেয়ে পুরোনোটা প্রায় কুড়ি বছর আগের। গতকাল রাত পুরোটা জেগেছে মুম্বাই এয়ারপোর্টের লাউঞ্জে। ভোর ছটায় রওনা হয়েছে সেখান থেকে।
যে মানুষটার ছেলে, সেই মানুষের নিজের অবশ্যি কোনও পাসপোর্ট নেই। ছেলে অনেকবার বলা কওয়ার পরেও করেনি। আলস্যেই। কিন্তু ছেলেকে এয়ারপোর্টে রিসিভ করতে যাওয়ায় তার ভারি উৎসাহ।
৩)
সেই অবুঝ বাবাটা জীবনকথায় তার নিজের বাবার কথা লিখেছিল। সেই লেখার একটা অংশ শোনাই।
❝একদিনের কথা বলি। তখন আমি জাজিগ্রাম স্কুলে পড়ি। ক্লাস ফাইভ কী সিক্স। পাশের গ্রাম হিলোরায় আমাদের বাসা। স্কুলের টিফিনে কেউ এসে খবর দিল তোর বাবা এসে দাঁড়িয়ে আছে রাস্তায়। আসলে বাবার তো সেই মাসান্তে আসা। এসে জাজিগ্রামের হাট থেকে বাজার সওদা করে দিতেন। দূর থেকে উঁকি দিয়ে দেখলাম বাবা একমুখ আশা নিয়ে দাঁড়িয়ে আছেন। আজ বিকেলেই তিনি ফিরে যাবেন অনেক দূরের কর্মক্ষেত্রে।
ঘামে ভেজা মুখ। দুপুরের গনগনে রোদের মধ্যে, একহাতে বাজারের ব্যাগ। অন্য হাতে একটা কাঠি আইসক্রিম। মানে বাঁশের কাঠির গায়ে জমানো রঙিন বরফ। দু’পয়সা না তিন পয়সা দাম ছিল তখন। নিম্ন মধ্যবিত্ত বাবার সাধ্যের মধ্যে এইটুকুই। তখন বুঝিনি কতখানি ভালোবাসা ছিল ওই বরফখণ্ডে।
কেন জানি না নির্বোধ এক লজ্জায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাবার কাছে গেলাম না। টিফিনের পরে ক্লাস শুরু হয়ে গেল। বিকেলে বাড়িতে ফিরতে মা বলল, তোর বাবা তোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বরফটা গলে যাবার পর বাড়ি ফিরেছে। খুব দুঃখ পেয়েছে মানুষটা। কুলুঙ্গির দিকে আঙুল তুলে দেখালো, দ্যাখ, ওইখানে কাঠিটা রেখে গেছে। চলে যাবার সময় বলে গেল তোকে দেখাতে।
আজ মনে হয়, সত্যিই মনে হয়, সেই ভালোবাসা জড়ানো কাঠিটা যদি খুঁজে পেতাম আর একবার।❞
৪)
এই এতোলবেতোল মানুষটা লাইন মিলিয়ে মিলিয়ে দুয়েকটা পদ্যও লিখত কখনও। তারই একটা মনে পড়ল তার এই সব তালেগোলে।
গল্পহীন
________
আমার কোনও গল্প নেই… সত্যি কাহিনিও।
সাহস নেই … তাই বলিনি অবগাহন দিও।
হিসেব ভুলে পালিয়ে গেছি। হইনি শ্রেণীগত।
ভাবের ঘরে চুরিও করা হয়নি যথাযথ।
যুদ্ধে যাই যখনই কাড়ানাকাড়া বেজে ওঠে
ভালোবাসার নোনতা স্বাদ তখনও লেগে ঠোঁটে।
গোহারা হেরে যাবার পর ফিরেছি ভাঙা ঘরে
পরাজয়ের কথা লিখেছি বেহায়া অক্ষরে।
রাত নামলে অহংকারে চিবুক রাখা চাঁদে
চোখ রেখেছি… সন্তর্পণ গোপন অপরাধে।
কপাল গুণে জ্যোৎস্না আমায় চিনতে পারেনি তো
হয়তো বেঁচে যেতাম, যদি কখনও ডেকে নিত।
মুখ লুকোই। অলীক ঋণে ডুবতে থাকি … ঋণী।
এখানে কোনও গল্প নেই … ছিল না কোনওদিনই…
৪)
নিজের বাবার কথা মনে করে মানুষটার মনে হল, তাদের বয়ে যাওয়া জীবন কোনও উপন্যাস নয়। ছোটো ছোটো আনন্দ-দুঃখ দিয়ে গাঁথা নেহাতই রঙহীন মধ্যবিত্ত জীবন। প্রার্থিত চমক নেই বলে এমনকি ছোটো-বড়ো-অণু কোনও গল্পও হয়ে ওঠে না তাদের এই সাদামাটা জীবন কাহিনি।
৫)
আজ থেকে অনেকদিন পরে এই ছেলেটার নিজের ছেলে যখন বিদেশ থেকে ফিরবে, তখন কি শুকতারাটির দিকে তাকিয়ে, এয়ারপোর্টে দাঁড়িয়ে ওর মনে পড়বে চলে যাওয়া বাবাটার, চলে যাওয়া মানুষটার কথা?
PrevPreviousওষুধ-ব্যবসার এই রোগ সারবে কোন উপায়ে?
Nextঅতিরিক্ত বাড়ছে বাচ্চার ওজন: ভয় পাওয়া দরকার?Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

June 5, 2026 No Comments

২৫ শে মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

Whistleblower Army

June 5, 2026 No Comments

২৯ শে মে, ২০২৬ আমার এক অনুজ চিকিৎসক বন্ধু প্রায়ই পরিহাস ছলে বলে  ‘শুনে চোখে জল চলে এলো’। পরিহাস করছি না, সত্যি সত্যিই আমার চোখে

NT Scan কেন করা হয়?

June 5, 2026 No Comments

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

Dr. Punyabrata Gun June 5, 2026

Whistleblower Army

Dr. Amit Pan June 5, 2026

NT Scan কেন করা হয়?

Dr. Kanchan Mukherjee June 5, 2026

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628443
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]