Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভাষাগত দাদাগিরি

Screenshot_2024-03-13-23-06-58-08_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • March 14, 2024
  • 7:39 am
  • No Comments

অন্যের উপর খবরদারি এবং দাদাগিরি করাটা বোধহয় ‘হোমো স্যাপিয়েন্স’ বা বর্তমান মনুষ্যপ্রজাতির জিনগত বদভ্যাস। আমাদের শহরে বা গ্রামে থাকতে ভালো লাগে এবং সুবিধে হয় বলে জঙ্গল ধ্বংস করে শহরের পর শহর, গ্রামের পর গ্রাম তৈরি করে করেছি। অন্য জীবজন্তু, গাছপালার খাদ্য ও বাসস্থান দখল ও ধ্বংস করে তাদের দিয়েছি চৌপাট করে।

এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর পোষ্য, শস্য, নারী, শিশু, বাসস্থান, ক্ষেতখামার দখল করে নিয়ে ধ্বংস করে দেয় প্রতিপক্ষকে।

এক রাজ্য অন্য রাজ্যকে, এক দেশ অন্য দেশ কে দখল করে সাম্রাজ্য তৈরি করে। অনেক বছর ধরে সেই সাম্রাজ্য ও উপনিবেশ-কে ভোগ করে, শাসন করে। অবশ্য তারপর কালের নিয়মে একদিন কালের গর্ভেই সেসব বিলীন হয়ে যায়।

তবুও এসব অন্যায়কে মান্যতা দেওয়ার উদ্দেশ্যেই লেখা হয়, ‘বীরভোগ্যা বসুন্ধরা’।

বিজয়ী গোষ্ঠীর সামাজিক রীতিনীতি, জীবনশৈলী, সংস্কার, খাদ্যাভ্যাস, সংস্কৃতি জোর করে চাপিয়ে দেওয়া হয় বিজিত গোষ্ঠীর উপরে।

এবং ভাষা। দুহাজার মাইল দূর থেকে ৫০০ বছরের পুরোনো একটা ভাষা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল প্রায় ১৩০০ বছরের পুরনো ভাষার উপরে- যে ভাষায় পৃথিবীর ২৫ কোটি লোক কথা বলে। ৫ লক্ষ বাঙলাভাষী নিরীহ মানুষ, অসংখ্য বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনার প্রাণ এবং সর্বোপরি ৩০ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে বজায় ছিল একটা ভাষার স্বাধীনতা। সেই ভাষাযুদ্ধের স্মরণেই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। মুক্তিযুদ্ধের শহীদদের বর্তমান উত্তরসূরীরা উর্দুভাষী পাকিস্তানীদের অত্যাচারের কথা আজকাল ভুলে গেছে- সে অন্য কথা।

এখন আবার এদেশে শুরু হয়েছে ভাষাগত পেশীশক্তির দাপট। আঞ্চলিক ভাষাভাষীদের করের টাকায় চলা সমস্ত কেন্দ্রীয় সংস্থায় বাধ্যতামূলক ভাবে হিন্দীর দাপাদাপি। সমস্ত আঞ্চলিক ভাষা ব্রাত্য। শক্তিশালী দক্ষিণীরা এই ভাষাগত আগ্রাসন রুখে দিয়েছে সাময়িক।

এখন প্রশ্ন, বাংলা ভাষাভাষীরা কি আগ্রাসীদের সাথে ভাষা ও সংস্কৃতিগত আপোষ করে নিয়ে নিজেদের ভাষাকে অহোম, কোচ, ডিমাসা ইত্যাদি আরো আড়াইশো মৃতবৎ ভারতীয় ভাষার সারণীতে নিয়ে ফেলবেন, নাকি ঘুরে দাঁড়াবেন।

PrevPreviousপেশা-পেষাই
Next“বিকশিত ভারত”-এ “খাদ্য-শূন্য” শিশুর দল Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

May 5, 2026 No Comments

★বহ্নিশিখা প্রীতিলতা★ সুস্মিতা গুহ মজুমদার পৃষ্ঠা ৯৬ হার্ড বাইন্ডিং মূল্য ৯০ টাকা। ছাড় দিয়ে ৭০টাকা প্রণতি প্রকাশনী নতুন বছরে ছোটোদের হাতে তুলে দিন সবচেয়ে মূল্যবান

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

May 5, 2026 1 Comment

যেহেতু পেশাপরিচয়ে আমি চিকিৎসক – এবং এমন চিকিৎসক যে সরকারী কর্মীও – তাই সরকারী স্বাস্থ্যপরিস্থিতিটাই সর্বপ্রথম নজরে আসে। দেখে যারপরনাই খুশী হলাম যে মাননীয়া মন্ত্রী

বাংলায় পালা বদল

May 5, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো। ১৫ বছরের মাথায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের দিকে এগোচ্ছে বিজেপি। বেশ কিছু সংস্থার এক্সিট পোলে বিশেষজ্ঞরা আগাম বার্তা দিলেও তাদের

লাখো সূর্য

May 4, 2026 No Comments

যতই কেন সমস্যাতে জর্জরিত হই তোমার কাছে জানু পেতে বসতে রাজি নই!! স্থির নিশ্চিত দৃপ্ত সূর্য আছে বুকের মাঝে তাহলে আর জানু পেতে ভিক্ষা কার

মহালয়া ২০৩০

May 4, 2026 No Comments

পুরোনো লেখা চুনকাম করা সাদামাটা দেওয়ালটার এবড়ো খেবড়ো গায়ে একটা ক্যালেন্ডারও দুলছে না। অবশ্য দোলবার মতো তেমন হাওয়াবাতাসও খেলে না এই বিশ ফুট বাই বিশ

সাম্প্রতিক পোস্ট

বহ্নিশিখা প্রীতিলতা

Dr. Aindril Bhowmik May 5, 2026

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর

Dr. Bishan Basu May 5, 2026

বাংলায় পালা বদল

Piyali Dey Biswas May 5, 2026

লাখো সূর্য

Shila Chakraborty May 4, 2026

মহালয়া ২০৩০

Dr. Sukanya Bandopadhyay May 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620840
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]