Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারির কথকতা -৩৬ পুণ্য

475869239_9530445713656896_2947969059873573457_n
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • February 2, 2025
  • 8:00 am
  • No Comments
ডাক্তারি করতে গিয়ে প্রতিদিনই কোনও না কোনও জ্যান্ত গল্পের সম্মুখীন হতে হয় । তবে গতকালের গল্পটা ছিল খুবই সাধারণ।
পঞ্চাশোর্ধ মহিলা, রিউম‍্যাটয়েড আর্থারাইটিস বা এক ধরনের গিঁটে বাত। অনেক দিন যাবৎ চিকিৎসা চলছে। এই ধরনের ক্রনিক রোগের, বিশেষত রিউম‍্যাটয়েড আর্থ্রাইটিস – যে রোগ জিনের সাথে জড়িত এবং রোগ প্রতিরোধ সিস্টেমকে ভূল পথে পরিচালিত করে- তার কার্যকারণ, ইতিহাস-ভূগোল রোগীকে অন্তত কিছুটা বোঝাতে না পারলে চিকিৎসা কিছুতেই সফল হয় না।
রোগটা যে সারবে না, সুস্থ থাকতে হলে সর্বক্ষণ রোগের সাথে লড়াই করে যেতে হবে- সেই কথাটা যদি রোগীর চেতনার গভীরে প্রয়োগ করা না যায়- তাহলে কোনও না কোনও অজুহাতে সে ওষুধপত্র ও চিকিৎসা বন্ধ করে দেবে।দেবেই। সেই কারণে রিউম‍্যাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিস রোগীদের বোঝানোর জন্য অনেক বেশি সময় দিই। এই মহিলাকেও অনেক বুঝিয়েছি। গিঁটেবাত বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেছি।
কিন্তু আমার সমস্ত পরামর্শ তিনি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েছেন। প্রথমে কিছুদিন ওষুধ খেয়েছিলেন। বেশ ভালোই ছিলেন। তবে ব্যয়াম- ট‍্যয়াম করতেন না মোটেই। এভাবেই চলছিল। ব্যথা অনেক কম। তবে রোগী মোটেই সন্তুষ্ট নয়। তাঁকে দিনের পর দিন ওষুধ খেয়ে যেতে হচ্ছে -এটাই হল তাঁর আপত্তি ও অসন্তুষ্টির মূল কারণ। কিছুদিন পর থেকে অনিয়মিতভাবে দেখাতে আসতেন। তারপর একসময় হারিয়ে গেলেন। এরকম অনেক রোগীই হারিয়ে যায়। তাদের বেশীরভাগই আর ফিরে আসে না।
কিন্তু তিনি ফিরে এলেন। প্রায় তিন বছর পর।
“দাক্তাবাবু, আমাকে চিনতে পারছেন না?”
চিনতে সত্যিই পারিনি প্রথমে। এত রোগীর মধ্যে সম্ভবও নয় সবসময়। পরে পুরনো প্রেসক্রিপশন দেখে মনে পড়ল।
মুখ -চোখ ফোলা। অর্ধেকের বেশি চুল সাদা হয়ে গেছে। চোখের কোনে কালি। খোঁড়াতে খোঁড়াতে চেম্বারে ঢুকে সিড়ি দিয়ে উঠে সটান রোগীর কাউচে বসে পড়লেন। সবই তো তাঁর এক কালের চেনা !
“কি হয়েছে?”
“হাঁটুতে খুব ব্যথা।”
“ফুলেও তো গেছে দেখছি ! চোট লেগেছিল?”
“হ্যাঁ।”
“কোথায়? বাড়িতে? পড়ে গেছিলেন?”
“না। কুম্ভমেলায়।”
“সে কি! স্নান করতে গিয়ে?”
“স্নান আর করলাম কোথায়? ভিড়ের চাপে বালিতে পড়ে পা মচকালো?”
“ যাহ্। স্নান হলো না?”
“স্নান না হোক, পুণ্য তো হল। ১৪৪ বছরে পরে পরে এরকম যোগ আসে, বুঝলেন? একবার ঘুরে আসুন। এই সুযোগ আর এ জীবনে পাবেন না।”
বললাম,
“দেখুন, আমি পাপীতাপি মানুষ। কাজকর্ম, রোগীপত্তর ছেড়ে কুম্ভমেলায় যাই কি করে? আবার না হয় পরের জন্মে দেখা যাবে!”
রোগিনী সামান‍্য বিরক্ত হয়ে বললেন,
“আপনারা ডাক্তাররা হলেন ভীষণ কূপমন্ডুক।”
“আমাদের কথা ছাড়ুন, কুম্ভমেলায় গিয়ে আপনার গিঁটেবাত কমল?”
“কমবে কমবে। সবে তো ফিরলাম ! ”
“এত পুণ্য অর্জন করেছেন। তার তো একটা ইনস্ট্যান্ট এফেক্ট হওয়া উচিত! ঠিক কিনা?”
“আর বললে তো আপনি রাগ করবেন।”
“বলুন, বলুন। রোগীদের কোনও কথাতেই আজকাল আর রাগ হয় না।”
“প্রয়াগ থেকে ফেরার পথে পারশনাথ গেছিলাম।”
“সর্বনাশ! এই পা নিয়ে? সে তো পাহাড়ে চড়তে হয় !“
“ হ্যাঁ । আবার কবে যাওয়া হবে না হবে, তার ঠিক আছে?”
আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। “আসুন, আপনাকে একটা প্রণাম করি । আর ইয়ে, আপনি জীবনে এত পুণ্য সঞ্চয় করেছেন যে, স্বয়ং বিধাতা স্বর্গের দরজায় এসে আপনাকে বরণ করবেন নিশ্চয়ই !”
রোগিনী কিঞ্চিৎ লজ্জা পেয়ে বললেন “কি যে বলেন!”
উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল।
PrevPreviousBasic Indian Dance Steps
Nextবই-কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

April 19, 2026 No Comments

১৩ এপ্রিল ২০২৬ ভারতের ইতিহাসে একটি কালো দিন। সামাজিক অসাম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনের আগের দিন পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের মানুষ চরম

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

April 19, 2026 No Comments

১৭ এপ্রিল ২০২৬ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যে স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নীতি অবলম্বন করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের হাইকোর্টের রায় তাদের

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

April 19, 2026 No Comments

কালচক্র যেহেতু সতত ঘুর্ণায়মান, ভবিষ্যতকালে যা যা ঘটবে সেই সব কাহিনি সর্বকালবেত্তাদের কাছে কিছুই অজ্ঞাত নয়। আর লেখকের কলম আর পাঠক যেহেতু সর্বকালবেত্তা, তাই কালাতীত

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

সাম্প্রতিক পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha April 19, 2026

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

West Bengal Junior Doctors Front April 19, 2026

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

Dr. Arunachal Datta Choudhury April 19, 2026

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618325
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]