Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আয়না

IMG_20220407_173624
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • April 8, 2022
  • 8:52 am
  • No Comments

গতকাল বলাকা গ্রুপে একটা ছবি দেখে চমকে গেলাম। আয়নার সামনে এক বোড়ে। প্রতিবিম্বে রাজা। এই ভাবনাটাকে নিয়ে আরো দুটো আঙ্গিকে লেখার ইচ্ছে আছে…

নেই-মানুষের মতন বাঁচি সারাজীবন ধরে,
খিদের খোঁটায় রোজের রুটিন গরুর মতো ঘোরে,
ঠেলায় পড়ে একখানা খোপ যাওয়া কোনোক্রমে
ভাঙা আশার টুকরো অনেক ঘরের কোণে জমে,
মন্ত্রী রাজা হওয়া তো দূর, নৌকা গজও নই,
ছকের মাঝে রই ছডিয়ে, নেই কোনো হইচই,
কাঁপনবিহীন বেঁচে থাকি, নিঃসাড়ে যাই সরে,
সমকালের রেজকি-মানুষ, আজন্মকাল বোড়ে।

মন্ত্রীমশাই সেদিন এসে বলেন ডেকে, ওরে,
তুই যে রাজা, ভুলে গেলি সেটাই কেমন করে?
এমন মলিন যাপন যে আর চোখে দেখা যায় না.
যাদু আমার, এই নে তোকে দিলাম জাদু-আয়না
এ দর্পণের নাম দিয়েছি মহান গণতন্ত্র,
ভোটের আগে আমার নামে জপলে শ্লোগান-মন্ত্র
দেখতে পাবি বোড়ের বেশে তুই আসলে রাজা
মিটিং হলে ভিড় যেন হয়, সৈন্যকে তোর সাজা।

আয়নাখানা খুব বাহারী, যেই তাতে চোখ রাখি
আমায় দেখায় রাজামশাই.. অবাক চেয়ে থাকি,
বেবাক দেখো ভুল জেনেছি জন্ম থেকেই আমি,
মন্ত্রীমশাই ঠিক বলেছেন, আমিই তো ভূস্বামী,
মন্ত্রীকে সেই আয়নাটাতে দেখায় বোড়ে.. ইসস
হুকুম চালাই .. কানাই বলাই, ভোটটা ওকেই দিস।
বলাই কানাই রিঙ্কু ঝুমা আয়না দেখে বোঝে,
তারাও রাজা, হাতড়ে প্রতীক যে যার বোড়ে খোঁজে।

ভোট হয়েছে, ভোট হয়েছে, আমার বোড়ের গদি,
মর্জিমাফিক খেলবে ছকে, হুকুম চালাই যদি,
সেই ধারণায় ‘অভাব হটাও’ হুকুম দিলাম যেই,
কোথায় বা কি, ফক্কাফাঁকি, আয়নাখানা নেই।
কোথায় গেলো, কোথায় গেলো, খুঁজতে গিয়ে দেখি,
রাজার পোশাক মন্ত্রী পরে দাঁড়িয়ে আছেন, একি!
কাছে যাওয়ার চেষ্টা হতেই আটকে দিলো সেপাই,
মন্ত্রী ওরফে রাজা হাঁকেন, ওই বোড়েটার কি চাই?

এক সেপাইয়ে কানের কাছে বললো চুপিচুপি,
পাঁচবছরে একবারই হয় রাজা বোড়ের গুপি।

বাকি সময় বোড়ে বোড়েই, মন্ত্রী রাজা-রূপী..

PrevPreviousমারীর শেষে মেঘের দেশে দ্বিতীয় দিন
Nextমারীর শেষে মেঘের দেশে প্রথম দিনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

May 27, 2026 No Comments

পুজো কেটে গেল। কালীপুজো, ভাইফোঁটাও পেরিয়ে গেল ক্যালেন্ডারের ঘর – পলাশকান্তির সঙ্গে আকাশমণির পরিচয়টা আর এগরোলে আটকে রইল না। আলুকাবলি, ফুচকা, নন্দন, অ্যাকাডেমি, প্রিন্সেপ ঘাট,

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

May 27, 2026 No Comments

শুরুর কথা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে বর্তমান সময়ে কিছু শোরগোল তৈরি হয়েছে। এর সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক চরিত্র ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু আয়ুর্বেদে বেশ কিছু কৌতুহূলোদ্দীপক

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 27, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

May 26, 2026 No Comments

(এক) সময়ের সঙ্গেসঙ্গে মানুষ কী সভ্য হচ্ছে? নাকি অসভ্যতা বাড়ছে? কোনদিকে চলছে ‘সভ্যতা’? এটাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুশ্চিন্তার বিষয়। আগে ‘বহিরাগত’ আর ‘অনুপ্রবেশকারী’ শব্দদুটো কখনও

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 26, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

সাম্প্রতিক পোস্ট

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 27, 2026

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

Dr. Jayanta Bhattacharya May 27, 2026

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 27, 2026

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

Dipak Piplai May 26, 2026

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625611
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]