Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সানাইয়ের গল্প: ডাঁটা চচ্চড়ি

IMG_20230826_220959
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • August 27, 2023
  • 8:06 am
  • One Comment

“মিলতো যদি চাঁদের বুকে সজনে ডাঁটার চচ্চড়ি

আর্মস্ট্রং কি সেখান থেকে আসতো ফিরে সত্বরই
অক্লেশে সব তুচ্ছ করে
রকেটটারই পুচ্ছ ধরে
মহাকাশে চলতো ঘুরে হয়তো কয়েক বচ্ছরই।“

এটা আমার লেখা নয়, কল্পবিশ্ব ম্যাগাজিনে কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। ভদ্রলোককে আমি চিনি না, কিন্তু ডাঁটা চচ্চড়ি দিব্যি চিনি।

সারাদিন সময় পাইনা। তবে বেশিরভাগ রাতে আমি আর রূপালী এক সাথে খেতে বসি। ডাঁটা চচ্চড়ি হলে জমে যায়। ডাঁটা চেবাতে চেবাতে ঘণ্টাখানেক কাটিয়ে দিই। ইংরাজি নতুন দিন শুরু হয়ে যায়। আমাদের কাফে কফি ডে নেই, লাজিজ নেই, বারবিকিউ নেশন নেই। কিন্তু আমাদের ডাঁটা আছে- সজনে ডাঁটা, কাটোয়ার ডাঁটা, ডাঁটা শাক। আমি হলে লিখতাম

শাওন রাতে সজনে ডাঁটা থাকলে ডালে অম্বলে
দম্পতীর সারাদিনের প্রেমালাপের সম্বল-এ
দীর্ঘক্ষণের অদর্শনে
শীতল ধারা বর্ষণে
মুখোমুখি চর্বণে আর কাজের কথা কম বলে।

কিন্তু আজকের গল্প দাম্পত্য নিয়ে নয়। আজকের গল্প বড় মেয়ে সানাইকে নিয়ে। যার ডাঁটা চিবানোতে একেবারেই আগ্রহ নেই।

রাতে বাড়ি ঢোকার সাথে সাথে ছোটো মেয়ে রানী নাচতে নাচতে ছুটে আসে। এবং দিদি সম্পর্কে এক গাদা নালিশ করে। বাড়ি ফিরে স্কুটার গ্যারেজে ঢুকাচ্ছি, রানী বেরিয়ে এসেছে। রূপালীর একটা চটি পায়ে গলিয়ে এসেছে। হোঁচট খেতে খেতে কোনরকমে সামলে বলল, বাবা, দিদি কিন্তু খুব খারাপ একটা কাজ করেছে।

বললাম, তুই চটিটা পালটে আয়, তারপর শুনব। না হলে এখুনি পিছলে পড়বি।

রানী বলল, পড়লে কোনো সমস্যা নেই। তাছাড়া আমি এতো সহজে পড়বোও না। তুমি আগে দিদি কী করেছে শোনো। দিদি আজ ডাঁটা চুরি করছে।

আমি রানীর উদ্ভট নালিশ শুনে অভ্যস্ত। তবে ডাঁটা চুরির কথা শুনে অবাক হয়ে গেলাম। আমরা ছোটো বেলায় পেয়ারা চুরি করেছি, আম- জাম- জামরুল- লিচু সব চুরি করেছি। কিন্তু ডাঁটা কোনোদিনও চুরি করিনি। বললাম, সে কী রে, সত্যি সত্যি ডাঁটা চুরি করেছে?

হ্যাঁ বাবা। আজ দুপুর বেলায়। মা যখন হাসপাতাল থেকে ফিরে ঘুমিয়ে পড়েছিল।

রানী বড্ড নালিশ করে বটে, একটু বাড়িয়েও বলে। তবে মিথ্যা কথা খুব একটা বলে না। ও বলছে যখন তখন সানাই কিছু একটা করেছে। কিন্তু কোথা থেকে ডাঁটা চুরি করবে। সজনে গাছই বা কোথায়। আমাদের উল্টোদিকে ডিউকদের বাড়ি একটা সজনে গাছ আছে বটে, কিন্তু সেটাতো অনেক উঁচু। সানাইয়ের মতো অলস ঘুমকাতুরে মেয়ে গাছে উঠে ডাঁটা চুরি করবে… অসম্ভব। রানীকে বললাম, ডাঁটা কোথা থেকে চুরি করেছে? ডিউকদের বাড়ি থেকে?

রানী অবাক হয়ে বলল, ডিউককাকুদের বাড়ি থেকে কেন করবে। আমাদের বাড়ি থেকেই করেছে।

আমাদের ছাদের টবে বেশ কিছু ডাঁটা গাছ হয়েছে বটে, সানাই তাহলে সেগুলোরই সর্বনাশ করেছে। বললাম, কিন্তু ও ডাঁটা চুরি করল কেন?

কেন আবার, খেলার জন্য।

অনেক নস্টালজিয়া হুড়মুড় করে চোখের সামনে ভেসে এলো। আমরাও তো তলোয়ার চালানো শিখেছিলাম এই ডাঁটা দিয়েই। বললাম, বেশ করেছে, সানাই ডাঁটা চুরি করেছে। তুই দিদির নামে নালিশ করা বন্ধ কর।

রানী আহত স্বরে বলল, তুমি দিদিকে কিছু বলো না, শুধু আমাকেই বকো। মায়ের সব ডাঁটা শেষ করে দিয়েছে। মা এখন কী করবে? মা তো খুব রেগে গেছে।

মানে? ফ্রিজ থেকেই ডাঁটা সরিয়েছে নাকি? বললাম, এতে রাগারাগির কী আছে। অন্য কিছু রান্না হবে। ডাঁটা ছাড়াও অনেক কিছু রান্নার জন্য আছে। অসুবিধা হওয়ার কথা না।

রানী রীতিমতো অবাক হয়ে বলল, বাবা, তুমি কী সব আবোল তাবোল বলছো? তুমি কিচ্ছু বুঝতে পারোনি। আমাদের স্কুলের মোবাইল- যেটাতে আমরা অন লাইন ক্লাস করতাম, স্কুল খুলে যাওয়ার পর সেটাতো আর রিচার্জ করা হয় না। দিদি করেছে কী- মা ঘুমিয়ে পড়লে মার মোবাইলের হটস্পট অন করে ডাটা চুরি করে ওটাতে নানা খেলা ডাউনলোড করেছে। মার মোবাইলের সব ডাটা শেষ করে দিয়েছে। এখন মা কিচ্ছু করতে পারছে না। মায়ের অফিসের কাজ আছে। তোমার মোবাইলটা দাও। মা এখন তোমার মোবাইল থেকে ডাটা নেবে।

বুঝলাম আমি যুগের সাথে মোটেই তাল মিলিয়ে চলতে পারছি না। এখনও সেই আর্কিয়ান যুগেই পড়ে আছি। আমার কাছে ডাটা মানে ডাঁটা চচ্চড়ি।

PrevPreviousআজবপুরের রাজাপ্রজা আর ঘোঁটের গল্প
Nextঅনেক মানুষ, একলা মানুষ ৭Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mrityunjoy Paul
Mrityunjoy Paul
2 years ago

বেশ ভালো লাগলো স্যার

0
Reply

সম্পর্কিত পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

August 11, 2026 No Comments

এটা বাচ্চা ছেলেও জানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি কাদা ছুঁড়বেন না, আর এটা প্রকাশিত সত্য যে ক্ষমতায় আসার পর থেকেই

জেনারেশন এক্স

August 11, 2026 No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা। আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত

দু’বছর আগে

August 11, 2026 No Comments

৯ আগস্ট, ২০২৬ দু’বছর আগে এই দিনটা। দুপুর নাগাদ খবর পেলাম, আরজিকরে অন-ডিউটি ডাক্তার – পোস্ট-গ্র‍্যাজুয়েশন ছাত্রী – রাতের বেলায় খুন হয়ে গিয়েছে। শুধু খুন

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

সাম্প্রতিক পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

Parichay Gupta August 11, 2026

জেনারেশন এক্স

Dr. Arjun Dasgupta August 11, 2026

দু’বছর আগে

Dr. Bishan Basu August 11, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660337
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]