Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দিনবদলের স্বপ্ন দেখতে না পেলে মানুষ বাঁচবে কি করে?

1482369995_n_ostrovskiy1
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • October 7, 2022
  • 8:46 am
  • No Comments

ফুন্টসোলিং হয়ে জয়গাঁ থেকে বাসে উঠে ফেরার সময় পাভেল কর্চাগিনের হোটেল জীবনে বুঁদ হয়ে কষ্ট পেতে পেতে ফেরা বালকটির কখনো মনে হয় নি যে বাসে ওঠার ঠিক আগে বাসস্ট্যান্ডের যে হোটেলটায় পেট পুরে খেয়ে এলো সেই দোকানের টেবিল মোছা ছেলেটির বয়েসও ঠিক পাভেলের মতো, রাশিয়ার মতো আমাদের দেশেও কিছু একটা হয়ে গেলে হয়তো সেই ছেলেটির হাতে ভিজে টেবিল মোছার ন্যাকড়ার বদলে হয়তো একটা বই থাকতো, হয়তো বইটার নাম হতে পারতো ইস্পাত। করলা ব্রিজ ছাড়িয়ে নেতাজির স্ট্যাচুর সামনের ফাঁকা জায়গায় বসে আড্ডা দেওয়া কিশোরের সামনে ইস্কুল ফেরত, বুকের কাছে সযত্নে আঁকড়ে ধরা বইখাতা সহ একঝাঁক লাল পাড় সাদা শাড়ির মধ্যে চোখ যখন খুঁজে বেড়াতো কে হতে পারে তার সেই ইস্পাতের তানিয়া, তখন নতমুখে জঞ্জাল কাচড়া হাঁটকে বেড়ানো, কাগজ কুড়ানো সেই ছেঁড়া ফ্রকে সেফটিপিন আটকানো কিশোরী তার চোখে ধরা পড়েনি, রাশিয়ার মতো আমাদের দেশেও কিছু একটা হয়ে গেলে হয়তো সেই মেয়েটির কাঁধে মলিন চটের বস্তার বদলে হয়তো বইয়ের ব্যাগ থাকতো যার মধ্যে হয়তো লুকিয়ে থাকতো একখণ্ড ইস্পাত।

গভীর রাতে পার্টির মিটিং সেরে বেনিয়াপুকুর স্ট্রিটের হোস্টেলে ফিরে টকটক করে সিঁড়ি ভেঙ্গে ওপরে উঠতে উঠতে যে যুবকের মনে হত সব ঠিকই তো আছে, দারুণ আলোচনা হল আজ, কেবল কয়েকটা বন্দুক পেলেই, সেই ইস্পাতের কোন চাষীর চালাঘরে বন্দুকের পাঁজা ছিল না, তেমনটা যদি পাওয়া যেত, দুহাতের মুঠোয় একটা বন্দুক। সেই যুবকের খেয়াল হয় নি যে হোস্টেলের গেটের কাছেই বস্তির ঘরে এখনও আলো জ্বেলে যে যুবকটি একমনে জুতো সেলাই করে যাচ্ছে তার হাতে সেলাইকলের বদলে বন্দুক উঠে আসার কথা ছিল যদি রাশিয়ার মতো আমাদের দেশেও কিছু একটা হয়ে গিয়ে থাকতো।

সেই বালক, সেই কিশোর, সেই যুবক এখন প্রৌঢ় হয়ে গেছে। সে জেনে গেছে রাশিয়ার মতো আমাদের দেশেও কিছু একটা আর বোধহয় হবে না। তবুও কেন কে জানে, তার যখনই মন খারাপ হয় সেই ন্যাতা হাতে বালক, সেই কাগজ কুড়ানো কিশোরী, সেই সেলাই কলে ঝুঁকে পড়া যুবকের কথা ভেবে, অজান্তে তার হাত চলে যায় বইয়ের আলমারির দিকে। এটা ওটা সরিয়ে তাক থেকে নামিয়ে আনে দুখন্ড ইস্পাত। সযত্নে ফুঁ দিয়ে ধুলো ঝেড়ে বালিশের পাশে রেখে দেয়। বইটা খুলে পড়তে শুরু করে না, বরঞ্চ প্রেসারের ওষুধটা খায়, তারপরে আলো নিভিয়ে শুয়ে পরে। স্বপ্নে চুঁইয়ে যদি দেখা দেয় আরেকবার, শেষবারের মতো পাভেল কর্চাগীন।

আজ নিজের জন্মদিনে নিকোলাই অস্ত্রোভস্কি এসে উপহার দিয়ে যাবেন সেই স্বপ্ন, যেমনটা দিয়েছিলেন সেই অনেক দিন আগে। দিনবদলের স্বপ্ন দেখতে না পেলে মানুষ বাঁচবে কি করে?

২৯শে সেপ্টেম্বর, ২০২২।

PrevPreviousচপ আর পকোড়া
Nextবিজয়ার শুভেচ্ছা Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

August 14, 2026 No Comments

২০২৬ সালের ৫/৬ জুলাই কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একটি অংশের (প্রবেশদ্বারের কাছের একটি পুরনো টিকিট কাউন্টার/নিরাপত্তা কক্ষ) রং রাতারাতি বদলে দেওয়া হয়। হিন্দুত্ববাদী গোষ্ঠীর

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

August 13, 2026 No Comments

মানুষের সঙ্গে অন্যান্য প্রাণিদের সবথেকে বড়ো ফারাক কী জানেন? প্রাণিজগতে একমাত্র মানুষই প্রশ্ন করতে পারে, নিজের আয়নায় নিজেকে দেখতে পারে, নিজেকে নিরন্তর ব্যস্ত রাখতে পারে

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

August 13, 2026 No Comments

শুরুর কথা হাসপাতাল মানুষের ইতিহাসের অতি প্রাচীন মানবিক সংগঠনগুলোর একটি। এবং এর ইতিহাসও অতি প্রাচীন। আজ থেকে প্রায় ২০০০ বছর আগে এলিয়াস অ্যারিস্টিডিস বলছেন –

সাম্প্রতিক পোস্ট

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

হিন্দুবীরের রংবাজি এবং রংবদলের রাজনীতি

Gopa Mukherjee August 14, 2026

এম পি পরমেশ্বরণ – এক প্রতিবাদী পরিবেশবিদ

Somnath Mukhopadhyay August 13, 2026

প্রাচীন ও প্রাক-আধুনিক ভারতে হাসপাতালের নানা চেহারা – চরক-সংহিতা ও অন্যান্য

Dr. Jayanta Bhattacharya August 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661454
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]