Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“খেলা শুধু খেলা নয়”

ICC
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • November 7, 2025
  • 7:40 am
  • One Comment
আমরা যারা ক্রিকেট ভালবাসি এবং মেয়েদের ক্রিকেট নিয়মিত ফলো করি তারা জানি যে অফ স্ট্যাম্প এর বাইরে একটা ভালো বল কে একটু এগিয়ে এসে হাফ ভলি বানিয়ে নিয়ে ড্রাইভ করতে গেলে ছেলেদের ক্রিকেটে যে দক্ষতা লাগে, মেয়েদের ক্রিকেটেও একই দক্ষতা লাগে, আমরা জানি যে উইকেটে জমে যাওয়া একজন ব্যাটার কে আউট করতে ইনসুইং ইয়র্কার ডেলিভার করতে গেলে ছেলেদের ক্রিকেটে যে দক্ষতা লাগে, মেয়েদের ক্রিকেটেও একই দক্ষতা লাগে, আমরা জানি ডে নাইট ক্রিকেটে হাই মাস্ট আলোর নিচে রাত এগারোটার সময় লং অনে একটা উঁচু ক্যাচ ধরতে গেলে ছেলেদের ক্রিকেটে যে দক্ষতা লাগে, মেয়েদের ক্রিকেটেও একই দক্ষতা লাগে। আমরা জানি এসব দক্ষতা একদিনে অর্জন করা যায় না, করতে গেলে নেট প্র্যাকটিসের সময় ছেলেদের ক্রিকেটে যে পরিমাণ ঘাম ঝরাতে হয়, মেয়েদের ক্রিকেটেও একই পরিমাণ ঘাম ঝরাতে হয়। আমরা জানি গতকাল রাতের আগেও আমাদের মহিলা টিম ডায়ানা, ঝুলন, হরমনপ্রিতরা মাঠে নেমে এসব করে দেখিয়েছে, বহু ম্যাচে অবিশ্বাস্য সব তুলে এনেছে টিম স্পিরিটের জোরে, রাত দশটার পরেও বহু ম্যাচ খেলেছে। আমাদের জন্য কোনোটাই নতুন নয়।
আমরা যারা নিয়মিত দর্শক এবং যারা কাল ই প্রথম মেয়েদের ক্রিকেট দেখলাম, আমাদের সবার জন্য কাল কেবল একটাই নতুন জিনিষ দেখার ছিল। ফাইনালে খেলার এবং জেতার জন্য যে অনন্ত চাপ ছিল সেটা মেয়েরা নিতে পারবে কি না, সেই টেম্পারামেন্ট দেখাতে পারবে কি না। এর আগে পারে নি। কাল পেরেছে। সাউথ আফ্রিকা খুব ভালো খেলেও চাপ টা নিতে পারে নি চোক করে গেছে। এখানেই একটা চ্যাম্পিয়ন টিমের সাথে অন্য টিমের তফাৎ। ম্যাচের শেষ বল হওয়ার আগ অবধি হার মানব না, প্রত্যেকে নিজের ট্যালেন্ট কে ছাপিয়ে যাবো – জেতার এই উদগ্র মানসিকতা কাল আমরা দেখলাম আমাদের টিমের মধ্যে। সেটাই কাল এক্সট্রা স্পেশাল ছিল। এর আগেও নানান বিশ্বকাপ টুর্নামেন্টে ভারতীয় মহিলা ক্রিকেট টিম নানান দুর্ধর্ষ সব জয় আমাদের উপহার দিয়েছে কিন্তু কাল উপহার দিল সেই স্পেশাল কিছু যার জোরে আমরা ট্রফিটা ঘরে তুললাম।
কপিলদেবদের বিশ্বকাপ জয় কেবল আমাদের দেশের মাটিতে ক্রিকেট খেলাটাকে জনপ্রিয় করেনি, তার চেয়েও বেশি কিছু করেছিল। বিশ্ব দরবারে নানান দিকে পিছিয়ে থাকা একটা দেশের মানুষকে চ্যাম্পিয়ন ভাবার স্বাদ দিয়েছিল। আমাদের ভাবতে বাধ্য করেছিল যে আমরাও পারি, আমাদের শতাব্দী প্রাচীন হীনমন্যতার হাত থেকে কিছুটা মুক্তি পেয়েছিলাম আমরা জাতি হিসেবে। জাতি হিসেবে বিশ্ব মানচিত্র তে অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও আজও আমাদের দেশে নানান পিছুটান রয়ে গেছে একথা স্বীকার করতে লজ্জা নেই। মেয়েরা আবার ক্রিকেট খেলবে কি এ জাতীয় মন্তব্য ছেড়েই দি, মেয়েরা আবার খেলবে কি, বয়স হয়ে গেলেই বিয়ে দিয়ে দিতে হবে সৎ পাত্র খুঁজে, পুরুষালি ওসব খেলাধুলো করলে পাত্রস্থ করতে অসুবিধে হবে এজাতীয় মানসিকতা এখনো আমাদের মধ্যে প্রবল। সেই দেশে কাল মধ্যরাতে নতুন সূর্যোদয় হয়েছে। জয় হয়েছে চোদ্দ জন মেয়ের লড়াকু মানসিকতার।
যারা ঘরে ঘরে কালী দুর্গার ছবি লাগান, তারা দুর্গাদের পাশে আজকের কাগজ থেকে এই ছবিটা কেটে নিয়ে টাঙিয়ে দিন, নারীশক্তির জয়ের ধারণার পাশাপাশি ঘোর বাস্তব জগতের উদাহরণ নারী পুরুষ নির্বিশেষে আমাদের উদ্বুদ্ধ করুক। কেবল লিঙ্গ সাম্যের দিক থেকে পিছিয়ে পড়া মহিলা জনগোষ্ঠী নয়, অন্যান্য অসাম্যের শিকার প্রতিটি ভারতীয়দের জন্য প্রেরণা হয়ে থাকুক কালকের এই জয়। চেষ্টা করলে আমরাও পারি।
PrevPrevious।।পুরুষা_ঙ্গের গান।।
Next১১টি রাজ্যে এস আই আরNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukhdar
Shabnam Talukhdar
8 months ago

লেখাটা ফাটাফাটি।♥️♥️👍
মেয়েদের জয় টা সার্থক এমন একটা লেখার পাশাপাশি।।
তবে আমি তো জুবিনের ছবি লাগাবো ল্যামিনেশন করে। মানবরূপী ভগবান।এর মধ্যে কোনো লিঙ্গ সাম্য বা অসাম্য নেই।

0
Reply

সম্পর্কিত পোস্ট

এবার ঘটনাস্থল বারুইপুর

July 8, 2026 No Comments

এবার ঘটনাস্থল বারুইপুর। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ১২ বছরের এক কিশোরী। রবিবার সকালে বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। পরিবারের অভিযোগ,

PMSF In Solidarity with Students Protesters

July 8, 2026 No Comments

06/07/2026 Members of PMSF (Progressive Medicos and Scientists Forum)  today visited the ongoing NEET paperleak protest at Jantar Mantar, interacted with their medical team and

বারুইপুর কান্ডে সংগ্রামী গণমঞ্চের দাবি

July 8, 2026 No Comments

৬ জুলাই , ২০২৬ বারুইপুরের সূর্যপুরে ৪ জুলাই একটি নয় বছরের মেয়ে নিরুদ্দেশ হয়ে যায়। পরদিন  গ্রামবাসীরা তার মৃতদেহ উদ্ধার করে। শিশুটিকে গণধর্ষণ করে খুন

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

July 7, 2026 No Comments

There is probably no time and place with which historians are concerned, which has not seen the invention of tradition…For all invented traditions, so far

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

July 7, 2026 No Comments

৬ জুলাই, ২০২৬ সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি,বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকা শিশু কন্যার গণধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার কথা। আমরা বাকরুদ্ধ। আর কত, আর কত?

সাম্প্রতিক পোস্ট

এবার ঘটনাস্থল বারুইপুর

West Bengal Junior Doctors Front July 8, 2026

PMSF In Solidarity with Students Protesters

Doctors' Dialogue July 8, 2026

বারুইপুর কান্ডে সংগ্রামী গণমঞ্চের দাবি

Sangrami Gana Mancha July 8, 2026

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

Gopa Mukherjee July 7, 2026

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

Abhaya Mancha July 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

647513
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]