Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জনসাধারণের কাছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর খোলা চিঠি

IMG-20230612-WA0001
The Joint Platform of Doctors West Bengal

The Joint Platform of Doctors West Bengal

The joint platform of AHSD, DFD, HSA, SSU & WBDF.
My Other Posts
  • June 12, 2023
  • 7:55 am
  • No Comments

গত কয়েকদিনে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে হঠকারী বদলি এবং তাৎক্ষণিক বদলি রদের সিদ্ধান্তে স্বাস্থ্য দপ্তরের সামগ্রিক অরাজকতার ছবি সকলের সামনে এসেছে। কিন্তু এই ঘটনা হিমশৈলের চূড়া মাত্র।

গত এক দশকের বেশি সময় ধরে স্বাস্থ্য ভবন চরম অরাজকতা, দুর্নীতি এবং স্বজনপোষণের আখড়া হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু বদলি নীতি অবলুপ্ত। শাসকদলের ধামাধরা গুটিকয় চিকিৎসক কাজ না করে কলকাতার হাসপাতালে বসে আছেন। অপরদিকে অসংখ্য সরকারি চিকিৎসক বছরের পর বছর পড়ে আছেন পরিবার থেকে অনেক দূরের পোস্টিং এ। পছন্দমত পোস্টিং দেওয়ার নাম করে চলছে তোলাবাজি। তাই সরকারি চিকিৎসক এবং শিক্ষক- চিকিৎসকরা এখন ভীত সন্ত্রস্ত এবং ক্ষুব্ধ। অনেকেই সুষ্ঠুভাবে চিকিৎসা পরিষেবা দেয়ার মত মানসিক অবস্থায় নেই। এর সাথে রয়েছে আউটডোরে বিপুল রোগীর চাপ এবং চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের শূন্যপদ।
একই অবস্থা মেডিকেল শিক্ষারও। শাসকদলের নেতৃত্বের কাছাকাছি থাকলে পাওয়া যায় অনার্স। আর সামান্য বিরোধিতা করলেই ফেল করিয়ে দেওয়ার হুমকি, পাস করার পর রেজিস্ট্রেশান না দেওয়ার হুমকি। শাসকদলের ছাত্রনেতা শেখাচ্ছেন কি করে শিক্ষকদের অসম্মান করতে হয়।
আর এই সব অব্যবস্থার প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়ছে রোগীদের ওপর। দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের সকলের। এখনো যদি প্রতিবাদে না গর্জে উঠি, তবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এবং ভবিষ্যতের ডাক্তার তৈরীর মেডিকেল শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এবং এই চরম দুর্নীতি ও অরাজকতা চলতে থাকলে সেদিন আর বেশি দূরে নেই।

শাসকদলের ক্ষমতার লোভ এবং গোষ্ঠী কোন্দলের মাশুল চোকাতে হবে সাধারণ খেটে খাওয়া মানুষকে, সরকারি  হাসপাতাল যাদের একমাত্র সম্বল।

তাই, বাংলার চিকিৎসকদের পক্ষ থেকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর দাবি ঃ

  • অবিলম্বে রাজ্য সরকার স্বচ্ছ বদলিনীতি চালু করুক।
  • প্রত্যেক সরকারি চিকিৎসক ও শিক্ষক-চিকিৎসককে মহানগর থেকে প্রত্যন্ত অঞ্চলে কাজ করার সময়কাল সুনির্দিষ্ট করা হোক।
  • নিজ নিজ জেলায় চিকিৎসকের পোস্টিংয়ে অগ্রাধিকার দেওয়া হোক।
  • পোস্টিং দুর্নীতিতে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
  • মেডিকেল শিক্ষার পরীক্ষা ব্যবস্থায় ছাত্রনেতাদের হস্তক্ষেপ বন্ধ করা হোক।
  • মেডিকাল কলেজগুলিতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হোক।

আপনি যদি এই দাবিগুলোর সাথে সহমত হন, তবে অনলাইন ক্যাম্পেইনে সামিল হোন। 

https://chng.it/sWfxqtdG

জনমানুষের স্বাস্থ্য নির্ভর করে স্বাস্থ্য দপ্তরের স্বচ্ছ ও সুষ্ঠু পরিচালনার ওপর।

PrevPreviousবিরসা মুন্ডা
NextAn Open Letter to the People from the Joint Platform of Doctors, West BengalNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 No Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671571
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]