Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রোজনামচা হাবিজাবি ৯

376757199_6586664854759257_2915913226609972295_n
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • September 16, 2023
  • 6:57 am
  • No Comments

হাসপাতালে আবার রোগী বাড়তে শুরু করেছে। সর্দি-জ্বর আর শ্বাসকষ্টগুলো কয়েকমাস বেশ কম ছিল। এখন আবার বাড়তে শুরু করেছে। ওয়ার্ড উপচে পড়ছে। প্রায় প্রতিটি বেডেই একাধিক বাচ্চা। বাচ্চার কান্না, চিৎকার, মায়েদের অভাব-অভিযোগ, পাশের রাস্তার গাড়ির হর্ন… সব মিলিয়ে বেশ হইহই রইরই ব্যাপার। চিৎকার করে কথা বলতে বলতে গলা ধরে গেছে। একজনের সাথে কথা বলতে গেলে আর পাঁচজন ঘাড়ের ওপর চড়ে আসে। তার মধ্যেই পাশের কোনও খাবারের দোকান বা বস্ত্রবিপণীর বিজ্ঞাপন দিতে চলমান টোটো থেকে গান ভেসে আসছে। এই ধরনের টোটো থেকে সাধারণত হাড়জ্বালানো মিউজিকসহ রবীন্দ্রসংগীত কিংবা ‘তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা’ জাতীয় গান শোনা যায়। গানের ঠিক মোক্ষম সময়ে ‘আশা, আশা, আশা…’ করে টান দেওয়ার মুহূর্তেই কেউ ঠিক বলে বসবে, “তিনদিন পায়খানা হয়নি ডাক্তারবাবু। কিচ্ছু খেতে চাইছে না।” এতগুলো বছর এই পরিস্থিতিতে কাটানোর পর লোকজনের কথার মানে বোঝার ব্যাপারে পিএইচডি করে ফেলেছি। সব ছেড়ে পায়খানা পরিষ্কার আর বাচ্চার না খাওয়ার প্রসঙ্গ এসে গেছে মানে বাচ্চা আগের থেকে অনেক ভালো আছে। ততক্ষণে ‘আশা, আশা, আশা’র পর গানের পরবর্তী অংশ চলে এসেছে ‘ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা’। মনে হচ্ছে, তিনদিনের জমা পায়খানায় মাখামাখি হয়ে ভালোবাসা বেরোচ্ছে। ঠিক জানি, এরপরই সেই বিখ্যাত গ্যাস আর হজমের ওষুধ লিখে দেওয়ার বায়না আসবে। মাঝে মাঝে বায়না আসার আগে মুখস্থের মতো বলে দিই, “হজমের ওষুধ খাওয়ানো আর বাড়ির পাশের জলের কল থেকে এক গ্লাস জল খাওয়ানো একই ব্যাপার।” কখনো সখনো অবশ্য ‘গোল’ খেয়েও যাই। লোকজন ধুম জ্বর কিংবা শ্বাসকষ্ট থাকা অবস্থাতেও ‘গ্যাস’ নিয়েই বেশি চিন্তিত। কেননা পাড়ার ডাক্তার হরেন কিংবা মদনবাবু বলে পাঠিয়েছেন, জ্বর-টর সবই মারাত্মক গ্যাসের ফল! মনে মনে রোগের শ্রেণীবিভাগও করে ফেলেছি। জুনিয়রদেরও শিখিয়ে দিয়েছি। রোগ আসলে তিন প্রকার: নো গ্যাস, অল্প গ্যাস, মারাত্মক গ্যাস! অতয়েব, দশদিন জ্বর না ছাড়লেও ক্ষতি নেই। আগে গ্যাসটা কমানো দরকার। দিন দিন বেশ ভালো ওঝা হয়ে উঠছি। কতবার যে খিঁচুনি রোগীর মাথায় উঠে যাওয়া ‘গ্যাস’ হ্যাঁচকা টানে নামিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করেছি তার ইয়ত্তা নেই। মনকে বুঝিয়েছি, গ্যাসময় এ বিশ্বে গ্যাস-ই পরম সত্য। বাকি সব আপেক্ষিক।

এর মধ্যে অল্প করে জেনারেল ইমার্জেন্সি ডিউটিও দিতে হচ্ছে। কত কতদিন বাদে বড়দের দেখছি। বেশিরভাগ জিনিসই ভুলে গেছি। কোনোমতে সামাল দেওয়ার চেষ্টা চলছে। সবাইকেই দেখতে গিয়ে মুখে ‘বাচ্চা’ কথাটা চলে আসছে। ৭২ বছরের দাদুকে দেখতে গিয়ে বাড়ির লোককে জিজ্ঞেস করে ফেলছি, “হ্যাঁ বলুন, বাচ্চার কী অসুবিধে?” বাড়ির লোকজন ভ্যাবাচ্যাকা খেয়ে তাকাচ্ছেন। আমিও ঢোঁক গিলে প্রশ্ন বদলাচ্ছি। নার্সদিদি আর সিকিউরিটি দাদারা বুঝতে পেরে মুচকি মুচকি হাসছেন। শেষমেশ যখন ভুল করে গর্ভবতী মা’কেও দেখতে গিয়ে ‘বাচ্চা’ বলে ফেলেছি তখন বাড়ির লোকজন চমকে গিয়ে জানাচ্ছেন, “বাচ্চা এখানে কোথায়? বাচ্চা তো পেটে!” ইস! কেলেঙ্কারির একশেষ।

এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে জন্মাষ্টমীর প্রসাদ হিসেবে এক পাহাড় নাড়ু এসেছে। একসাথে সাজিয়ে রাখলে নাড়ুর পাহাড়ের ওপর অব্দি পৌঁছোতে প্রফেশনাল পর্বতারোহী লাগবে। সাথে লুচি, পিঠে, খই মিলিয়ে আরও একটা পাহাড়। এত একসাথে খাওয়া মুশকিল। অনেক জায়গায় বিলিয়ে দেওয়া গেল। আজ ব্যায়াম করার ইচ্ছে ছিল না কিন্তু খানদশেক নাড়ু উদরস্থ করার শাস্তি হিসেবে কম করে হলেও ব্যায়াম করতেই হ’ল।

এর মাঝেই এক বিশেষ উপহারপ্রাপ্তির ঘটনা ঘটেছে। কিছুদিন আগে এক বছর তিনেকের বাচ্চা ধুম জ্বর আর গোটা মুখে সংক্রমণ নিয়ে খুব ভুগছিল। পুরো ঠোঁট, জিভ থেকে গলা অব্দি ঘা হয়েছিল। সপ্তাহখানেক খেতে অব্দি পারছিল না। বেশ কিছুদিন চিকিৎসার পর বাচ্চা সুস্থ হয়। আজ বাচ্চার বাবা খুশি হয়ে জোড়া ইলিশ এনেছেন। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। একে ইলিশ, তায় উপহার! দ্বিগুণ আনন্দ। যদিও আমি এসবের যোগ্য কিনা সে প্রশ্ন আজকের মতো মুলতুবি রাখছি। ও হ্যাঁ, ইলিশের ভাগ চেয়ে কাজ নেই। সে আপাতত উদরের কোনও এক গহন গহ্বরে তলিয়েছে।

PrevPreviousএক প্রিসিপালের বদলি
Nextঅপরাজিত বিভূতিভূষণNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676099
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]