Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ক্রিশ্চান মেডিক্যাল কলেজ, ভেলোর-এর ডিরেক্টরের মন্তব্যের প্রেক্ষিতে

A newborn child in Bangladesh.
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • December 12, 2024
  • 7:56 am
  • One Comment

আলোচনাটা কিঞ্চিৎ বৈজ্ঞানিক পদ্ধতি মেনে হোক এই আশায় কিছু তথ্য হাজির করা যাক। একেবারে খালি হাতে প্রশিক্ষিত কোনো চিকিৎসক যদি ক্লিনিক্যাল মেথড অনুসরণ করে একটি পেটে বেয়াথার কেস গলব্লাডারে পাথরের জন্য কিনা বুঝতে চান তাহলে তাকে মারফি সাইন দেখতে হবে পেট টিপে। এই টেস্ট এর sensitivity হল মাত্র ০.৬৩ অর্থাৎ বাকি ৩৭% ক্ষেত্রে ওই ডাক্তার ধরতেই পারবেন না পেটে কেন ব্যথা হল। এর বদলে তিনি যদি আল্ট্রাসাউন্ড এর সাহায্য নেন তাহলে ওই sensitivity বেড়ে দাঁড়ায় .০.৯৭ এক্সরে বা ওরাল কোলেসিসটোগ্রাম এর sensitivity এর চেয়ে কম। আর রেডিও নিউক্লিয়টেইড স্ক্যান এর ক্ষেত্রে ওটা বেড়ে যায়। সব দিক বিচার করে আল্ট্রাসাউন্ড হল investigation of choice এই গলব্লাডারে পাথরের অসুখ এর জন্য। এইবার এই তথ্য সামনে রেখে কোনো চিকিৎসক যদি পেটের ওপরের দিকে ডানদিকে যন্ত্রণা নিয়ে আসা কোনো রুগীকে আল্ট্রাসোনো করার পরামর্শ দেন তিনি বৈজ্ঞানিক দিক থেকে ১০০% সঠিক কাজ করবেন। কিন্তু জগৎ সংসার তো আর শুধু বিজ্ঞান দিয়ে হবে না। সমাজের একটা বড় অংশ ওই চিকিৎসককে লোভী, অর্থপিশাচ, এমন কি ডাক্তারি টা ভালো শেখেনি এইসব বদনাম দেবে। এই বদনাম দেওয়ার একাধিক কারণ। প্রধান কারণ সরকারি ব্যবস্থায় ওই আল্ট্রাসনো বিনামূল্যে হলেও সহজলভ্য নয়, লম্বা লাইন হয়রানি ইত্যাদি আর তার পাশাপাশি বেসরকারি জায়গায় করালে ভালো অর্থ ব্যয়। এর সাথে যুক্ত করুন ত্রিশ চল্লিশ, পঞ্চাশ দশকের কিছু প্রবাদপ্রতিম চিকিৎসকের হাত যশ নিয়ে প্রচলিত গল্পকথা, মিথ ইত্যাদি। এদের মাথায় এই তথ্যটা থাকে না যে অল্ট্রাসোনো নামের হাতিয়ার টি পঞ্চাশ ও ষাটের দশকে ইউরোপ আমেরিকায় জনপ্রিয় হয় তার আগে নয়। আর আমাদের উপমহাদেশে এসেছে তারও পরে। তাই চল্লিশ দশকের বাঙালি চিকিৎসকের হাতে ওই হাতিয়ারটি ছিল ই না। আর ছিল না বলেই ওই ৩৭% ক্ষেত্রে তিনি ভুল রোগ নির্ণয় করেছিলেন বা আদৌ করতে পারেন নি। বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির সুফল প্রত্যেক মানুষ কেন এখনো পান না সেই প্রশ্নের উত্তর এই লেখায় পাবেন না। কারণ সেটা ভিন্ন প্রসঙ্গ। বিজ্ঞান প্রযুক্তি যদি মানুষের হাতে মানুষকে বাঁচানোর অব্যর্থ হাতিয়ার তুলে দেয় তাহলে মারফি সাহেবের সাইন নিয়ে কান্নাকাটি করাটা অর্থহীন।

আর শিশুমৃত্যুর (পড়ুন নবজাতক) হার কমানো নিয়েও দু একটা কথা বলা দরকার। এই বিষয়ে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত দুই চিকিৎসকের দুই উপায়ের কথা। ডাঃ অভয় বাং এর মহারাষ্ট্রের গরচিরোলির গ্রামে বসে নিওনেটাল সেপসিস ঠেকানোর জন্য গ্রামীন স্বাস্থ্যকর্মীদের দিয়ে জেনটামাইসিন ইনজেকশন এর যে মডেল এবং ডাঃ অরুণ সিংহ এর পুরুলিয়া জেলা হাসপাতালের নিওনেটাল কেয়ার ইউনিটের মডেল। প্রথম মডেলটা কিঞ্চিৎ কম পয়সার আর দ্বিতীয়ত টা কিছুটা ব্যয় বহুল।।ওয়াকিবহাল লোকজন মাত্রেই জানেন যে এই দুটি মডেলের যে কোনো একটি দিয়ে শিশু মৃত্যু এর হার কমানো যাবে না। দুটোই লাগবে এবং লাগছে। তাই প্রায় বিনে পয়সায় কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার ছাড়াই শিশুমৃত্যুর হার কমানো সম্ভব বলে যিনি বা যারা দাবি করছেন তাদের প্রতি শ্রদ্ধা রাখতে পারলাম না বলে দুঃখিত।

PrevPreviousস্পর্ধার চিৎকার
Nextআসল বিপদ এই শহরের রাস্তাতেই ঘুরে বেড়াচ্ছেNext
2 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
1 year ago

সহমত। 👍😔
শিশু মৃত্যুর পরিসংখ্যান বড়ো স্পর্শ কাতর।
কোনোকিছু দিয়েই তার জাজমেন্ট সুরক্ষিত নয়।
শিশু বড়ো নাজুক।তার সঙ্গে উন্নত প্রযুক্তির ধার তো লাগবেই।শিশু চিকিৎসা প্রায় অন্ধকারে হাতড়ে চিকিৎসা করার মতোই।খুব ক্রিটিকাল খুব কঠিন ও জটিল। তেমনি বড়ো হৃদয়বিদারক।

0
Reply

সম্পর্কিত পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

August 31, 2026 No Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

August 31, 2026 No Comments

রামকমল সেনের লেখা ঔষধ সার সংগ্রহ (১৮১৯, বঙ্গাব্দ ১২২৬) একটি ৯৫ পৃষ্ঠার পুস্তিকা। এতে মোট ৫৬ রকম ওষুধ এবং চিকিৎসা প্রক্রিয়ার বিবরণ আছে। ১০৭ বছর

মরণোত্তর দেহদান

August 31, 2026 No Comments

আমাদের মতো (কু)সংস্কারাচ্ছন্ন সমাজে মরণোত্তর দেহদান একটা সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের সামাজিক স্বীকৃতি সম্ভব হয়েছিল এই রাজ্যে তখনই যখন বামপন্থী রাজনীতির সরকার ক্ষমতায় ছিল।

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

সাম্প্রতিক পোস্ট

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

Somnath Mukhopadhyay August 31, 2026

শিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত

Dr. Jayanta Bhattacharya August 31, 2026

মরণোত্তর দেহদান

Vishak Gupta August 31, 2026

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671465
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]