Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অবশেষে মুক্তি!

ambulance-11
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • November 29, 2023
  • 8:02 am
  • No Comments
অবশেষে মুক্তি! উত্তরাখণ্ডে সিল্কিয়ারা টানেলে আটক একচল্লিশ জন আবার মুক্ত আবহাওয়ায় ১৭ দিন পর!! শেষ পর্বের নানা সংশয়কে উড়িয়ে দিয়ে অবশেষে অসম্ভবকে সম্ভব করলো rat hole miners স্রেফ ‘সিঁদ কাটা’র কিছু আধুনিক সংস্করণকে হাতিয়ার করে, অত্যন্ত দুরূহ এবং বিপজ্জনক অবস্থার মধ্যে। তাদের একজন সাংবাদিককে জানায় আটকে থাকা একচল্লিশ জনকে তো উদ্ধার করতেই হবে, কারণ তারাও তো শ্রমিক!
জীবনে এখন সত্যিকারের আনন্দ পাবার মতো ঘটনা কমই ঘটে বেশির ভাগই মন খারাপের! অনেকদিন পরে সেই নির্ভেজাল আনন্দের স্বাদ পেলাম।আজকে আর কেন এত দেরি হলো, উদ্ধারে যথেষ্ট সমন্বয়সাধন ছিল কিনা এসব প্রশ্ন করে লাভ নেই।
শুধু একটাই অনুরোধ! দয়া করে এই সব ভয়ঙ্কর প্রকল্পগুলো বন্ধ করুন। এমনিতেই হিমালয়ের এই অঞ্চল যথেষ্ট বিপজ্জনক অবস্থায় রয়েছে। ট্যুরিস্ট পুণ্যার্থী আর হোটেল ব্যবসায়ীদের সুবিধা করে দিতে ‘দেবভূমি’-কেই ধ্বংস করার পথে দয়া করে নিয়ে যাবেন না।
ঠিক পাঁচ বছর আগে প্রফেসর জি.ডি. আগরয়াল (স্বামী জ্ঞান স্বরূপ সানন্দ) গঙ্গা নদী ও উত্তরাখণ্ডের সংলগ্ন অঞ্চলে পরিবেশ রক্ষার দাবিতে ১১২ দিন অনশনে প্রাণত্যাগ করেন। উনি বর্তমান প্রধানমন্ত্রীকে তিনটি চিঠি দেন, অনশনের আগে ও অনশনের সময়ে। প্রথম দুটি চিঠিতে ‘younger brother’ বলে সম্বোধন করলেও শেষ চিঠিতে ‘Respected Prime Minister’ বলেই আরম্ভ করেন। চিঠিতে জানান এর আগেও তিনি একাধিকবার অনশন করেন। তাঁর দাবি মেনে নিয়ে পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিং কয়েক হাজার কোটি টাকায় তৈরি প্রায় শতকরা নব্বই ভাগ সম্পন্ন হয়ে যাওয়া লোহারি নাগপাল বৈদ্যুতিক প্রকল্প বন্ধ করে দেন।
না, জীবিতকালে প্রফেসর আগরয়াল কোনও উত্তর পাননি। উনি মারা যাওযার পরে অবশ্য প্রধানমন্ত্রী শোকবার্তা জানান।
শুধু সিল্কিয়ারা টানেল নয়, বারে বারে বিপর্যয় ঘটেছে এই অঞ্চলে ইদানীংকালে।
বারংবার প্রায় এই নিয়মিত বিপর্যয়ের পর এই দাবিটা কি খুব অসঙ্গত হবে যে, প্লীজ এবার বন্ধ করুন ‘চারধাম প্রকল্প’ সমেত সমস্ত পরিবেশ ধ্বংসকারী কার্যকলাপকে, বন্ধ করুন ‘দেবভূমি’কে পুরোদস্তুর ‘ট্যুরিস্ট ভূমি’ ও ‘করপোরেট লুঠ ভূমি’ তে রূপান্তরিত করার সমস্ত চেষ্টা(বা, অপচেষ্টা)কে……………
PrevPreviousবোমাবর্ষণ থেকে মুমূর্ষুদেরও কোন নিস্তার নেই?
Nextসতেরোটা দিনNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কাঁদো, বাংলা কাঁদো

October 25, 2026 No Comments

★ “শারদীয়” নাকি “দুর্গোৎসব” বেছে, কীসে যে মরল, তারা কি শেষে জেনেছে? পাতে ভাত নেই। প্যান্ডেলে আছে ঠাকুর। দেখো প্রাণ ভরে। বুকস্টল ভাঙো “মাকু”র। হাঁটুর

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

October 25, 2026 No Comments

উপর্যুপরি কিছু ঘটনার অভিঘাতে আমার স্বভাবতই বিষণ্ণ পুজো আরও ম্লান, আরও দিশেহারা আজ। ভীঈঈঈষণ লম্বা একটা লেখা দিলাম তাই। এমনিতেই বাজে লেখা। একজনও না পড়লে

Another India, Cast Out of Time and Place: Why India’s Youth Movements Stop at the Rural Edge

October 25, 2026 No Comments

“No two fermions can occupy the identical quantum state .” This is the principle articulated by the Austrian physicist Wolfgang Pauli when he introduced his

যাদবপুরের ব্যারিকেড 

October 24, 2026 No Comments

“ভালস্ট্রাসের ব্যারিকেডে আজ পর্যন্ত একুশটি, মানে একবিংশতি আক্রমণ চূর্ণ হইয়াছে।  এবার বোধ হয় ট্যাংক আসিবে।” সপ্তমীর গভীর রাতে মোবাইলের পর্দায় যাদবপুরের বামপন্থী বই এর স্টলে

স্যার

October 24, 2026 No Comments

আমার সুখী সুখী জীবন। মাস গেলে ভালোই মাইনে, কাজকর্ম নিয়ে তেমন কোন টেনশন নেই। কর্তার ইচ্ছায় কর্ম করি। সরকার যা বলে সেটা পড়িয়ে দিনের শেষে

সাম্প্রতিক পোস্ট

কাঁদো, বাংলা কাঁদো

Dr. Arunachal Datta Choudhury October 25, 2026

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

Dr. Sukanya Bandopadhyay October 25, 2026

Another India, Cast Out of Time and Place: Why India’s Youth Movements Stop at the Rural Edge

K. Sahadevan October 25, 2026

যাদবপুরের ব্যারিকেড 

Debashish Goswami October 24, 2026

স্যার

Sanjoy Mukherjee October 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

694333
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]