Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জন্মহীন 

sunset-3156176_640
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 31, 2025
  • 7:21 am
  • No Comments

আমাদের তপ্পন বৈদ‍্য স্থানীয় ডাক্তার। একটা সময় জমজমাটি পশার ছিলো। এখন ভাগ্যের দুর্বিপাকে খালের ধারে একটা দেড় তলা দেড়কামরার ভাড়া বাড়িতে একা একা থাকেন। রোগীপত্র‌ও বিশেষ নেই। দ্বিপ্রহর দীপ্ত হলে – খালপাড়ে চায়ের দোকানে ছাউনিতে বসে থাকেন। সন্ধ্যায় দু চারজন রোগী হলে বাজারের ভেতরে ওনার পুরোনো শ‍্যাঁতলা পড়া চেম্বার বন্ধ করে মানদাসুন্দরীর দেশী আসবের দোকানে পেঁয়াজকুচি সহ মদ‍্যপান করেন। মানদাসুন্দরী অত‍্যন্ত জাঁহাবাজ মহিলা। তার দাপটে চোরে পুলিশে এক গেলাসে বাংলু খায়। তাছাড়া ঠাঁটঠমক‌ও আছে। কুলোকে বলে ডাক্তার নাকি মানদাসুন্দরীর আকর্ষণেই …. যাগগে ওসব বাজে গুজবে কান না দেওয়াই ভালো। মদের ঘোরে বদ‍্যিবুড়ো বাকি মাতালদের সঙ্গে ছোটবেলার গল্প করেন – বাঁকুড়া জেলার সেই কোন্ গ্রামে নিজের দেশের বাড়ির পুজোর গল্প করেন – তারপর নেশা যখন ঝিমঝিম করে – পৃথিবীর সমস্ত কাদা যখন মিলিয়ে যায় ডাক্তার তখন মনোজের দোকান থেকে তিনটি রুটি আর ডিমের কষা কিনে নিয়ে ফিরতে থাকেন। কলেজ জীবনে ভারী মিষ্টি গলা ছিলো তাঁর। নেশার ঘোরে কখনও কখনও দুকলি গান‌ও ওনার গলায় নাকি শোনা যায়। তবে ডাক্তার বদ‍্যিকে সবাই বড়ো ভালবাসে। ঈষৎ মাতাল আর নিরীহ মাতালের ওপর বাঙালির সহানুভূতি আছে।

সেদিনকেও তখন সন্ধ্যা ঘনঘোর। মাথার ওপর দিয়ে শেষ মেট্রো চলে গেছে। ডাক্তার পথের মাঝে পথ হারিয়ে টলমল করছিলেন। একটি সদ‍্য দাড়ি গজানো পাড়ার ছেলে বদ‍্যিবুড়োকে হাতে ধরে পৌঁছে দিলো তাঁর নিজের পাড়ায় – নিজের ভাড়া বাড়ির সামনে।

বদ‍্যিবুড়ো আধো অন্ধকারে কোনোক্রমে চাবিটা খুলে ওপরে ওঠার সময় বাড়িওয়ালী বৌদি নাকে আঁচল চাপা দিয়ে একটা খাম ডাক্তারের হাতে ধরিয়ে দিলেন।

তপ্পন ঘর খুলে এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি গাইতে গাইতে সুইচ টিপে আলোটা জ্বাললেন। পকেট থেকে সিগারেট আর শখের নীল লাইটার বার করে সিগারেট ধরালেন – একবুক ধোঁয়া টেনে চশমা তুলে খাম থেকে চিঠিটা বার করে পড়তে লাগলেন।

আজকে কি বেশী পান করেছেন? উনি কি ইংরেজি ভুলে গেছেন? হাতের সিগারেট হাতেই পুড়তে লাগলো। ওনার মা বাবা দীর্ঘদিন নানা লড়াইয়ের মাঝখান দিয়ে প্রথম আর মধ্য জীবন কাটিয়েছেন। দন্ডকারণ‍্যের বাস্তুচ‍্যুত মানুষদের সঙ্গে – সিকিমের পাহাড়ি পথে তাঁরা তাঁদের ছোট্ট তপ্পনকে নিয়ে পথ করে চলেছিলেন। সত্তর সাল থেকে বাঁকুড়ার নিজেদের গ্রামের কাছে বাসা বাঁধেন। তারপর তাঁদের বাড়িতে জনগনণার লোকজন এসেছিলো। মনে আছে – আজও মনে আছে। মা বাবা নিজেরা দাঁড়িয়ে থেকে তাঁদের প্রাণের তপ্পনের নাম তুলেছিলেন সেনসাসের খাতায়। সে তো নাকি ছেষট্টি সালের পরে তাই ডাক্তার তপ্পন বৈদ‍্য আজ আর এই ভারতের নাগরিক নন। বাঁকুড়ার সার্কিট হাউস, কাঁসাই প্রকল্প -যে দেশে জন্ম কর্ম সব মিথ্যা হয়ে গেলো , বেলিয়াতোড়ের তিনশো ঊনিশে বছরের বাড়ির পুজো, ষষ্ঠী তলা গাজনের মেলা। বিশুকাকা অমিকাকা সানাইওয়ালা মুরুলি সব সব মিথ্যা । এইদেশ তপ্পনের দেশ নয়। আর তো কিছু চেনেন না আমাদের বদ‍্যিবুড়ো। আনমনে সিগারেট টানতে টানতে চলে গেলেন হ‍্যালোজেনের থেকে অন্য হ‍্যালোজেনের দিকে। ন‍্যাশানাল রেজিস্টার অফ সিটিজেন বলছে ডাক্তার তপ্পন বৈদ‍্য এদেশের মানুষ নন যেহেতু ছেষট্টি সালের আগে জনগনণায় ওনার নাম ছিলো না তাই উনি বিদেশী । উনি এখন নতুন দেশের সন্ধানে এলোমেলো পায়ে হাতে সিগারেট নিয়ে এগিয়ে চলছেন। পেছনে থেকে গেলো দন্ডকারণ‍্যের রুক্ষতা সিকিমের নম্র শীতল পাহাড় আর বাঁকুড়ার ভৈরবথান – রেললাইন – তামলিবাঁধের বাস স্ট‍্যান্ড — সব ছেড়ে বুড়োটা চলেছে নতুন দেশের খোঁজে।

PrevPreviousদীপ জ্বেলে যাও 
Nextজনস্বার্থের জয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

June 1, 2026 No Comments

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার। কয়েকটা ব্যাচের ছেলেমেয়েদের এরা বুঝিয়েছে যে পড়াশোনা করে পাশ করা একটা অসম্ভব ব্যাপার, এদের পায়ে

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

June 1, 2026 No Comments

রক্তকরবী নাটক দেখতে গিয়েছিলাম ২৭ মে একাডেমিতে। জয়রাজ ভট্টাচার্যের পরিচালনায় এই নাটকের কথা শুনছিলাম কিছু দিন ধরে। সংগ্রামী কমরেড কুশল দেবনাথ এবং বন্ধু উর্বীর ফেসবুক

নির্বাচিত প্রতিনিধিদের হাসপাতাল পরিদর্শন

June 1, 2026 No Comments

আমরা কিছুদিন আগে এক দৃশ্য মাধ্যমে দেখলাম হাবড়ার নবনির্বাচিত বিধায়ক সরকারি হাসপাতালে গিয়ে সর্বসমক্ষে ঐ হাসপাতালের সুপারিনটেনডেন্টকে অপমান অসম্মান করে কথা বলছেন। এটাও শোনা যায়

Shaheed Hospital: Started as a part of Peoples Health Movement

May 31, 2026 No Comments

Shaheed hospital was born out of a simple dream of Shankar Guho Neogy. “Toiling masses will have their own hospital”-was Neogyji’s dream. The apparent justification

নতুন সরকার #৫

May 31, 2026 1 Comment

আজ দুটো পর পর ঘটনায় পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ঘটনা এক। রক্তদান শিবিরের আয়োজক এক ক্লাবের কর্তারা এসেছিলেন নেমন্তন্ন করতে। আগামী রোববার তাদের

সাম্প্রতিক পোস্ট

অভীক-বিরূপাক্ষ চক্র সবচেয়ে বড়ো ক্ষতি করে দিয়ে গেছে মেডিকেল শিক্ষার

Dr. Arunima Ghosh June 1, 2026

‘শেষ যুদ্ধ শুরু আজ’: ‘রক্তকরবী’র নতুন পাঠ

Gopa Mukherjee June 1, 2026

নির্বাচিত প্রতিনিধিদের হাসপাতাল পরিদর্শন

Dr. Hiralal Konar June 1, 2026

Shaheed Hospital: Started as a part of Peoples Health Movement

Dr. Asish Kumar Kundu May 31, 2026

নতুন সরকার #৫

Dr. Samudra Sengupta May 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

627031
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]