Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঘুম দি বস

Screenshot_2024-03-19-00-05-00-36_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • March 19, 2024
  • 7:28 am
  • No Comments
এই এই এই এই, ধর ধর ধর ধর, , বেরিয়ে গেলো, বেরিয়ে গেলো। আয়া মাসির চিৎকার শুনে ইন্টার্ন ধড়মড়িয়ে উঠে দৌড়চ্ছে। চোর ধরতে নয়, লেবার রুমে এক মানব শিশু ভূমিষ্ঠ হলো। আর নাইট ডিউটি দিতে দিতে কখন যে তার দু চোখ লেগে গেছিল….
তার মানে এই নয় যে আয়া মাসি সারা রাত কাজ করে আর ইন্টার্ন ঘুমোয়। একবার শীতকালের রাত্রে একটু ফাঁকা পেয়ে, রুগীদের লাল কম্বলে সারা শরীর ঢেকে এক মাসি ঘুমোচ্ছে। তিনি একটু স্বাস্থ্যবতী। লেবার রুমে নতুন ইন্টার্ন। খুব উৎসাহ কাজ শেখার। মাসিকে আসন্ন প্রসবা জননী ভেবে কম্বলের নীচের দিকটা তুলে পরীক্ষা করতে গেছে বাচ্চা বেরোতে আর কতো দেরি। তারপরটা ইতিহাস…
আসলে ডাক্তারির সাথে ঘুমের আদায় কাঁচকলা সম্পর্ক। যে বয়সে তার বউয়ের সাথে ঘুমোনো, খুনসুঁটি করা উচিত, তখন সে বই নিয়ে, বুক মানে মলাট দেওয়া বস্তু, যাকে জড়িয়ে ঘুমোলে সে পরীক্ষা পাশ করবে। গার্লফ্রেন্ড এসে বলল চল বেরোই ,আজ ভ্যালেন্টাইন ডে। সে পাশ ফিরে, পাশবালিশ জড়িয়ে বললো,আজ শুতে ডে।
তার পর সব যখন সব পরীক্ষা পাশ করলো তখন চাকরি, প্রাকটিস, পশার এই সব ভাবতে গিয়ে ঘুম উধাও। প্রাকটিস একটু জমলে, মোবাইলের উপদ্রবে ঘুমের বারোটা। রাত বারোটায় ফোন, ডাক্তারবাবু বাচ্চা নড়ছে না। রাত বারোটায় আপনি জেগে কী করছেন, নিজে ঘুমন ওকে ঘুমাতে দিন, অন্যকেও অনেক ঘুমোতে দিন।ডাক্তার আবার দেখেন তার বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে বড় হয়ে গেলো। বাবা যখন সকালে বেরোয়, বাচ্চা ঘুমোয়, আর যখন ফেরে বাচ্চা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে।
অনেক সময় নিজে না ঘুমোলে অন্যের ঘুমের সাক্ষী হওয়া যায়। অসুস্থ বাচ্চা পেডিয়াট্রিক ওয়ার্ডএ ভর্তি। ছোটো খাট। তার মধ্যেই গ্রাম থেকে আসা মা ছেলের সংসার। মুড়ির টিন, জামা কাপড়ের থলে, প্লাস্টিকের খেলনা। সারাদিন জেগে থাকা মা ঘুমিয়ে, এক হাতে ধরা হাতপাখা। বাচ্চাটার গরম লাগছিলো বলে হাওয়া করছিল। বেডের তলায় বেড়াল তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে।
মেডিসিন ওয়ার্ড। একটা দেহ, পুরোটাই সাদা চাদরে ঢাকা। ধবধবে সাদা নয় একটু হলদেটে। কিছু জায়গায় বিটাডিনের দাগ, দুয়েকটা ফুটো। ড্রিপ সেটটা পাশে ঝুলছে। পায়ের কাছে টুলের ওপর বসা তার বউ। কাঁদতে কাঁদতে কখন দু চোখ লেগে গেছে।রাত ভোর হলে মেয়েটাকে এমনই এক সাদা কাপড় তাকে সারা জীবন পরতে হবে। তারই অপেক্ষায়।
কর্পোরেট হাসপাতাল। সিঙ্গেল কেবিন। দরজায় লেখা, শ্যামল ঘোষ, আন্ডার ডাঃ এ কে রায়।ঠাণ্ডা ঘর, নরম সাদা বিছানা। যন্ত্র র বিপ বিপ আওয়াজ থেমে গেছে। ডাক্তার এসে চোখের পাতা তুলে টর্চের আলো ফেললো, পিউপিল ডায়ালাটেড। শ্যামল ঘোষ এখন বডি। চার ঘণ্টা পর বাড়ির লোকের হাতে বডিটা তুলে দেওয়া হবে। ঘুমের মধ্যেই শরীর বডি হয়ে যায়, এইটুকু কথা আমরা বুঝেও বুঝি না।
PrevPreviousগলব্লাডারের স্টোন . . . গলস্টোন . . . পিত্তথলির পাথর: পেটের ব্যথা নিয়ে দু-চার কথা
Nextরঙ-রুটNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

August 30, 2026 No Comments

শিরোনাম দেখেই পিলে চমকে গেল নাকি? তাহলে নিচে আরো কিছু পাতলা চমক অপেক্ষা করছে। নামুন। নিচের দিকে। শিক্ষা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। সংবিধান প্রদত্ত মৌলিক

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

August 30, 2026 No Comments

জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই

প্যালিয়েটিভ কেয়ার শেষ সময়ের যত্ন নাকি জীবনের পাশে থাকা?

August 30, 2026 No Comments

২৪ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

August 29, 2026 2 Comments

নেপালের সাম্প্রতিক ভয়াবহ নদী বিপর্যয়ের প্রভাব উত্তরবঙ্গে সরাসরি হয়ত পড়বে না। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে গভীর সংকটে! সুদীর্ঘ কাল ধরে ( ১৯৬১ সাল থেকে) ভারত

সাপ নিয়ে

August 29, 2026 1 Comment

মা মনসার পুজো করছেন? করুন, আপত্তি নেই, খাঁটি বাঙালি সংস্কৃতি। খালি মনে রাখবেন সাপে কাটলে মা মনসা কিন্তু বেহুলার প্রার্থনায় আজকাল আর সাড়া দেন না।

সাম্প্রতিক পোস্ট

শিক্ষা ও চিকিৎসার অপ্রয়োজনীয়তা

Smaran Mazumder August 30, 2026

আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়

West Bengal Junior Doctors Front August 30, 2026

প্যালিয়েটিভ কেয়ার শেষ সময়ের যত্ন নাকি জীবনের পাশে থাকা?

Doctors' Dialogue August 30, 2026

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

Sukalyan Bhattacharya August 29, 2026

সাপ নিয়ে

Dr. Samudra Sengupta August 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

671269
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]