Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বানান বিভ্রাট

IMG_20201220_235735
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • December 21, 2020
  • 7:50 am
  • No Comments

খুপরিতে রোগী দেখছিলাম। রোগিণীর বয়স বাইশ তেইশ। সাজগোজ দেখেই বোঝা যাচ্ছে সবে বিয়ে হয়েছে। বিয়ের পরপরই অনেক মেয়ের ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হয়। সেই অসুখই বাধিয়ে এসেছে।

বাড়িতে রোগী দেখার সময় আমার ফোন সঞ্জয়দার কাছে থাকে। বাইরের খুপরিগুলোতে সঞ্জয়দা থাকে না। সেখানে বন্ধ থাকে। একজনকে দেখতে দেখতে চারটে ফোন এলে রোগী দেখা মাথায় ওঠে। সঞ্জয়দা ফোন ট্রায়াজ করে আমায় দেয়।

তবে রোগীরা ফোন বন্ধ- টন্ধ করেন না। ফলে মাঝেমাঝেই রোগীদের ফোন বেজে ওঠে। বেশীরভাগ রোগী ফোন কেটে দেন। যিনি ফোন করেন সাধারণত তার ধৈর্য অসীম হয়। তিনি বারবার ফোন করেন। করেই যান।

মেয়েটিকে দেখার সময়ও ফোন বাজল। মেয়েটি কেটে দিল। আবার ফোন বাজল। আবার কাটল। আবার বাজল….

আমি বললাম, ‘মা রে, বারবার না কেটে একবার ধর। ধরে বলে দে একটু বাদে করতে।’

মেয়েটি ঘাড় নেড়ে ফোন ধরল। বলল, ‘ডাক্তারবাবুর সামনে আছি। একটু বাদে ফোন কর।’

এর মধ্যে আমি মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা লেখাটা দেখে ফেলেছি। ইংরেজিতে লেখা ‘Deer’।

বললাম, ‘মা, তোর এই ডিয়ার ভদ্রলোকটি কে?’

মেয়েটি লাজুক মুখে বলল, ‘আমার হাজব্যান্ড। অফিস থেকে ফোন করছে।’

বললাম, ‘খুব ভালো। আরো ভালো হত তুই যদি ‘Deer’ না লিখে ‘Golden Deer’ লিখতিস। বর’ই তো তোর সত্যিকারের সোনার হরিণ।’

রাতে বড় মেয়ে সানাইকে গল্পটা বলছিলাম। ওর বয়স নয়। শোনার পর থেকেই মিচকি মিচকি হাসছে। হেসেই যাচ্ছে।

বললাম, ‘কি হল?’

সানাই হঠাৎ গম্ভীর হয়ে বলল, ‘বাবা, আরেকটা সম্ভাবনার কথা আমার মনে হচ্ছে।’

‘কি সম্ভাবনা?’

‘ডাক্তাররা সই করার সময় নাম আর পদবীর প্রথম অক্ষর দুটি লেখে। যেমন ধরো তোমার নাম ঐন্দ্রিল ভৌমিক। তুমি লেখো AB। দাদু ডা. পীযূষ পানি ভৌমিক। লেখে PPB। আমাদের ক্লাসের এক বান্ধবীর নাম অমৃতা সেন শর্মা। ও যদি ডাক্তার হয়, তাহলে কি করে সই করবে?’

আপাতত আমরা দুজনেই হাসছি। ছোটো মেয়ে রানীও আমাদের হাসতে দেখে কিছু না বুঝেই হাসছে।

সানাই স্কুলের পরীক্ষায় নম্বর টম্বর সুবিধাজনক পায় না বটে, কিন্তু এ মেয়ে বড় হয়ে কিছু একটা হবে। ?

PrevPreviousডা নন্দ ঘোষের চেম্বারঃ সাইড এফেক্ট
Nextনিধিরাম সর্দারের আমলাগিরিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

বিপদের উপর বিপদ

April 18, 2026 No Comments

এই বিপদের উপর বিপদ কথাটা বেশ প্রচলিত। দেখা যায়, সাধারণত একটা কিছু বিপদ হলে তার সাথে আরও দুই একটা ছোট খাট বিপদ এসে হাজির হয়।

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

April 17, 2026 No Comments

স্বর্গ হেথায়: কেউ বলতো মর্ত্যের স্বর্গ, কেউ বলতো মধ্য এশিয়ার সুইজারল্যান্ড। অসীম নীল আকাশের মাঝে ভেসে রয়েছে পেঁজা তুলোর মত সাদা মেঘ, তাতে ডানা মেলে

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

April 17, 2026 No Comments

13.4.2026 The Joint Platform of Doctors (JPD), West Bengal, expresses its profound shock and unequivocal condemnation regarding a recent social media post by a senior

সাম্প্রতিক পোস্ট

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

বিপদের উপর বিপদ

Dr. Dayalbandhu Majumdar April 18, 2026

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

Bappaditya Roy April 17, 2026

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

The Joint Platform of Doctors West Bengal April 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618116
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]