Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

তরুণ তুর্কী

453505945_8137139393015174_2301930188474789189_n
Dr. Sabyasachi Sengupta

Dr. Sabyasachi Sengupta

General physician
My Other Posts
  • August 6, 2024
  • 8:36 am
  • No Comments
রূপেণ বাবু, আমার ইংরেজির স্যার, বলেছিলেন এক আশ্চর্য বাক্য, আলেক্সান্ডার দ্যুমা-কে ধার করে – Nothing succeeds like success.
এসব কথা আমি শুনিনি যদিও। স্বকর্ণে। কারণ, নিয়ম মাফিক সেদিনও ইংলিশ টিউশনিতে ডুব মেরেছিলাম আমি। কমলা টকিজ-এ সেদিনই স্রেফ রাতের শো’তে দেখাচ্ছে টোটাল এডাল্ট পিকচার–’বক্সিং-হেলেনা’। হাতা গুটিয়ে মারামারি করে, তিন ডবল দামে ব্ল্যাকে টিকিট কেটে, ‘নাম্বার টেন’ সিগারেট ধরিয়ে শেষমেশ সেকেন্ড ক্লাসে দেখেছিলাম সেই সিনেমা আমি। এবং বাড়ি ফিরে ঘন্টা তিনেক টুকটাক বই-টই আর তারপর ব্যাপক ঘুম।
সেটা 1997। আমার মাধ্যমিক পরীক্ষার তখন ঠিক এক বছর দেরি। ফল যা হওয়ার তাইই হয়েছিল। নিজের ইস্কুলের এগারো নম্বরে নাম ছিল আমার মেধা তালিকায়। বাবা, কথা বলা বন্ধ করে দিয়েছিল তিন মাস। মা, দিন রাত কাঁদতো। আর পড়শীরা বলতো– এ ছেলের কিস্যু হবে না! বখে গেছে…গোল্লায় গেছে!
*****
দিনকতক পরের কথা। সায়েন্স নিয়েছি। নিজের স্কুলেই। আর ফিজিক্স টিউশনিতে নাম লেখাবার জন্য গেছি বারিদ-বাবুর বাড়ি। স্যার পত্রপাঠ বিদায় করে দিলেন– কত পেয়েছিস? এহঃ! তোর তো আর্টস নিয়ে পড়া উচিৎ!
কষ্ট বা রাগ কোনোটাই হয়নি। বরং বিন্দাস বাই-সাইকেল নিয়ে চলে এসেছিলাম সিধা নিউ সিনেমায়। সিগারেট ধরিয়ে দেখে ফেলেছিলাম মীরা নায়ারের চরম পানু ছবি– কামাসূত্রা।
টিউশনিতে যদিও চান্স পেয়েছিলাম তৎকালীন ‘সেকেন্ড গ্রেড’ টিচারদের বাড়িতে। এবং রূপেনবাবু-স্যার যদিও এবারেও ঠাঁই দিয়েছিলেন আস্তানাতে। কিন্তু তাতে কী? স্বভাব আমার একই রকম। আ-জনম। কোনো টিউশনিতেই নিয়মিত যেতাম না। বরং পানু সিনেমা দেখতে যেতাম নাইট শোতে। সঙ্গে সিগারেট আর সাইকেল সখ্য অটুট। আর বাড়ি ফিরে ওই ঘন্টা তিনেকের টুকটাক পড়াশুনা। একইরকম। যেমন করেছিলাম মাধ্যমিকের সময়ে।
যদিও এবারে ফলাফল বদলে গেল। উচ্চ-মাধ্যমিকে ইস্কুল তো বটেই, ডিস্ট্রিক্ট টপার তো বটেই এমনকি রাজ্যের মেধাতালিকাতেও একটা স্থান চলে এলো আমার। এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৬২ তম সফল প্রতিযোগী।
সেবারে বাবা কিনে দিয়েছিল সুনীলের ‘একা এবং কয়েকজন’। সেবারে মা– সর্বদা সেজেগুজে থাকতো ইন্টারভিউ নিতে আসা সাংবাদিকদের কথা ভেবে। আর সেবারে পড়শীরা বলতো– জুয়েল ছেলে বুঝলে? অসম্ভব স্মৃতিশক্তি! আজ ব’লে তো না…সেই ছোটবেলা থেকে তো দেখে আসছি ওকে!
****
টুকটাক কথাটা ব্যবহার করেছি আমি বার দুয়েক অদ্যবধি। কিন্তু সে টুকটাক ছিল না মোটেই। কোনোদিনও না। বইয়ের পাতা খুললে আমার দিগ্বিদিগ জ্ঞান থাকতো না মোটে। আমি তন্ময় হয়ে নদীখাতের চিত্র দেখতাম মাধ্যমিকে।।আর আমিই একাগ্র চিত্তে পুকুরের নিচ থেকে উঠে আসা বুদবুদের ব্যাসার্ধ কষতাম পাতার পর পাতা জুড়ে উচ্চ মাধ্যমিকে।
*****
ইউসুফ ডিকেছ, হ্যাঁ এটাই নাম এবং উচ্চারণ ওঁর তুর্কি ভাষায়,২০০৮ থেকে সামার অলিম্পিকসে অংশগ্রহণ করে যাচ্ছেন একই রকম ভাবে। কেউ ফিরেও তাকায়নি। দৃকপাত মাত্রও করেননি এমনকি খেলা-বোদ্ধারা।
ষোল বছর পরে ভদ্রলোক মেডেল জিতেছেন। আর সঙ্গে সঙ্গে ভাইরাল তিনি। শত শত গাথা তাঁর নামে, সত্যি এবং মিথ্যে। হাজার হাজার প্রেম নিবেদন। যেসব পড়ে হয়ত মুচকি হাসছেন ভদ্রলোক।যেরকম হেসেছিলাম আমিও একদিন।
****
নীতিশিক্ষা কী পেলেন?
হেরে গেলে আপনি–দুয়ো।
আর জিতলেই– গুরুদেব জিয়ো!
অতএব লেগে থাকুন। জিততেই হবে। হবেই। এ বাদে, বিশ্বাস করুন– সকলই ফক্কা।
(তুর্কিকে আপনি যতই কায়দা মেরে ‘টার্কি’ বলে ডাকুন, এ দেশের লোকেরা নিজেদের ‘তুর্কি’ই বলে সম্বোধন করে। এটাই স্থানীয় উচ্চারণ।)
PrevPreviousবন্ধুতা দিন
Nextঠান্ডা পানীয় এবং স্থূলত্বের মহামারীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675135
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]