Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জমাট জ্যাম

Screenshot_2023-03-25-08-53-22-08_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 25, 2023
  • 8:54 am
  • No Comments

রাস্তার অর্ধেকটায় কাজ চলছে। বাকি অর্ধেক দিয়ে ধীর গতিতে গাড়ি চলছে। তার মধ্যে একটা বাঁশ ভর্তি ভ্যান ঢুকেছে। ভ্যানের দ্বিগুণ জায়গা নিয়ে বাঁশগুলো ছড়িয়ে আছে। এক বয়স্ক মানুষ ভ্যানটা টানছেন। তিনি আর প্যাডেল করে টানতে পারছেন না। সিট থেকে নেমে ভ্যানের হাতল ধরে টেনে নিয়ে যাচ্ছেন।

ভ্যানটাকে কেউ পেছনের থেকে অতিক্রম করতে পারছে না। পেছনে বিশাল লাইন পড়েছে। যাদের তাড়া আছে তাঁরা ঘন ঘন হর্ন দিচ্ছে। এর মধ্যে আবার টুকটুক বৃষ্টি আরম্ভ হলো। ব্যাস, সবকিছু আরও ঘেঁটে গেল। স্কুটার, বাইক, সাইকেল চালকেরা প্রায় জায়গায় দাঁড়িয়ে ভিজছেন। না পারছেন সামনে এগোতে, না পারছেন পেছনে যেতে।

একা একটি ভ্যান এবং একজন বয়স্ক মানুষ গোটা রাস্তাটাকেই আটকে দিয়েছেন। উল্টো দিকের গাড়িগুলোও সাবধানে যাচ্ছে। যেভাবে বাঁশ বেরিয়ে আছে, উল্টো দিকের চারচাকা গাড়ি গুলো রাস্তার নিচে কাদাজলের মধ্যে চাকা নামিয়ে দিচ্ছে। বাঁশের খোঁচা খাওয়ার চাইতে গাড়িতে কাদা লাগা অনেক ভালো।

বাঁশ ভর্তি ভ্যানের ঠিক পেছনেই একটা দামী নতুন গাড়ি। তার চালক অত্যন্ত সাবধানে অন্তত দশ হাত ব্যবধান রেখে গাড়ি চালাচ্ছেন।

আমিও স্কুটার নিয়ে ভিজছি। চেম্বারের সময় হয়ে গেছে। কিন্তু যা জমাট জ্যাম, তাতে স্কুটার তো দূর, মাছি যাওয়ারও রাস্তা নেই। তাঁর উপর উল্টো দিক থেকে অত্যুৎসাহী অটো, টোটো ডবল লাইন করে পুরো জিনিসটাকে আরও জটিল করেছে। বাঁশ ভর্তি ভ্যানটা মাঝে মাঝেই দাঁড়িয়ে যাচ্ছে।

দুজন চকরা বকরা জামা আর কানে দুল পরা ছেলে পেছন থেকে ভ্যানটাকে ঠেলতে শুরু করলেন। তাঁরাও সুবিধা করতে পারছেন না। ভ্যানের সামনের রাস্তা গাড়ির ডবল লাইনের ফলে ক্রমশ সরু হচ্ছে। আশে পাশের গাড়িরা অনেকেই স্টার্ট বন্ধ করে দাঁড়িয়ে গেছে। আমার পাশেই এক অটো ওয়ালা খালি অটো থামিয়ে বিড়ি ধরালেন। ধরানোর আগে আয়েশ করে বিড়ির উল্টোদিকে একটা ফুঁ দিলেন। একজন সিভিক পুলিশ ছাতা মাথায় উদাস মুখে দূরে তাকিয়ে আছেন। পরিস্থিতি তাঁর হাতের বাইরে।

যাদের তাড়া আছে তাঁদের মেজাজ গরম হচ্ছে। ছোটো খাটো ঝামেলাও লেগে গেছে। কে জানে আর কতক্ষণ লাগবে?

এমন সময় পুলিশের গাড়ির হুটারের শব্দ শোনা গেল। খুব ঘন ঘন এবং বিরক্তি সহকারে হুটার বাজছে। কোনো মন্ত্রীর গাড়ি জ্যামে ফেঁসে গেছে। এতক্ষণের কোলাহল- ঝগড়া ঝাঁটি মুহূর্তে থেমে গেল। রাস্তার যা অবস্থা তাতে মন্ত্রী কেন, প্রধানমন্ত্রীর গাড়ি এলেও সুবিধা করতে পারবে না।

মন্ত্রীদের উপর সাধারণ মানুষের যে কতো রাগ এসব সময়ে বোঝা যায়। আশেপাশের সকলেই বলছেন বেশ হয়েছে, ঘণ্টা খানেক দাঁড়িয়ে থাকুক। যে বয়স্ক ভ্যানওয়ালাকে সবাই এতক্ষণ গালাগালি দিচ্ছিল, অনেকের কাছ থেকে সে সহানুভূতি পেতে শুরু করেছে।

অনেকক্ষণ হয়ে গেছে, দুদিকের গাড়িই দাঁড়িয়ে গেছে। পুলিশের গাড়ির হুটার আর বাজছে না। তাঁরা বুঝে গেছে হুটার বাজিয়ে লাভ নেই। ঝেঁপে বৃষ্টি নেমেছে। ভাঙ্গাচোরা রাস্তায় দাঁড়িয়ে ভিজছি।

PrevPreviousএই গরমে তরমুজ খান, কিন্তু সাবধানে
Nextঅচেনা অন্ধকারেNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688696
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]