Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

টিকা শহীদ

FB_IMG_1629249171335
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • August 22, 2021
  • 8:13 am
  • No Comments

গত জুন মাসে চারজন পোলিও টিকাকর্মীকে আফগানিস্তানে বন্দুকবাজরা আলাদা আলাদা ঘটনায় গুলি করে খুন করে। সুধী পাঠক সত্যি করে বলুন তো খবরটা আপনার চোখে পড়েছিল? এর আগে ওই একই দেশে গত মার্চ মাসে তিন জন মহিলা স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করা হয়, তাদের অপরাধ-তারা পোলিও-র টিকা দিচ্ছিলেন। এই খবরটাও আমাদের দেশের কাগজের শিরোনামে আসেনি।

রাজনীতি পড়িনি পাঠ্য বই হিসেবে, পররাষ্ট্র-নীতি জানি না, কূটনীতিতো আরই বুঝিনা, কিন্তু জনস্বাস্থ্যের একজন সামান্য কর্মী হিসেবে এটুকু বুঝি যে পোলিও রোগটা দূর করতে হবে। আফগানিস্তানে এই বিষয়ে সবচেয়ে বড় অন্তরায়ের নাম “তালিবান”। নাঃ, বানিয়ে বলছি না, জাত ক্রোধ থেকে বলছি না, সাম্প্রদায়িক হয়ে বলছি না। এটা আমার কথা নয়। এটা বাস্তব। নিদারুণ বাস্তব।

“তালিবানি নিষেধাজ্ঞার জেরে আফগানিস্তানের বিস্তীর্ণ অন্ঞ্চল জুড়ে বাড়ি-থেকে-বাড়ি পালস পোলিও অভিযান করা যায় না যার ফলে বিরাট ফাঁক তৈরি হচ্ছে। প্রায় ৩.৩ মিলিয়ন বাচ্ছা ওই অঞ্চলে বসবাস করার ‘অপরাধ’-এ বার বার ওই পোলিও টিকা খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।”

এর ফলাফল? ২০১৯ সালে ২৯টি পোলিও কেস হয় আফগানিস্তানে, যা আপাতদৃষ্টিতে তেমন কিছু মনে না হলেও ল্যানসেট-এর ভাষায় “ভয়াবহ” (ভারতে একটা কেস দেখা গেলেই “মহামারী” বলে ঘোষিত হবে)। এই বিপদ যে শুধু আফগান বাচ্চাদের, তা নয়, আফগানিস্তান-পাকিস্তানের এই পোলিও ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। আমরা, যারা বছরের পর বছর খেটেখুটে ভারতকে “পোলিওমুক্ত” রাখছি, তাদের সব পরিশ্রম জলে যেতে পারে।

তালিবানদের এই অদ্ভুত আত্মঘাতী আচরণের পেছনে আছে তাদের প্যারানয়েড মানসিকতা। তারা মনে করে যে বাড়ি থেকে বাড়ি ওই টিকাকরণের নামে নাকি “সাম্রাজ্যবাদী” গুপ্তচরের দল গোপন তথ্য সংগ্রহ করবে। তাই তাদের ঢুকতে দেওয়া যাবে না।

জাবিউল্লা মুজাহিদ নামটা এখনো সুধী পাঠকের কাছে অচেনা ঠেকলেও অচিরেই পরিচিত হয়ে যাবেন কারণ তিনি তালিবানদের একজন নামকরা মুখপাত্র। গত বছর যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় কোভিভ টিকাকরণ করতে চায় তখন এই মুজাহিদ বিবৃতি দিয়েছিলেন যে, “তারা ওই কর্মসূচি সমর্থন করবেন এবং টিকাকরণ টিমকে তাদের বন্দুকের নিশানা বানাবেন না কারণ ওই টিম বাড়ি-থেকে-বাড়ি যাবে না, স্বাস্থ্যকেন্দ্রে বসেই টিকা দেবে।”

সুধী পাঠক, ভাবুন একবার, তালিবানরা ঠিক করে দেবে কোন টিকা দেয়া যাবে আর কোনটা নয়। আর ওদের কথা না শুনলে? কেন? বন্দুকের নিশানা হবেন জনস্বাস্থ্যের কর্মীরা। সোজা প্রশ্নের সোজা উত্তর। আসলে তালিবান কোনো গোষ্ঠীর নাম নয়, কোনো সম্প্রদায়ের নাম নয়। ওটা একটা অমানবিক, যুক্তিহীন, নির্বোধ, গা-জোয়ারী মানসিকতার নাম।

বাইরে থেকে সমাজতন্ত্র বা গণতন্ত্র আমদানি করে এই মানসিকতা বদলের অনেক চেষ্টাতো হল। লাভের লাভ কিছু হয় নি। আমি, আপনি এখানে বসে ওদের গালমন্দ করলে, শাপ-শাপান্ত করলে কিছুই হবে না। তাই বলে হতাশায় ভুগবেন না। দেশটা ওদের। পারলে ওদের দেশের মানুষই পারবেন পরিবর্তন আনতে।

আশার আলো দেখতে চাইলে ওই শহীদ হয়ে যাওয়া নেহাৎই সাধারণ জনস্বাস্থ্যের কর্মীদের দিকে তাকান একবার, যাঁরা সব জেনেশুনেও বিপদের ভয় তুচ্ছ করে, তালিবানি ফতোয়া অগ্রাহ্য করে, ওই টিকাকরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এবং নেবেন। আবারও নেবেন। তাঁরা কেউ প্লেন ধরে পালিয়ে আসেন নি, প্লেনের টিকিট কেনার মতো সামর্থ্য নেই তাঁদের। মনে রাখবেন যে, ওই দেশটা শুধু তালিবানদের নয়, ওঁদেরও।

নাম না-জানা ওই সাতজন শহীদকে আমার প্রণাম, সেলাম, স্যালুট।

PrevPreviousস্টেথোস্কোপ ৯৮ঃ দৃষ্টি-৪
Nextহিজড়াতত্ত্ব ও যৌনচেতনাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

ইয়া বড় ডাক্তার

August 15, 2026 No Comments

সোশ্যাল মিডিয়া আসার পর ছোট-মাঝারি ডাক্তার আর বড় ডাক্তার নিয়ে এক ধরনের সোশ্যাল ছ্যাবলানি সারাক্ষণ সহ্য করতে হয়। এটা যে আগে ছিল না, তা নয়

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

সাম্প্রতিক পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

ইয়া বড় ডাক্তার

Smaran Mazumder August 15, 2026

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661882
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]