Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাতঘড়ি আর সিঁদকাঠির গল্প

FB_IMG_1654305495894
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • June 14, 2022
  • 9:03 am
  • No Comments

চোখের সামনে সময়ের দাম কমে গেল। ইয়ে, সময়ের ঠিক না। সময়-ধারকের, মানে ঘড়ির। এক জীবনে কতই দেখলাম।

ছিনতাই, ওয়াগন ব্রেকিং, সিনেমার টিকিট ব্ল্যাক এইসব রোমাঞ্চকর পেশার মধ্যে এখন শুধুমাত্র ছিনতাইটাই টিঁকে আছে।

সেই ছিনতাইয়ের একটা প্রধান আইটেম ছিল ঘড়ি। চাকু বা পিস্তল বার করে, হিসহিসে গলায়,- দেখি ঘড়ি পার্স গয়নাগাঁটি কী আছে?

এই অমোঘ জিজ্ঞাসার ভেতর থেকে ঘড়ি বস্তুটা কেমন যেন উধাও হয়ে গেল। অথচ বছর তিরিশ চল্লিশ আগে অবধি ঘড়ি বস্তুটা ছিনতাইবাজদের কাছে রীতিমত মহার্ঘ ছিল।

তার পরে এল ডিজিট্যাল ঘড়ি। অতীব সস্তায়, নব্বইয়ের দশকে বাজার প্লাবিত করেছিল সংখ্যায় সময় দেখানো মেশিন। মাত্রই পনেরো কুড়ি টাকায় সেই সব ঘড়ি বিক্রি হত ফুটপাথে বা অন্যান্য অনভিজাত জায়গায়। তার আবার কত রকমফের।

অশেষের ভাইপোকে একটা কিনে দেওয়া হয়েছিল ক্লাস সেভেনে। তার অ্যলার্মে ছিল মুর্গির ডাক। ভূগোল ক্লাসে সেই মুরগি তারস্বরে ডেকে উঠেছিল যান্ত্রিক ত্রুটিতে। ছেলের সারা গা মেরে লাল ছোপছোপ করে দিয়েছিল পাষণ্ড ভূগোল স্যার। পুলিশকেস হওয়া উচিত ছিল।

থাক, সে অন্য গল্প।

অশেষের ঘড়ির গল্প বলি।

এখনের দিনে সেই সেন্টিমেন্ট বোঝা মুশকিল। মোবাইল ফোন এসে অবধি ঘড়ি মানে হাত ঘড়ির মর্যাদা একেবারে গেছে।

প্রথম হাতঘড়ি জুটল হায়ার সেকেন্ডারি পাশ করে। তার আগে অবধি বাড়ির গুরুজনদের কারোর ঘড়ি কব্জিতে গলিয়ে পরীক্ষা দিতে যাওয়া। হায়ার সেকেন্ডারির মার্কশিট দেখাতেই ধনকাকু নিজের হাত থেকে খুলে রিস্ট ওয়াচটা অশেষের হাতে পরিয়ে দিতেই এক লাফে অশেষ যেন বড় হয়ে গেল অনেকখানি।

এইচএমটি কোম্পানির জনতা ঘড়ি।

আজকের গল্পের নায়ক অশেষ নয়। নায়ক অশেষের সাধের সেই ঘড়িটি।

সহ নায়ক? হ্যাঁ, তাও আছে বইকি! সে আসবে কাহিনির শেষদিকে।

একতলা ভাড়াবাড়ি। সবে মাঝরাত পেরিয়েছে। টেবিলে ঘড়ি খুলে রেখেছিল রাত্তিরে শোবার আগে। হঠাৎ সরসর আওয়াজে ঘুম ভেঙে যেতেই অশেষ দেখল একটা হাত খোলা জানলা গলে ভেতরে এসে টেবিল হাটকাচ্ছে। চটকা ভাঙতে না ভাঙতেই সেই হাতটা টেবিলে রাখা ঘড়ির নাগাল পেয়ে গেল।

এমনিতে স্বভাবকুঁড়ে। নড়ে বসতে বছর কেটে যায়। কিন্তু সাধের ঘড়ি চুরি যাচ্ছে এই বোধটা মাথায় খেলতেই হইহই করে উঠে পড়ল অশেষ।

– চোর চোর …

আওয়াজ তুলে দরজার ছিটকিনি খুলে বার হবার আগেই ধুপধাপ আওয়াজ করে পাঁচিল টপকে চোর বাবাজি হাওয়া।

তিন বেচারি টর্চের ফোকাসের অনেক দূরে সেই চোর। বারোয়ারি তলার মোড়ের মাথায় কুকুরেরা বৃথাই ঘেউ ঘেউ করে সোরগোল করছে তখন।

নাগাল পাবে না জেনেও তবু বেচারা অশেষ মিছেই দৌড়ে গেল বারোয়ারি তলা অবধি। চেনা কুকুরেরা লেজ দুলিয়ে সমস্বরে হ্যা হ্যা করতে করতে জানাল চোর ভাগলবা।

হৃতধন পুনরুদ্ধারে ব্যর্থমনোরথ কলেজ পড়ুয়া বাড়ি ফিরে উঠোনে কিছু একটা দেখতে পেল। টর্চের আলোয় চকচক করছে। কাছে গিয়ে তাকে দেখা গেল।

সে বস্তুটিই এই কাহিনির সহনায়ক। সিঁদকাঠি। দেখেই বোঝা যায় সদ্য বানানো। খাঁটি ইস্পাতের।

শিক্ষানবিশ চোর ঘড়ি পাবার উত্তেজনায় তার প্রফেশনাল হাতিয়ার ফেলে উধাও হয়েছে।

অশেষ বহুদিন আশায় আশায় ছিল। যদি চোর ফিরে আসে সিঁদকাঠির খোঁজে। সে এমনকি কিছু মূল্যও ধরে দিতে রাজি ছিল সেই হারাধনের জন্য। না, আসেনি।

পরোপকারী অশেষ তারপরে সেই সিঁদকাঠি দান করারও চেষ্টা করেছে, এলাকার প্রসপেকটিভ চোরদের কাছে। ঘড়ি গেছে যাক। কাজের জিনিস ফেলে রেখে কাজ নেই।

নাঃ, কেউই রাজি হয়নি। এলাকায় সব বাড়িই পাকা গাঁথনির। সিঁদকাঠি দিয়ে দেওয়ালে গর্ত খুঁড়ে ঢোকার সেই শিল্প অচল। তেমন শিল্পী আজ আর কেউ নেই।

অশেষ ভাড়াবাড়ি ছেড়ে নিজের বাড়িতে উঠে এসেছে বহুদিন। তার ড্রয়িং রুমের দেওয়ালে ভ্যান গগ যামিনী রায়ের বাঁধানো কপির পাশে ঝুলছে সেই এক অধুনা বিলুপ্ত শিল্প সামগ্রী।

চোরের ওপর বাটপারি করে পাওয়া সিঁদকাঠি।

PrevPreviousদার্জিলিঙের ডায়েরি ১১
Nextমেডিক্যাল কলেজের ইতিহাস (২য় পর্ব) – ১৮৬০ পরবর্তী সময়কালNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

June 23, 2026 No Comments

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

সাম্প্রতিক পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

Dr. Indranil Saha June 23, 2026

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635523
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]