Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চিকিৎসা জাড্য

Screenshot_2024-05-15-08-38-39-69_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • May 15, 2024
  • 8:39 am
  • No Comments

পদার্থবিদ্যায় নিউটন সাহেব জাড্যের ধারণা দিয়েছিলেন, অর্থাৎ যে মাতাল যে তালে চলেছে তাকে না ঘাঁটালে সে নিজের তালেই চলতে থাকবে- ঠিক এরকমই জাড্যের ধারণা চিকিৎসাবিদ্যাতেও রয়েছে, তাকে বলে Therapeutic inertia, অর্থাৎ চিকিৎসা করতে বা করাতে ল্যাদ। ব্যাপারটা চিকিৎসকের ক্ষেত্রেও রয়েছে, রয়েছে রোগীর ক্ষেত্রেও। আবার চিকিৎসার বিভিন্ন স্তরে জাড্য বিরাজমান। উদাহরণ দিলে বোঝা যাবে।

ধরুন, আপনি ডায়াবেটিক রুগী। টাইপ ২ ডায়াবেটিস রোগী বেঁচেবর্তে থাকলে এবং অন্য কোনো কমপ্লিকেশন না হলে কালক্রমে তার ইনসুলিন ইনজেকশন প্রয়োজন হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি ইনসুলিন নিতে চান না, অনেকেই চায় না, সত্যি বলতে কেউই চায় না। এখন চার রকম ওষুধ খেয়েও সুগার কন্ট্রোলে নেই, ইনসুলিন আপনি নেবেন না, বেশি পীড়াপীড়ি করলে আপনি অন্য ডাক্তারের কাছে পালাবেন, তাই আপনার ডাক্তারবাবুও বেশি কিছু বলেন না- এটা এক প্রকার জাড্য। চিকিৎসার অপটিমাইজেশনে জাড্য।

আবার আপনার বিপি ক্রমাগত ১৪৪/৯০ আসছে- আপনাকে বলা হচ্ছে ওষুধ শুরু করতে, আপনি বলছেন সারাজীবনের ওষুধ আমি খাবোনা, নুন খাওয়া কমাবো তারপর দেখি ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ বলবে বয়স বাড়লে বিপি বাড়ে, তাই এই বিপি নর্ম্যাল। এভাবে চলতে চলতে একদিন আপনার স্ট্রোক হলো- এটা চিকিৎসার ইনিশিয়েশনে জাড্য।

আবার ধরুন আপনার গল স্টোন আছে, মাঝে মধ্যে ব্যথা হয়। অপারেশন করানোর কথা শুনলেই জ্বর আসে। হালকা হালকা ব্যথা চলছে, বিভিন্ন ইউটিউবের ভিডিওর জ্ঞান চলছে, কিন্তু অপারেশন শুনলেই জ্বর, তারপর একদিন সত্যি জ্বর আসে, সাথে জন্ডিস এবং পেটে ব্যথা- কোলানজাইটিসের বিখ্যাত ট্রায়াড। এটা কেমন জাড্য?- অপারেশন জাড্য।

তারপর ধরুন ক্রমাগত ডায়রিয়া লেগেই আছে, ডাক্তার দেখালেন- বিভিন্ন টেস্ট লেখা হলো, কেউ কেউ টেস্ট দেখেই পালাবেন, বলবেন আগে ওষুধ খেয়ে দেখি কী হয়, তারপর ভাবা যাবে। কেউ কেউ আবার বেসিক টেস্ট সেরে যেই না কোলনস্কপির কথা শুনবেন, “বাবা গো, মা গো, গেলুম গো” বলে ছুটে পালাবেন। রোগও ধরা পড়বে না, চিকিৎসা তো দূর অস্ত। তারপর তাঁরা যাবেন ভেলোর, সেখানে ব্রেন বায়োপসি বলা হলে সেটাও তাঁরা নিঃসংকোচে করাবেন আর ফিরে এসে বলবেন, বাংলার ডাক্তার রোগ ধরতে পারেনা, ভেলোরে সব ভগবান। এটা হলো ইনভেস্টিগেশন জাড্য।

তবে এই সব জাড্যের উপর আসল জাড্য হলো ‘নিমতা জাড্য’। যদিও জাড্য নিউটনের দান, কিন্তু এই নামকরণটার কপিরাইট আমিই নিলাম। রোগীর হঠাৎ বুক ব্যথা হলে ‘গ্যাসের ব্যথা’ বলে কাটিয়ে দেওয়া এবং ঘরেই গুরুত্বপূর্ণ সময়টা কাটিয়ে দেওয়া এবং পরে রোগিমৃত্যুর অপরাধবোধটা স্থানীয় ডাক্তারের উপর চাপিয়ে দেওয়া- একটা বিখ্যাত ঘটনার প্রেক্ষিতে এই নামকরণ। যদিও এই ঘটনা একদমই বিরল নয়।

এদেশে খুব কম রোগীই হার্ট অ্যাটাক বা স্ট্রোকে সময়োপযোগী চিকিৎসা পান। সৌরভ গাঙ্গুলির যখন হার্ট অ্যাটাক হয়, উনিও প্রথমে সেটা গ্যাসের ব্যথা বলে কাটিয়ে দেন, কিন্তু ব্যথা ক্রমাগত হতে থাকায় উনি হাসপাতালে আসেন (অর্ণব গোস্বামীর ইন্টারভিউ থেকে গৃহীত) এবং এই জিনিসটা হয়তো কোন ডাক্তারের ক্ষেত্রে হলেও একই ঘটনা ঘটতো। আর এভাবেই salvagable myocardium, salvagable neuron আমরা হারিয়ে ফেলি।

এখন এই জাড্যের কারণ কী? এর কারণ হলো denial, আমার বা আমার আত্মীয়ের যে কোনো বড় রোগ হতে পারে বা তার বড় চিকিৎসা লাগতে পারে এটা মানতেই আমাদের কষ্ট হয়। ধর্মরাজ যুধিষ্ঠির মহাভারতে বলেছিলেন,এত মানুষকে মরতে দেখেও মানুষ ভাবে সে কোনোদিন মরবে না, এটাই সবচেয়ে বড় আশ্চর্য। ঠিক তেমনি এই denial টাও আশ্চর্য, যদিও এটাই সত্যি।

সবশেষে বলি, সব নিয়মের যেমন ব্যতিক্রম আছে, এই জাড্যেরও আছে। কোনো প্রেসারের রোগীকে বলে বুঝিয়ে প্রেসারের ওষুধ শুরু করে দিলেন, বছর খানেক পর তার ঘ্যানঘ্যান শুরু হবে। তারপর এক সময় আপনি দেখবেন উনি বলতে শুরু করেছেন, প্রেসার তো এখন নর্ম্যাল তবে প্রেসারের ওষুধ কেন? এবং এক সময় উনি সেই ওষুধ বন্ধ করে তবেই শান্তি পাবেন। এক্ষেত্রে এই মাতাল কেন এক তালে চললো না, কোন কোন বাহ্যিক শক্তি তার জাড্যে বাধা সৃষ্টি করলো, সে নিয়ে পরে একদিন আলোচনা হবে। আপাতত এটাই থাক 🤣🤣

PrevPreviousহাতে ব্যথা, কব্জিতে ব্যথা
Nextডা বিজয় মুখার্জীর জীবনাবসানNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Bringing Class Back into Indian Politics

September 29, 2026 No Comments

One of the striking features of contemporary Indian politics is the growing predominance of identity as a basis of political mobilisation. Caste, religion, region, language,

বাংলা সাহিত্যের রত্ন খনিতে শরতের মনোরম জ্যোৎস্না

September 29, 2026 No Comments

শরৎ তর্পণঃ রত্নগর্ভা বাংলা সাহিত্য জগতের মণিমাণিক্যের ভাণ্ডারে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র গদ্য সাহিত্যের অগ্রদূত হিসাবে যদি শুকতারা হন, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁর বহুমুখী প্রতিভা ও প্রকাণ্ড

প্রশ্নোত্তর পর্ব l নারী সুরক্ষা, আইন এবং আমাদের কর্তব্য

September 29, 2026 No Comments

এই সচেতনতা কর্মসূচী ২১ সেপ্টেম্বর ২০২৬ স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয়।

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

সাম্প্রতিক পোস্ট

Bringing Class Back into Indian Politics

Kanchan Sarker September 29, 2026

বাংলা সাহিত্যের রত্ন খনিতে শরতের মনোরম জ্যোৎস্না

Bappaditya Roy September 29, 2026

প্রশ্নোত্তর পর্ব l নারী সুরক্ষা, আইন এবং আমাদের কর্তব্য

Abhaya Mancha September 29, 2026

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

682544
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]