Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঐতিহাসিক ভুল

IMG_20230808_114232
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • August 8, 2023
  • 11:43 am
  • No Comments

ক্লাস টেনের টেস্ট। ইতিহাস পরীক্ষা। বাংলা মিডিয়াম স্কুল।

কোশ্চেন পেপার দেওয়া হয়ে গেছে।

আগেই হেডস্যারকে লোকাল এমএলএ নির্দেশ দিয়ে গেছেন। টেস্টে একজনকেও আটকানো যাবে না। তাই সবার মধ্যেই একটা গা ছাড়া ভাব। গার্ড দিতেও স্যারেরা কেউ আসেননি। সেই কাজটা করছে দপ্তরি হরিপদ, দারোয়ান আর মালি।

ইতিহাসের স্যার কোশ্চেন সেট করেছেন। হলে শুধু তাঁর থাকার কথা। কিন্তু তিনি ট্রেন অবরোধে আটকে পড়েছেন দু স্টেশন আগে। ফোনে জানিয়েছেন, আসবেন। তবে দেরিতে।

চারটে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম তিনটে বড় প্রশ্ন। পঁচিশ নম্বরের। শেষেরটা টীকা লিখ। পাঁচটা শর্ট নোট। ওগুলো শেষ ঘন্টায় হল কালেকশনের ভরসায় রেখে সবাই প্রথম তিনটে লং কোশ্চেন লিখতে শুরু করল।

প্রথম প্রশ্ন, কবরের রাজত্বে শান্তির প্রাচুর্য, কথাটি ব্যাখ্যা করো।
এই প্রশ্নটায় একটু থমকে গেছে ছাত্ররা। শুধু কবরের শান্তিই বললে হবে? না কি শ্মশানের কথাও বলতে হবে? শ্মশানের শান্তি বলে একটা কথা ইদানীং চলছে খুব। সেই রকমের কোনও গোলমেলে ব্যাপার? ঠিক হ্যায়। তাইই সই।

কিন্তু অনেককটা প্রাণ হানি… জখম… ডেঙ্গি… উন্নয়ন এই সব যোগ করেও কবর আর শ্মশান ভরে গেল। কিন্তু খাতার মাত্র এক পাতা ভরল না। স্যার পঁচিশ নম্বরে কত দেবে কে জানে! ইতিহাসের উত্তরের নিয়ম হল পঁচিশ নম্বরে মিনিমাম আড়াই পাতা।

অবশ্য এর পরের প্রশ্নটার উত্তর চুটিয়ে লিখেছে সবাই। পাতার পর পাতা। এক্সট্রা পাতা নিয়েছে কেউ কেউ। সহজ প্রশ্ন, কিন্তু লিখতে হচ্ছে অনেক। প্রচুর পয়েন্ট। কয়লা, গোরু, বালি, পাথর, চাকরি আরও কত কী। যারা আরও বুদ্ধিমান, রোল এক থেকে দশ, তারা অতিরিক্ত পয়েন্ট যোগ করেছে। সিণ্ডিকেট, প্রোমোটারি, চাল, ত্রিপল, মিড ডে মিল, বাড়ি বানানো সব কিছু। এত লিখেও কিন্তু বেশি নম্বর পাওয়া যাবে না কারণ এই প্রশ্নের নম্বরও পঁচিশ। প্রশ্ন এসেছে চৌর্য সাম্রাজ্য বিস্তারের সম্পূর্ণ বিবরণ দাও।

এর পরের প্রশ্নটা দেখে কো-এড স্কুলের ছাত্রছাত্রী সবাই গোপনে উত্তেজিত। কেউ কেউ সন্দেহ করছে এটা আসলে জীবন বিজ্ঞানের প্রশ্ন। লাইফ সায়েন্সের পুরো সিলেবাস শেষ হয়নি। সেখানে জীবন শৈলীর এই প্রশ্ন থাকলেও থাকতে পারে। শেষের দিকে যাদের রোল নাম্বার তারা এটার উত্তর লিখল চুটিয়ে। ইতিহাসের প্রশ্ন বলে রেয়াত করল না। যে যার নিজের নিজের ব্যক্তিগত ব্যাপারস্যাপার, পরের মুখে শোনা যা কিছু জ্ঞান, স্বপ্নাদ্য অভিজ্ঞতা সব উজাড় করে দিল এই প্রশ্নে।

দ্বিতীয় ঘণ্টার বেল পড়ল। তার কিছু পরেই অবরোধ-মুক্ত স্যার এসে পৌঁছোলেন। এলেন বেশ হাসিখুশি। হাঁপাচ্ছেন যদিও। ছাত্ররা তাঁকে ঢুকতে দেখে থেকেই গুঞ্জন শুরু করেছে। গুঞ্জন বেশ জোরেই। মোটেই মৃদু নয়। ছাত্রীরা তির্যক দৃষ্টিতে কেউ কেউ রোষ কষায়িত, কেউ বা দুষ্টু মিষ্টি হাসি দিয়ে স্যারকে অবলোকন করছে। এত কটাক্ষ দেখে স্যার অবাক।

একটু জলটল খেয়ে ধাতস্থ হয়ে চেয়ারে বসে ধীরে সুস্থে কোশ্চেন পেপার পড়তে গিয়ে তাঁর আক্কেলগুড়ুম হয়ে গেল।

আসলে প্রেসে গিয়ে প্রুফ দেখার কথা তাঁরই। কিন্তু সেদিন মাসতুতো শালী সপরিবারে বাড়িতে আসায় তিনি স্কুলের সুইপার ভজনকে হাতে গোটা তিরিশ টাকা ধরিয়ে প্রেসে পাঠিয়েছিলেন। — যা তো বাবা, ছাপতে গিয়ে কোনও বানানভুল করল কিনা একটু দেখে আয়।

সে ফিরে এসে রিপোর্টও দিয়েছিল, — না স্যার, দেখে দিয়েছি। কোন্নো বানাম ভুল নেইকো। ঝকঝকে স্টেনলেস ইস্টিলের থালার মত চকচকে।

ইতিহাস স্যার দেখছেন, না, সত্যিই একটাও ‘বানানভুল’ নেই কোশ্চেন পেপারে। শুধু প্রথম তিনটে প্রশ্নের দুএকটা অক্ষর বাদ পড়ে গেছে নইলে অক্ষর বদল ঘটেছে। প্রথম প্রশ্ন ছিল আকবরের রাজত্বে শান্তির প্রাচুর্য। ‘আ’ অক্ষরটা গায়েব হয়েছে।

সেকেন্ড কোশ্চেনে মৌর্যসাম্রাজ্যের ‘ম’য়ের বদলে ‘চ’ ছাপা হয়ে চৌর্য হয়ে গেছে।

আর তৃতীয় প্রশ্ন ছিল, কলিঙ্গের উত্থান ও পতনের কারণ সবিস্তারে বর্ণনা কর। ‘ক’ অক্ষরটা বাদ পড়ে ইতিহাস তৈরি করেছে। ইতিহাসে ফেল ভজন সুইপারের বানান জানা ছিল। ইতিহাস জানা ছিল না।

হেড স্যার সব শুনে বললেন, — যা হয়েছে… হয়েছে। ভয় নেই। ডিপার্টমেন্টের মাথাগুলো সব প্রেসিডেন্সিতে। বাকিগুলোও গেল বলে। শুধু একটাই… ছেলেমেয়েগুলো এক ধাক্কায় একটু বেশি পেকে গেল, এই যা!

PrevPreviousভালোবাসার অপর নাম সুব্রত
Nextআমাদের ঠাকুর তো একটাই। রবি ঠাকুর।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

আমার শিক্ষকেরা

September 7, 2026 No Comments

★ ধর্ম কেতাবে আছে মূর্খের উপাসনার অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। ★ তা মেনে, মহা ধার্মিক আমি জ্ঞানীর মত নিদ্রাতেই সারা জীবনের অধিকাংশ সময় খরচ করেছি

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

সাম্প্রতিক পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

আমার শিক্ষকেরা

Dr. Arunachal Datta Choudhury September 7, 2026

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673507
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]