Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

থ্যালাসেমিয়াঃ প্রতিকার নয়, প্রতিরোধ চাই

SAVE_20191211_063903
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • December 16, 2019
  • 3:21 am
  • One Comment
১.
নাম রায়ান মোল্লা। বাড়ি সুন্দরবন। বয়স পাঁচ বছর। সে বেজায় ডানপিটে, সারাদিন মাঠে মাঠেই কাটে। এই সকালে একটা রুটি চায়ে ডুবিয়ে খেয়ে সেই যে বেরবে, বেলা গড়িয়ে যাবে- কিন্তু ঘরে সে ফিরবে না। অবশেষে তার আম্মি মাঠে গিয়ে কান ধরে বাড়ি এনে গোসল করিয়ে খাইয়ে যেই না পড়তে বসতে বলবে, বিকেলের মধ্যে ছেলে ঘর থেকে হাওয়া।
তা এহেন ছেলের মাসখানেক হলো আর খেলায় মন নেই। খেলার সঙ্গীদের সাথে আগের মতো পেরে ওঠে না রায়ান। একটু ছোটাছুটি করলেই মনে হয় বুকের মধ্যে কেউ ঢাক পেটাচ্ছে, মনে হয় এই বুঝি সব শেষ হয়ে এলো। এখন তাই ওকে ঘরেই পাওয়া যায় বেশির ভাগ সময়- একটা প্রাণবন্ত ছেলে কেমন যেন মুষড়ে পড়েছে।
২.
নাম পিঙ্কি সমাদ্দার। বাড়ি বেহালা। বয়স চার বছর। পিঙ্কির ইচ্ছা বড় হয়ে সে বিশাল বড় ডাক্তার হবে। কেন হবে, কী করে হবে, ডাক্তার হলে কী হয়- এসব তার জানা নেই। কিন্তু তার যখন জ্বর আসে বা সর্দিকাশি হয়, তখন যে কাকুর কাছে ও যায় উনি নাকি ডাক্তার। ওনার মতোই কষ্ট পাওয়া মানুষদের সারিয়ে তুলতে চায় পিঙ্কি।
কিন্তু দিনদিন জ্বর আসাটা ঘন ঘন হয়েই যাচ্ছে। পেটের বাঁদিকে কী যেন একটা টেনে রেখেছে মনে হয়। পিঙ্কির উচ্চতাও একইরকম রয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে কিন্তু কিছুই যেন গায়ে লাগছে না।
এরকমই আরো অনেক বাচ্চা প্রত্যেক মাসে উপস্থিত হয় শিশুবিভাগে, রক্ত নিতে। তাদের সবারই প্রায় একই গল্প, পরিণতিও প্রায় একই। কারো সমস্যা শুরু এক বছর বয়স থেকে,কারো বা তিন-চার বছর। থ্যালাসেমিয়া নামক রক্তাল্পতার রোগের শিকার এরা সবাই, যার প্রকৃত নিরাময় এখনো বিজ্ঞানীরা হাতড়ে বেড়াচ্ছেন।
তবে কি এই রোগের প্রতিরোধে করণীয় কিছুই নেই! অবশ্যই আছে। থ্যালাসেমিয়া একটা জিনগত রোগ। বাবা-মা দু’জনেই থ্যালাসেমিয়া রোগের বাহক হলে ২৫% ক্ষেত্রে বাচ্চার থ্যালাসেমিয়া মেজর রোগ হতে পারে। আপনি এই রোগের বাহক কিনা সেটা সামান্য একটা রক্ত পরীক্ষার মাধ্যমেই ধরা পড়ে যায়। শুধু তাই নয়, নবজাতক শিশু এই রোগের শিকার হবে কিনা সেটাও গর্ভাবস্থায় পরীক্ষার মাধ্যমে জানা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বিবাহের আগে এত জ্যোতিষগণনা করালেও এই সামান্য পরীক্ষা করতে মানুষের অনীহা, তার কারণও বিচিত্র। কেউ ভাবে, আমার তো রক্তাল্পতা নেই, তাই আমি থ্যালাসেমিয়া বাহক নই; কেউ ভাবে, আমাদের বংশে এসব রোগ নেই; কেউ ভয় পায়, এসব রোগ ধরা পড়লে লোকে কী ভাববে!!
প্রথমত বলি, থ্যালাসেমিয়ার বাহক একজন স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করেন- শুনলে অবাক হবেন প্রায় প্রতি দশ জনের মধ্যে একজন হলেন এই রোগের বাহক। সুতরাং রক্ত পরীক্ষা ছাড়া কেউ রোগের বাহক কিনা সেটা বলা অসম্ভব। আর সত্যি বলতে থ্যালাসেমিয়া বাহক হওয়ায় লজ্জার কিছু নেই, কিন্তু সেই পরীক্ষা না করিয়ে নিজের শিশুকে একটা দুঃখময় জীবন উপহার দেওয়ার মতো লজ্জার কাজও আর দ্বিতীয়টা নেই। সুতরাং সচেতন হন, বিয়ের আগে অবশ্যই থ্যালাসেমিয়ার পরীক্ষা করান এবং বাকিদেরও তাতে উৎসাহ দিন। কে বলতে পারে, একদিন হয়তো থ্যালাসেমিয়া মেজর রোগটাই হারিয়ে যাবে!!
PrevPreviousধর্ষণঃ পুরুষতান্ত্রিক সমাজের নারীকে অবদমনের ইচ্ছা
Nextনাক দিয়ে রক্ত পড়লে কি করবেন?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sheuli Biswas Adhikary
Sheuli Biswas Adhikary
6 years ago

আমি উত্তর কলকাতার এক কলেজে পড়াই।। আমাদের কলেজে থ্যালাসেমিয়া পরীক্ষার একটি শিবির করতে চাই।। যদি কোনো যোগাযোগ নম্বর থাকে, please জানাবেন।।

ধন্যবাদ

0
Reply

সম্পর্কিত পোস্ট

সংহতি সভা

July 21, 2026 No Comments

১৭ই জুলাই ২০২৬ বিধাননগরে অনুষ্ঠিত।

এই সরকার প্রমাণ করল তারা দেউলিয়া হয়ে গেছে

July 21, 2026 No Comments

  ২০ জুলাই, ২০২৬ দিনভর দেশ সাক্ষী থাকল এক ঐতিহাসিক ক্রান্তিলগ্নের। দিল্লির যন্তর মন্তরে পুলিশ নির্বিচারে লাঠি চালাচ্ছে, লুটিয়ে পড়ছে প্রতিবাদী যুবক, তবুও এগিয়ে চলেছে

বিশ্বকাপ ফুটবলের কাণ্ডকারখানা

July 21, 2026 No Comments

আক্ষরিক অর্থেই বিশ্বের সবচাইতে বড় প্রদর্শনী অলিম্পিক্স কে ছাপিয়ে গেছে বিশ্বের সবচাইতে জনপ্রিয় ক্রীড়া ফুটবলের বিশ্বকাপ। যার জন্য বিশ্বের অজস্র অনুরাগী প্রতি চারবছর ধরে অধীর

“পথে এবার নামো সাথী”

July 20, 2026 No Comments

প্রতি ১০০ জন ভোটারের মধ্যে প্রায় ৯৩ জন এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। রাজ্যের ইতিহাসে এটি সর্বকালীন রেকর্ড। কেন মানুষের মধ্যে এবার ভোটদানের এত উৎসাহ

আমরা কি শুধু পেট ভরাচ্ছি?

July 20, 2026 No Comments

১৩ জুলাই ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

সংহতি সভা

Abhaya Mancha July 21, 2026

এই সরকার প্রমাণ করল তারা দেউলিয়া হয়ে গেছে

Parichay Gupta July 21, 2026

বিশ্বকাপ ফুটবলের কাণ্ডকারখানা

Bappaditya Roy July 21, 2026

“পথে এবার নামো সাথী”

Kanchan Sarker July 20, 2026

আমরা কি শুধু পেট ভরাচ্ছি?

Doctors' Dialogue July 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

652737
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]