Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একজন উদীয়মান ওসির গল্প

353848577_10160908012506092_5442248355560807148_n
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • June 21, 2023
  • 6:02 am
  • 2 Comments
অতুল চাকরি পেয়েছে। কেষ্টদাকে অনেক দিন ধরে বলা ছিল। সামান্য খরচ-খরচাও করতে হয়েছে। কন্ট্র‍্যাকচুয়াল যদিও।
ও কিছু না। আজকাল সব সরকারি চাকরিতেই দিতে হয়। শুধু কি চাকরি। শুনেছে পরীক্ষা পাশ করতেও টাকা লাগে। তাও আবার ডাক্তারির মত ভারি বিষয়ের অ্যানাটমি পরীক্ষা। ও পাড়ার ডাক্তারি পড়তে যাওয়া সন্তু তার এক ক্লাসে পড়ত। তার মুখে শোনা।
সে যাক গে যাক। চাকরিটা, হোক না কনট্রাকচুয়াল, কাঠখড় পুড়িয়ে পাওয়া যে গেছে, এই অনেক।
আজ চাকরিতে জয়েন করতে গেছে অতুল।
-নাম কি? শুধোলেন বড়কর্তা।
সামান্য লজ্জিত অতুল মাথা চুলকিয়ে, নামটা বলল।
ঘটনা হল, অতুলের নামটা একটু ইয়ে। নামটা ঠিক নয়, নামের পদবীটা।
এটা ঠিক, এই রকমের পদবী অনেকেরই আছে। যে যা পেশায় ছিল, তার থেকে পদবী। ক্রিকেটে যেমন নাকি নরি কন্ট্র‍্যাক্টর, ফারুক ইঞ্জিনিয়ার। আবার আলুওয়ালিয়া, দোকানিয়া। তা নিয়ে অন্যদের আক্ষেপ লজ্জা নেই। কিন্তু অতুলের আছে।
ওর বাপ ঠাকুদ্দা চোদ্দোপুরুষের পেশা চুরি। সেই করতে করতে ওদের পারিবারিক পদবি হয়ে গেছে চোরা। বংশের অন্য অন্য কেউ অবশ্য এফিডেবিট করে পদবী পালটে নিয়েছে। ঘোষ, রায়, বসু, দাস, মণ্ডল… যে যার ইচ্ছেমতো। কলকাতায় চলে গেছে রক্তধারার একটা শাখা। কালিঘাটের দিকে থাকে নাকি। পদবী পালটে ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায় কী যেন হয়েছে।
বাপ পিতামহ পদবী পালটানোর রাস্তায় যায়নি। ওর দাদু বিপুল চোরা। ওর বাবা সফল চোরা। এই সিঁড়ি বেয়ে অতুলের পুরো নাম অতুল চোরা।
নামটা শুনে বড়বাবু খিকখিক করে হাসলেন। – বাঃ বাঃ, বেশ নাম। বেড়ে নাম।
সদ্য আসা সিভিকের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়ে হাসি বেড়ে গেল। আর খিকখিক বা খ্যাকখ্যাক নয়। এবারে অট্টহাসি। – চমৎকার!
অতুল ভেবেই পায় না এত হাসির কী হল।
হাসি থামলে বড়বাবুই বুঝিয়ে দিলেন। অতুল ক্লাস এইট অবধি পড়েছে। তারপরে বেশ কিছুদিন ফ্যা ফ্যা করে বেকার ঘুরল। পারিবারিক পেশায় ঢুকবে কিনা ভাবছে এমন সময়ে কেষ্টাদা বলল,
– ওরে অতুল, তোকে একটা চাকরি করে দিচ্চি। সরকারি চাকরিই, তবে মাইনে বেশি না। সে না হোক বাকিটা রাস্তায় দাঁড়িয়ে পুষিয়ে নিবি। দিনের আলোয় সবার চোখের সামনে। তোর ফ্যামিলির ইয়ে মানে পদবীটারও মজ্জাদা থাকে তাইলে।
ক্লাস এইট অবধি পড়া অতুল ইস্কুলে তার নামের বানান একটু অন্য রকম করে নিয়েছিল। মানে উচ্চারণানুগ আর কী! পাড়ার আর ইশকুলের প্রায় সবাইই ওকে ডাকে ‘অতুল’ নয় ‘ওতুল’ বলে। তাই ইংরেজিতে নামের বানানটা Atul নয় Otul Chora, ও নিজেই করে নিয়েছিল। স্কুলের সার্টিফিকেটেও সেই বানানই লেখা।
তা নামের সেই বানান দেখে বড়বাবু ভারি খুশি। মেজবাবু এএসআই ইসমাইলকে ডেকে বললেন, – আর চিন্তা রইল না হে, এই বারে আমার বদলে আরেকটা ওসি পেয়ে গেলে।
অ্যাঁ, তাই তো। আদ্যক্ষর জুড়লে তো নতুন এই সিভিক ছোকরা তো ওসিই বটে।
এবার ইসমাইলও হাসল। – ঠিকই স্যার, ওসিই বটে। তবে আমরা খাকি, ওরটা হবে নীল। এই যা তফাত।
মতলবি ওসি সাহেবের কাজের চাপ খুব। কথা না বাড়িয়ে খসখস করে অ্যাপয়েন্টমেন্ট লেটারে সই করে দিলেন। অতুলের ডিউটি পড়ল ডাকবাংলার মোড়ে, কনিষ্ঠ গোপালদের সঙ্গে। ট্রাক আটকানোর ডিউটি।
★
তা চলছিল ভালোই যদ্দিন না। হ্যাঁ, যদ্দিন না বড়বাবুর অফিসে আবারও ডাক পেল সে। ইতিমধ্যে আমাদের অতুল বেশ সম্পন্ন হয়ে উঠেছে। বাইকে চড়ে অফিসে আসে। রাস্তায় ড্রাইভাররা স্যার বলে ডাকে ওকে।
বড়বাবু ওকে দেখে একটা খাকি উর্দি এগিয়ে দিলেন ওর দিকে। – একটু ট্রায়াল দিয়ে নাও তো। আমারই সেকেন্ড হ্যান্ড জামা প্যান্ট। তোমার মাপ আমার মাপ একই প্রায়।
অতুল আদেশ মত পোষাক বদলে এল। নীলের বদলে খাকি উর্দি। হোক না কন্ট্র‍্যাকচুয়াল। তবু স্বপ্নের উর্দি পরতে পারা ভাগ্যের ব্যাপার বইকি।
বড়বাবু ওকে দেখে খুশি হলেও মেজবাবু সাবধান করল চোখ পাকিয়ে, – পরে থাকিস না। স্রেফ যে দিন আমরা পরতে বলব, খালি সেদিনই পরবি, বুয়েচিস? আর ধরা পড়লে নিজের নামটা সাঁটে বলবি।
★
আজ খাকি উর্দি পরে ডিউটিতে উদয় হয়েছে আমাদের অতুল। কারণ আছে। বড়বাবু মানে ওসি সাহেবেরই হুকুমে। আজ তার হাতে বেআইনি যদিও, লাঠি রয়েছে। বড়বাবু গোঁফ নাচিয়ে বলেছেন,
– লাঠি কী রে, ফোর্সে লোক নেই মোট্টেই। কপাল থাকলে বন্দুকও পেতে পারিস।
★
কিন্তু উর্দিপরা হলে হবে কী, ওর থোবড়াটাতো লোকাল চায়ের দোকান পানের দোকান অনেকেই চেনে। সেই শালারা কেউ চুকলি খেয়েছে খবরওলাদের ক্যামেরা বাগানো লোকগুলোর কাছে।
সেই ক্যামেরাওলা লোকগুলো ছবি তুলে শুধোলো, – শুনলাম নাকি নীল পোষাক না পরে খাকি উর্দি পরেছেন! কী নাম আপনার?
অতুল (পাঠকের খেয়াল থাকতে পারে, অ্যাপয়েন্টমেন্ট লেটার মোতাবেক Otul Chora মানে O.C.), তার ওপর যা নির্দেশ মান্য করে বুক ফুলিয়ে সাঁটে নামটা বলল, ক্যামেরায় ধরাও রইল সেই নাম।
অতুল বলল, – আমার নাম ওসি।
PrevPrevious“তোমার মৃত্যু আমাদের অপরাধী করে দেয়”
Nextআমি যে ভুলতে চাই নাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jayanta Bhattacharya
Jayanta Bhattacharya
3 years ago

চমৎকার!

0
Reply
Pradip
Pradip
3 years ago

দারুন দারুন ৷ কালীঘাটের দিকে …!

0
Reply

সম্পর্কিত পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

ইয়া বড় ডাক্তার

August 15, 2026 No Comments

সোশ্যাল মিডিয়া আসার পর ছোট-মাঝারি ডাক্তার আর বড় ডাক্তার নিয়ে এক ধরনের সোশ্যাল ছ্যাবলানি সারাক্ষণ সহ্য করতে হয়। এটা যে আগে ছিল না, তা নয়

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

সাম্প্রতিক পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

ইয়া বড় ডাক্তার

Smaran Mazumder August 15, 2026

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661972
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]