Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডেঙ্গু চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে দুচার কথা:

asian-tiger-mosquito-_mg_8957
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • September 25, 2023
  • 8:16 am
  • No Comments
মনে রাখতে হবে যে বেশির ভাগ লোকই কোন স্থায়ী সমস্যা ছাড়াই ডেঙ্গু থেকে আরোগ্যলাভ করে। মৃত্যুহার চিকিৎসা ছাড়া ১-৫%, এবং পর্যাপ্ত চিকিৎসায় ১%-এরও কম। ডেঙ্গু জ্বরের কোন নির্দিষ্ট চিকিৎসা নেই। অধিকাংশ ডেঙ্গু রুগীই সাধারণ চিকিত্সায় সুস্থ হয়ে যান, তবে নিম্নলিখিতদের ক্ষেত্রে রোগ জটিল হওয়ার সম্ভাবনা থাকে:
(১) গর্ভবতী মহিলা;
(২) দুই বছরের নিচে শিশু;
(৩) যারা কিডনি, লিভার হার্ট বা ফুসফুসের অসুখে আক্রান্ত;
(৪) উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিস, ক্যান্সার, ইত্যাদির অসুখে আক্রান্ত।
যা করতে হবে:
দিন দুয়েকের মধ্যে জ্বর না কমলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার টেস্ট করিয়ে নিন। ডেঙ্গু ধরা পরলে রোগীর লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে৷ বাড়িতে নিয়মিত দেখাশোনার সঙ্গেরোগীকে বিশ্রামে থাকতে হবে৷
ক্ল্যাসিক্যাল ডেঙ্গু সাধারণত ৭ থেকে ১০ দিনে ভালো হয়ে যায়।
ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীকে মশারীর মধ্যে রাখতে হবে।
“বিপদসূচক চিহ্ন”-এর উপর ভিত্তি করে, বিশেষ করে যাদের স্বাস্থ্যের সমস্যা আগে থেকেই আছে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে৷ প্রচুর তরল খাবার খেতে দিতে হবে -ডাবের জল, লিকার চা, ওআরএস, ফলের রস, ডালের রস, ঘোল। রোগীকে স্বাভাবিক অবস্থার থেকে দিনে অন্তত ১ লিটার বেশি (পাঁচ গ্লাস)বেশি তরল/ জল খেতে হবে।
ভর্তি হওয়া রোগীর যে পরীক্ষাগুলি নিয়মিত দরকার:
(১) জ্বরের মাত্রা,
(২) নাড়ির গতি,
(৩) রক্ত চাপ,
(৪) প্রস্রাব এর পরিমাণ,
(৫) প্লেটলেট ও হিমাটোক্রিট জাতীয় রক্তের পরীক্ষা।
যা করা যাবে না:
ব্যথার ওষুধ খাওয়া যাবে না, জ্বর কমানোর জন্য কেবলমাত্র প্যারাসিটামল।
বিপদসূচক চিহ্নগুলি দেখা দিলে রুগীকে বাড়িতে ফেলে রাখা যাবে না। সেগুলি হল:
(১) তিন বা চার দিন পরেও জ্বর কমেনি;
(২) খুব দুর্বল, বসতে বা দাঁড়াতে পারছে না;
(৩) পেটে খুব যন্ত্রণা, বমি ভাব, বারবার বমি;
(৪) মাথা ঘোরা, বেহুঁশ ভাব
(৫) ছয় ঘন্টার বেশি প্রস্রাব বন্ধ বা খুব অল্প, গাঢ় রঙের;
(৬) রক্ত ক্ষরণ।
অযথা প্লেটলেট দেওয়া নিয়ে মাথা ঘামানো যাবে না, কৃত্রিম চাহিদা তৈরি করা যাবে না।
মনে রাখতে হবে যে: ডেঙ্গু রোগীকে প্লেটলেট দেওয়ার প্রয়োজন হয় যদি (১) রক্তে প্লেটলেট এর মাত্রা ১০,০০০ এর নিচে নেমে যায়; (২) যদি বিপদ জনক মাত্রায় রক্ত ক্ষরণ হতে থাকে।
জ্বরের রুগীর জ্বর সেরে গেছে অতএব রোগ সেরে গেছে ভেবে রাস্তায় নেমে লাফালাফি করা যাবে না। জ্বর কমে যাওয়ার পরেও সাত থেকে দশ দিন পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে নইলে ডেঙ্গু শক সিনড্রোম হয়ে যেতে পারে।
সর্বশেষ পরামর্শ: পেঁপে এর রস দিয়ে ডেঙ্গু সেরে যাওয়ার বা প্লেটলেট বেড়ে যাওয়ার কল্প কাহিনীতে বিশ্বাস রাখলে নিজ দায়িত্বে রাখবেন।
পাশ করা সঠিক ডিগ্রিধারী চিকিৎসকের পরামর্শ নিন, সেগুলি মেনে চলুন।
অযথা ফ্লুইড চালিয়ে, স্টেরয়েড দিয়ে রোগীর অবস্থা সঙ্গীন করে দেয়ার হাতুড়েপনার হাত থেকে বাঁচার চেষ্টা করবেন।
PrevPreviousযে গোলাপে কাঁটা নেই
Nextशंकर गुहानियोगी के साथ छत्तीसगढ़ मुक्ति मोर्चा मेंNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633747
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]